দৈনিক জনতার কণ্ঠস্বর ২৪ ডেক্স
৫ অগাস্ট ২০২৬, ৫:১৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে জুলাই যোদ্ধাদের মারধর, আহত ২

৫৪

শরীয়তপুরে ‘জুলাই যোদ্ধাদের’ মারধর করে অনুষ্ঠান থেকে বের করে দেওয়ার অভিযোগ এ ঘটনার জন্য বিএনপি নেতাদের দায়ী করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও এনসিপি।

 

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে শরীয়তপুরে শহরে আয়োজিত এক অনুষ্ঠান থেকে ‘জুলাই যোদ্ধাদের’ মারধর করে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে।

ভুক্তভোগীদের অভিযোগ, বিএনপির নেতাকর্মীরা তাদের মারধর করে অনুষ্ঠান থেকে বের করে দিয়েছেন। তবে বিএনপি নেতাদের দাবি, প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার পরিবার নিয়ে ‘কটূক্তি’ করায় প্রতিবাদ করা হয়েছে।

বুধবার বেলা সাড়ে ১১টার দিকে শরীয়তপুর পৌরসভার অডিটোরিয়ামে এ ঘটনা ঘটে। এ ঘটনার বেশকিছু ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়েছে।

এ বিষয়ে শরীয়তপুরের জেলা প্রশাসক তাহসিনা বেগম বলেন, “শান্তি পূর্ণভাবে অনুষ্ঠান শেষ করেছি। তবে যেই অভিযোগটি এসেছে তা জেনে জানাতে পারব। কেননা ঘটনাটি অনুষ্ঠান শুরুর আগে হলে হতে পারে। ফরমালি যখন অনুষ্ঠান শুরু হয়েছে। তখন এ ঘটনা ঘটেনি।”

মারধরের প্রতিবাদে তাৎক্ষণিক বিক্ষোভ করেছেন জুলাই যোদ্ধা, এনসিপি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মী ও সমর্থকরা।

প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগীরা জানান, জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জুলাই শহীদ, পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা এবং আলোচনা সভার আয়োজন করে জেলা প্রশাসন। অনুষ্ঠান শুরুতে জুলাই যোদ্ধাদের কয়েকজন সেখানে উপস্থিত হলে হঠাৎ তাদের ওপর চড়াও হন শরীয়তপুর সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব মোর্শেদ টিপুসহ কয়েকজন নেতাকর্মীরা।

এ সময় গেজেটভুক্ত জুলাই যোদ্ধা জাকির হোসেন মিন্টুকে শারীরিকভাবে লাঞ্ছিত, মারধর এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহ্বায়ক ইমরান আল নাজিরকে লাঞ্ছিত করে অনুষ্ঠানস্থল থেকে বের করে দেওয়া হয়।

 

ঘটনার বেশ কিছু ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়েছে। ঘটনার পর পর তাৎক্ষণিক বিক্ষোভ করেছেন আহত জুলাই যোদ্ধা, এনসিপি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মী ও সমর্থকরা।

ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বিএনপি নেতা টিপুসহ বেশ কয়েকজন নেতাকর্মী জাকির হোসেন মিন্টু ও ইমরান আল নাজিরসহ বেশ কয়েকজনকে মারধর করে অনুষ্ঠানস্থল থেকে বের করে দিচ্ছেন। এরপর তারা কক্ষের বাহিরে এলে টিপু জুলাই যোদ্ধা জাকির হোসেন আদরকে মারধর করেন। এ সময় তাকে চড়-থাপ্পড় দিতেও দেখা যায়।

আহত জাকির হোসেন মিন্টু অভিযোগ করে বলেন, “আমরা অনুষ্ঠানে যাওয়ার পর হঠাৎ করে বিএনপির লোকজন হাঙ্গামা শুরু করেন। আমি একজন গেজেটেড জুলাই যোদ্ধা। চব্বিশের জুলাই আন্দোলনে আহত হলে সরকার তদন্ত করেই আমাকে জুলাই যোদ্ধার স্বীকৃতি দিয়েছে।

“অনুষ্ঠানে বিএনপি নেতা টিপু আমাকেসহ বেশ কয়েকজনকে মারধর ধরে বের করে দেন। আমাকে মেরে তারা আহত করেছেন, যদি অন্যরা আমাকে রক্ষা না করত, হয়ত মেরেই ফেলত। আমাদের যে মারধর করা হয়েছে, সরকার কি পদক্ষেপ নেয় আমরা তা দেখতে চাই।”

