দৈনিক জনতার কণ্ঠস্বর ২৪ ডেক্স
২২ অগাস্ট ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

পাইকগাছায় ফ্রেন্ডশিপ অনলাইন বিরোধ নিষ্পত্তি কেন্দ্রের উদ্বোধন

৯১

মানছুর রহমান জাহিদ, পাইকগাছা, খুলনা

খুলনার পাইকগাছায় চৌকি আদালত প্রাঙ্গণে “ফ্রেন্ডশিপ অনলাইন বিরোধ নিষ্পত্তি (ODR) কেন্দ্র”র শুভ উদ্বোধন করা হয়েছে।
আধুনিক প্রযুক্তির মাধ্যমে দ্রুত, সহজ ও হয়রানিমুক্তভাবে বিরোধ নিষ্পত্তির সুযোগ সৃষ্টি এবং গরিব ও দুস্থ মানুষের জন্য বিনামূল্যে আইনি সেবা ও ন্যায়বিচার নিশ্চিত করাই এ উদ্যোগের মূল লক্ষ্য।
শুক্রবার সকালে উপজেলা চৌকি আদালত চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কেন্দ্রটির শুভ উদ্বোধন করেন খুলনা জেলা ও দায়রা জজ আদালতের সিনিয়র জেলা ও দায়রা জজ “চাঁদ মোহাম্মদ আব্দুল আলিম আল রাজী”।

এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার মহাপরিচালক মো. মনজুরুল হোসেন।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফ্রেন্ডশিপের সিনিয়র ডিরেক্টর ও ইনক্লুসিভ সিটিজেনশিপ বিভাগের প্রধান ব্যারিস্টার আয়েশা তাসিন খান।

এ সময় উপস্থিত ছিলেন খুলনা জেলা লিগ্যাল এইড অফিসার (সিনিয়র সিভিল জজ) মোছা. রোমানা আফরোজ, পাইকগাছা চৌকি আদালতের সিনিয়র সহকারী জজ মো. হযরত আলী, উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাসুম বিল্লাহ, পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আউয়াল কবির, আইনজীবী সমিতির সভাপতি জিএম সাত্তার ও সাধারণ সম্পাদক আক্কাস আলীসহ বিচার বিভাগ, আইনগত সহায়তা প্রদানকারী সংস্থা, ফ্রেন্ডশিপ, আইনজীবী সমিতির সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, অনলাইন বিরোধ নিষ্পত্তি (ODR) ব্যবস্থার মাধ্যমে সাধারণ মানুষ ঘরে বসেই বিরোধ নিষ্পত্তির প্রক্রিয়ায় অংশগ্রহণের সুযোগ পাবেন। এতে সময় ও অর্থ সাশ্রয়ের পাশাপাশি আদালত কেন্দ্রিক ভোগান্তি কমবে এবং সাধারণ মানুষের বিচারপ্রাপ্তির সুযোগ আরও সহজ, দ্রুত ও জনবান্ধব হবে।

এছাড়াও সংশ্লিষ্টরা জানান, ফ্রেন্ডশিপের এ উদ্যোগ স্থানীয় পর্যায়ে বিকল্প বিরোধ নিষ্পত্তি ব্যবস্থাকে আরও কার্যকর ও প্রযুক্তিনির্ভর করার পাশাপাশি গরিব ও দুস্থ মানুষের জন্য বিনামূল্যে আইনি সেবা ও ন্যায়বিচার প্রাপ্তির পথকে আরও সহজ করবে। এ কেন্দ্রের মাধ্যমে প্রত্যন্ত এলাকার মানুষও প্রযুক্তির সুবিধা কাজে লাগিয়ে দ্রুত বিরোধ নিষ্পত্তির সুযোগ পাবেন বলেও আশা প্রকাশ করেন তারা।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://dainikjonotarkonthosor24.com/2026/08/22/%e0%a6%aa%e0%a6%be%e0%a6%87%e0%a6%95%e0%a6%97%e0%a6%be%e0%a6%9b%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%ab%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%87%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a1%e0%a6%b6%e0%a6%bf%e0%a6%aa-%e0%a6%85%e0%a6%a8/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাকেরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি জসীমউদ্দীন মল্লিক

বাকেরগঞ্জে গভীর রাতে বেকারির ওপর ঝড়ের তাণ্ডব, দুই গাছ উপড়ে পড়ে ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি

প্রধান শিক্ষকের প্রতারণা ও পুলিশের নির্যাতনে নিঃস্ব পরিবার : ৫ দফা দাবিতে সংবাদ সম্মেলন

মিরপুরে সাংবাদিক প্রান্ত পারভেজের বাসায় গুলিবর্ষণের ঘটনায় জড়িত কিশোরগাং নিশ্চিহ্নে আল্টিমেটাম

ভয়েস অব বাংলাদেশ: গ্র্যান্ড ফিনালের জন্য প্রস্তুত সেরা ১০ ফাইনালিস্ট

কিশোরগঞ্জের কটিয়াদী ও বাজিতপুরে দু’দিনে শিয়ালের কামড়ে নারী-পুরুষসহ অন্তত ১৮ জন আহত

দুই দফা জানাজা শেষে অপ্রতিমের দাফন সম্পন্ন

ঢাবির ট্যুরিজম বিভাগের নবনিযুক্ত পরিচালকের সঙ্গে DU THM Club নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

The Outer Worlds 2 Crack Fixed GOG Release Full Game Windows Version

iZotope Ozone Advanced Portable + Product Key [Clean] [x64]

১০

Magma Crack exe Final x86x64 Lifetime

১১

Nik Collection (by DxO) Portable Windows 11

১২

পাইকগাছার আগড়ঘাটায় বেগম খালেদা জিয়া স্মৃতি ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত

১৩

MuLab Crack + License Key Windows 11 FileHippo

১৪

কিশোরগঞ্জে আশংকাজনক হারে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ -২৪ ঘন্টায় জেলাটিতে নতুন করে ৫২ রোগী শনাক্ত

১৫

বাগেরহাটে সনদপ্রাপ্ত দলিল লেখদের ৭দফা দাবি আদায়ের লক্ষ্যে অবস্হান কর্মসূচি পালন

১৬

আগৈলঝাড়ায় ১০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

১৭

পরিবেশ রক্ষায় পাইকগাছার আদর্শ লাইব্রেরি উদ্যোগে গাছের চারা বিতরণ

১৮

Gothic 1 Remake 2026

১৯

কোটালীপাড়ায় গাছের ডালে লুঙ্গিতে ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

২০