মোঃ নুরজামাল শরীয়তপুর
শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার ছয়গাঁও ইউনিয়নে রাতে ভেকু দিয়ে কৃষিজমি কেটে মাছের ঘের তৈরির অভিযোগে অভিযান চালিয়ে জমির মালিককে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট ২০২৬) রাতে ছয়গাঁও ইউনিয়নে অবৈধভাবে কৃষিজমি কর্তনের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় ভেকু দিয়ে কৃষিজমি কেটে মাছের ঘের তৈরির কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।
অভিযানে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী জমির মালিককে ১,০০,০০০ (এক লাখ) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন ভেদরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কে এম রাফসান রাব্বি।
অভিযানকালে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা সহায়ক ফোর্স হিসেবে উপস্থিত ছিলেন।
কৃষিজমি রক্ষা এবং অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
মন্তব্য করুন