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহ্বায়ক ইমরান আল নাজির বলেন, “শরীয়তপুর পৌরসভা অডিটোরিয়ামে প্রবেশের সঙ্গে সঙ্গে ইমরান ও জাকিরকে চড়থাপ্পড়, কিল-ঘুষি মেরে বের করে দেন টিপুসহ বিএনপি নেতাকর্মীরা।

 

“আমাদের বিএনপির লোকজন মারধর করেছে, তা প্রশাসনের উপস্থিতিতেই। প্রশাসন এখানে নীরব ভূমিকা পালন করেছে। আমরা চাই এ ঘটনার বিচার হোক।”

মারধরের অভিযোগ অস্বীকার করে বিএনপি নেতা টিপু বলেন, “জুলাই অভ্যুত্থানের বড় অবদান জাতীয়তাবাদী দল বিএনপি, যেটা জামায়াতের আমিরও স্বীকৃতি দিয়েছেন। অভ্যুত্থানে ছাত্রদল, যুবদল ও বিএনপির যত লোক আহত, নিহত হয়েছেন, তা অন্য কোনো দলের হয়নি।

“কিন্তু শরীয়তপুরের ইমরান আল নাজিরসহ এনসিপির নেতাকর্মীরা তারেক রহমান ও তার পরিবার নিয়ে ‘কটূক্তিমূলক’ লেখালেখি করে থাকেন। তারা এ অনুষ্ঠানে এসেও কটূক্তিমূলক কথা বলায় আমাদের সঙ্গে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে আমরা তাদের বের করে দিয়েছি।”

অনুষ্ঠানে উপস্থিত শরীয়তপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) তানভীর হোসেনের কাছে ঘটনার বিস্তারিত জানতে চাইলে তিনি সংবাদকর্মীদের বক্তব্য না দিয়ে চলে যান।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://dainikjonotarkonthosor24.com/2026/08/05/%e0%a6%9c%e0%a7%81%e0%a6%b2%e0%a6%be%e0%a6%87-%e0%a6%97%e0%a6%a3%e0%a6%85%e0%a6%ad%e0%a7%8d%e0%a6%af%e0%a7%81%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%a5%e0%a6%be%e0%a6%a8-%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%ac%e0%a6%b8%e0%a7%87/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ECam Portable + Keygen All Versions

বাকেরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি জসীমউদ্দীন মল্লিক

বাকেরগঞ্জে গভীর রাতে বেকারির ওপর ঝড়ের তাণ্ডব, দুই গাছ উপড়ে পড়ে ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি

প্রধান শিক্ষকের প্রতারণা ও পুলিশের নির্যাতনে নিঃস্ব পরিবার : ৫ দফা দাবিতে সংবাদ সম্মেলন

মিরপুরে সাংবাদিক প্রান্ত পারভেজের বাসায় গুলিবর্ষণের ঘটনায় জড়িত কিশোরগাং নিশ্চিহ্নে আল্টিমেটাম

ভয়েস অব বাংলাদেশ: গ্র্যান্ড ফিনালের জন্য প্রস্তুত সেরা ১০ ফাইনালিস্ট

কিশোরগঞ্জের কটিয়াদী ও বাজিতপুরে দু’দিনে শিয়ালের কামড়ে নারী-পুরুষসহ অন্তত ১৮ জন আহত

দুই দফা জানাজা শেষে অপ্রতিমের দাফন সম্পন্ন

ঢাবির ট্যুরিজম বিভাগের নবনিযুক্ত পরিচালকের সঙ্গে DU THM Club নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

The Outer Worlds 2 Crack Fixed GOG Release Full Game Windows Version

১০

iZotope Ozone Advanced Portable + Product Key [Clean] [x64]

১১

Magma Crack exe Final x86x64 Lifetime

১২

Nik Collection (by DxO) Portable Windows 11

১৩

পাইকগাছার আগড়ঘাটায় বেগম খালেদা জিয়া স্মৃতি ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত

১৪

MuLab Crack + License Key Windows 11 FileHippo

১৫

কিশোরগঞ্জে আশংকাজনক হারে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ -২৪ ঘন্টায় জেলাটিতে নতুন করে ৫২ রোগী শনাক্ত

১৬

বাগেরহাটে সনদপ্রাপ্ত দলিল লেখদের ৭দফা দাবি আদায়ের লক্ষ্যে অবস্হান কর্মসূচি পালন

১৭

আগৈলঝাড়ায় ১০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

১৮

পরিবেশ রক্ষায় পাইকগাছার আদর্শ লাইব্রেরি উদ্যোগে গাছের চারা বিতরণ

১৯

Gothic 1 Remake 2026

২০