দৈনিক জনতার কণ্ঠস্বর ২৪ ডেক্স
৪ অগাস্ট ২০২৬, ৩:৫৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ভৈরব -কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কে পুলিশের পিকআপ ভ্যানের ওপর মালবাহী ট্রাক উল্টে ডিউটিরত পুলিশ কনস্টেবল নিহত

৫৩

মোঃ মিজানুর রহমান কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জের কুলিয়ারচরে ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কে হাইওয়ে পুলিশের একটি পিকআপ ভ্যানের ওপর মালবাহী ট্রাক উল্টে পড়ে ডিউটিরত এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন।

এ ঘটনায় অপর এক পুলিশ সদস্য আহত হয়েছেন। দুর্ঘটনার পর ট্রাকের চালক ও তাঁর সহকারী পালিয়ে গেছেন।

সোমবার ৩ আগস্ট দিবাগত রাত আনুমানিক ১২টা ১০ মিনিটে উপজেলার দাড়িয়াকান্দি বাসস্ট্যান্ডের উত্তর পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহত পুলিশ কনস্টেবল পারভেজ মিয়া (৩৫) ভৈরব হাইওয়ে থানায় কর্মরত ছিলেন। তাঁর বাড়ি হবিগঞ্জ সদর উপজেলায়। আহত পুলিশ সদস্যের নাম জাকির মিয়া।

পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে ভৈরব হাইওয়ে পুলিশের একটি দল সড়ক দুর্ঘটনার সংবাদ পেয়ে উদ্ধার অভিযানে যাচ্ছিল। পথে দাড়িয়াকান্দি বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে পিকআপ ভ্যানটির একটি চাকায় বাতাস কম থাকায় সেটি সড়কের পাশে থামিয়ে চাকায় বাতাস দেওয়া হচ্ছিল।

ঠিক এ সময় কিশোরগঞ্জগামী ধানের খোসা (কুড়া-ভূসি) বোঝাই একটি মালবাহী ট্রাক (ঢাকা মেট্রো-ট ১৩-০৮৪৬) পেছন দিক থেকে এসে একটি সিএনজিচালিত অটোরিকশাকে পাশ দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারায়।

পরে ট্রাকটি সড়কের পাশে দাঁড়িয়ে থাকা হাইওয়ে পুলিশের পিকআপ ভ্যানের (ঢাকা মেট্রো-ঠ ১২-৪৯) ওপর উল্টে পড়ে।

দুর্ঘটনায় পিকআপের ভেতরে থাকা কনস্টেবল পারভেজ মিয়া ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হন। এ সময় অপর পুলিশ সদস্য জাকির মিয়া আহত হন।

খবর পেয়ে কুলিয়ারচর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, ভৈরব ফায়ার সার্ভিস, কুলিয়ারচর থানা পুলিশ এবং স্থানীয় লোকজন উদ্ধারকাজে অংশ নেন। পরে যৌথ উদ্ধার অভিযানে ট্রাকের নিচে চাপা পড়া কনস্টেবল পারভেজের মরদেহ উদ্ধার করা হয়। আহত পুলিশ সদস্যকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়।

কুলিয়ারচর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার ইলিয়াস ভূঁইয়া জানান, সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ভৈরব ফায়ার সার্ভিসের সদস্যদের সহযোগিতায় উদ্ধার অভিযান পরিচালনা করা হয়। পরে ট্রাকের মালামাল সরিয়ে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়।

ভৈরব হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পিকআপ ভ্যানটির চাকায় বাতাস দেওয়ার সময় পেছন থেকে আসা একটি মালবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পুলিশের গাড়ির ওপর উল্টে পড়ে। এতে কনস্টেবল পারভেজ মিয়া ঘটনাস্থলেই নিহত হন এবং আরেক পুলিশ সদস্য আহত হন।

তিনি আরও জানান, দুর্ঘটনার পর ট্রাকের চালক ও তাঁর সহকারী পালিয়ে গেছেন। দুর্ঘটনাকবলিত ট্রাক ও হাইওয়ে পুলিশের পিকআপ ভ্যান জব্দ করে পুলিশের হেফাজতে রাখা হয়েছে। নিহত কনস্টেবলের মরদেহ আইনগত প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://dainikjonotarkonthosor24.com/2026/08/04/%e0%a6%ad%e0%a7%88%e0%a6%b0%e0%a6%ac-%e0%a6%95%e0%a6%bf%e0%a6%b6%e0%a7%8b%e0%a6%b0%e0%a6%97%e0%a6%9e%e0%a7%8d%e0%a6%9c-%e0%a6%86%e0%a6%9e%e0%a7%8d%e0%a6%9a%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%95-%e0%a6%ae/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাকেরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি জসীমউদ্দীন মল্লিক

বাকেরগঞ্জে গভীর রাতে বেকারির ওপর ঝড়ের তাণ্ডব, দুই গাছ উপড়ে পড়ে ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি

প্রধান শিক্ষকের প্রতারণা ও পুলিশের নির্যাতনে নিঃস্ব পরিবার : ৫ দফা দাবিতে সংবাদ সম্মেলন

মিরপুরে সাংবাদিক প্রান্ত পারভেজের বাসায় গুলিবর্ষণের ঘটনায় জড়িত কিশোরগাং নিশ্চিহ্নে আল্টিমেটাম

ভয়েস অব বাংলাদেশ: গ্র্যান্ড ফিনালের জন্য প্রস্তুত সেরা ১০ ফাইনালিস্ট

কিশোরগঞ্জের কটিয়াদী ও বাজিতপুরে দু’দিনে শিয়ালের কামড়ে নারী-পুরুষসহ অন্তত ১৮ জন আহত

দুই দফা জানাজা শেষে অপ্রতিমের দাফন সম্পন্ন

ঢাবির ট্যুরিজম বিভাগের নবনিযুক্ত পরিচালকের সঙ্গে DU THM Club নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

The Outer Worlds 2 Crack Fixed GOG Release Full Game Windows Version

iZotope Ozone Advanced Portable + Product Key [Clean] [x64]

১০

Magma Crack exe Final x86x64 Lifetime

১১

Nik Collection (by DxO) Portable Windows 11

১২

পাইকগাছার আগড়ঘাটায় বেগম খালেদা জিয়া স্মৃতি ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত

১৩

MuLab Crack + License Key Windows 11 FileHippo

১৪

কিশোরগঞ্জে আশংকাজনক হারে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ -২৪ ঘন্টায় জেলাটিতে নতুন করে ৫২ রোগী শনাক্ত

১৫

বাগেরহাটে সনদপ্রাপ্ত দলিল লেখদের ৭দফা দাবি আদায়ের লক্ষ্যে অবস্হান কর্মসূচি পালন

১৬

আগৈলঝাড়ায় ১০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

১৭

পরিবেশ রক্ষায় পাইকগাছার আদর্শ লাইব্রেরি উদ্যোগে গাছের চারা বিতরণ

১৮

Gothic 1 Remake 2026

১৯

কোটালীপাড়ায় গাছের ডালে লুঙ্গিতে ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

২০