দৈনিক জনতার কণ্ঠস্বর ২৪ ডেক্স
৭ অগাস্ট ২০২৬, ৩:৫৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শুধু দল ভারী করতে আওয়ামী লীগকে রাজনীতি করতে দেওয়া উচিত নয়, ডা. শফিকুর রহমান

৪৭

বাগেরহাট প্রতিনিধিঃ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন,শুধু দল ভারী করার জন্য আওয়ামী লীগকে রাজনীতি করতে দেওয়া উচিত হবে না। তিনি বলেন, আওয়ামী লীগ এখনো অতীতের ঘটনাগুলোর জন্য জাতির কাছে দুঃখ প্রকাশ বা অনুশোচনা প্রকাশ করেনি। তাই কেবল রাজনৈতিক সমীকরণের কারণে তাদের রাজনীতিতে ফিরিয়ে আনা অন্যায় এবং এটি একটি জঘন্য অপরাধ হবে।

শুক্রবার(০৭ আগস্ট )সকালে বাগেরহাট সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন,আমরা মনে করি না এখনই তারা রাজনীতিতে আসুক। এই দেশের রাজনীতিকে তারাই ধ্বংস করেছে। তারা সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। অসংখ্য মায়ের বুক খালি হয়েছে, অসংখ্য মানুষ গুম হয়েছে, আর গুম হওয়া অনেকেই এখনো ফিরে আসেনি। এমন পরিস্থিতিতে কীভাবে আওয়ামী লীগ আবার রাজনীতিতে ফিরে আসবে?
তিনি আরও বলেন,যে দল অসংখ্য মানুষকে গুম করেছে, হত্যা করেছে, বহু মানুষকে পঙ্গু করেছে এবং একটি পুরো প্রজন্মের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, তাদের মধ্যে এখনো কোনো অনুশোচনা দেখা যায়নি। শুধু দল ভারী করার জন্য তাদের রাজনীতিতে আনা অন্যায় ও জঘন্য অপরাধ।
সরকারের দায়িত্ব প্রসঙ্গে জামায়াতের আমির বলেন,দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষা করা সরকারের দায়িত্ব। সরকার যত দক্ষতার সঙ্গে এই দায়িত্ব পালন করবে, দেশ তত সুন্দরভাবে পরিচালিত হবে। সংসদে যেখানে সহযোগিতা প্রয়োজন সেখানে আমরা সহযোগিতা করছি, আর যেখানে বিরোধিতা প্রয়োজন সেখানে গঠনমূলক বিরোধিতা করছি।
জুলাই সনদ প্রসঙ্গে তিনি বলেন, এখনো আমরা দুই মেরুতে অবস্থান করছি। দেশের ৭০ শতাংশ মানুষের রায়কে অবশ্যই সম্মান করতে হবে। কোনো অবস্থাতেই সেই রায়কে অপমান করতে দেওয়া হবে না।
সংসদে বিরোধীদলের ভূমিকা নিয়ে এক প্রশ্নের জবাবে ডা. শফিকুর রহমান বলেন,এক সময় সংসদে মারামারি হয়েছে, ফাইল ছুড়ে মারা হয়েছে, একে অপরের দিকে তেড়ে যাওয়া হয়েছে এবং অশালীন ভাষায় গালিগালাজ করা হয়েছে। আমরা সে ধরনের সংসদ চাই না। আমরা একটি সভ্য ও মর্যাদাপূর্ণ সংসদ দেখতে চাই। প্রথম দিন থেকেই বিরোধীদল হিসেবে আমাদের ভূমিকা গঠনমূলক ছিল এবং ভবিষ্যতেও থাকবে। কোনো উস্কানিতেই আমরা সেই অবস্থান থেকে সরে আসব না।
বাগেরহাট জেলা জামায়াতের আমির মাওলানা রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যক্ষ মোহাম্মদ ইজ্জত উল্লাহ এমপি, বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য মাওলানা মো. মশিউর রহমান, বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মঞ্জুরুল হক রাহাদ, বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মো. আব্দুল আলীমসহ জেলা জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এ সময় বাগেরহাটে কর্মরত প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের অর্ধশতাধিক সাংবাদিক উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভা শেষে ডা. শফিকুর রহমান বাগেরহাট কামিল মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত রোকন সম্মেলনে যোগ দেন। পরে ষাট গম্বুজ মসজিদে জুমার নামাজ আদায়, সার্কিট হাউসে মধ্যাহ্নভোজ ও সংক্ষিপ্ত বিশ্রাম শেষে বিকেল ৪টায় সড়কপথে ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার কর্মসূচি রয়েছে।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://dainikjonotarkonthosor24.com/2026/08/07/%e0%a6%b6%e0%a7%81%e0%a6%a7%e0%a7%81-%e0%a6%a6%e0%a6%b2-%e0%a6%ad%e0%a6%be%e0%a6%b0%e0%a7%80-%e0%a6%95%e0%a6%b0%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%86%e0%a6%93%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%ae%e0%a7%80/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাকেরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি জসীমউদ্দীন মল্লিক

বাকেরগঞ্জে গভীর রাতে বেকারির ওপর ঝড়ের তাণ্ডব, দুই গাছ উপড়ে পড়ে ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি

প্রধান শিক্ষকের প্রতারণা ও পুলিশের নির্যাতনে নিঃস্ব পরিবার : ৫ দফা দাবিতে সংবাদ সম্মেলন

মিরপুরে সাংবাদিক প্রান্ত পারভেজের বাসায় গুলিবর্ষণের ঘটনায় জড়িত কিশোরগাং নিশ্চিহ্নে আল্টিমেটাম

ভয়েস অব বাংলাদেশ: গ্র্যান্ড ফিনালের জন্য প্রস্তুত সেরা ১০ ফাইনালিস্ট

কিশোরগঞ্জের কটিয়াদী ও বাজিতপুরে দু’দিনে শিয়ালের কামড়ে নারী-পুরুষসহ অন্তত ১৮ জন আহত

দুই দফা জানাজা শেষে অপ্রতিমের দাফন সম্পন্ন

ঢাবির ট্যুরিজম বিভাগের নবনিযুক্ত পরিচালকের সঙ্গে DU THM Club নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

The Outer Worlds 2 Crack Fixed GOG Release Full Game Windows Version

iZotope Ozone Advanced Portable + Product Key [Clean] [x64]

১০

Magma Crack exe Final x86x64 Lifetime

১১

Nik Collection (by DxO) Portable Windows 11

১২

পাইকগাছার আগড়ঘাটায় বেগম খালেদা জিয়া স্মৃতি ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত

১৩

MuLab Crack + License Key Windows 11 FileHippo

১৪

কিশোরগঞ্জে আশংকাজনক হারে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ -২৪ ঘন্টায় জেলাটিতে নতুন করে ৫২ রোগী শনাক্ত

১৫

বাগেরহাটে সনদপ্রাপ্ত দলিল লেখদের ৭দফা দাবি আদায়ের লক্ষ্যে অবস্হান কর্মসূচি পালন

১৬

আগৈলঝাড়ায় ১০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

১৭

পরিবেশ রক্ষায় পাইকগাছার আদর্শ লাইব্রেরি উদ্যোগে গাছের চারা বিতরণ

১৮

Gothic 1 Remake 2026

১৯

কোটালীপাড়ায় গাছের ডালে লুঙ্গিতে ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

২০