দৈনিক জনতার কণ্ঠস্বর ২৪ ডেক্স
২২ অগাস্ট ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় একদিনে গ্রেপ্তার ১৩, মিলল ৪ কেজি গাঁজা

৪০

এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় পৃথক অভিযান চালিয়ে বিভিন্ন মামলার আসামিসহ ১৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় চার কেজি গাঁজা ও একটি নম্বরবিহীন মোটরসাইকেল জব্দ করা হয়।
শুক্রবার (২১ আগস্ট) থেকে শনিবার (২২ আগস্ট) পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।
থানা পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে বিশেষ ক্ষমতা আইন, মাদক, চুরি, আত্মহত্যার প্ররোচনাসহ বিভিন্ন নিয়মিত মামলা ও আদালতের পরোয়ানাভুক্ত আসামি রয়েছেন।
বিশেষ ক্ষমতা আইনের একটি মামলায় উপজেলার নাইঘর এলাকা থেকে ব্রাহ্মণপাড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. আনোয়ার হোসেন ওরফে আনোয়ার হোসেন মিশনকে (৩৬) গ্রেপ্তার করা হয়।
অন্যদিকে দীর্ঘভূমি উত্তরপাড়া এলাকায় কেন্দ্রীয় জামে মসজিদের সামনের সড়কে অভিযান চালিয়ে চার কেজি গাঁজা ও একটি নম্বরবিহীন মোটরসাইকেলসহ দুই ব্যক্তিকে আটক করা হয়।

আটককমতরা হলেন,ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার চারোয়া গ্রামের মো. সালাউদ্দিন (৪০) ও মো. রুবেল (২৬)।
এ ছাড়া পৃথক অভিযানে চুরি মামলার আসামি মো. আল-আমিন (৩২), আত্মহত্যার প্ররোচনা মামলার আসামি মো. হোসেন (৪৫), নিয়মিত মামলার আসামি মো. আল-আমিন (৩২) ও মো. অনিক (২৫)কে গ্রেপ্তার করা হয়।
একই অভিযানে সিআর ও জিআর পরোয়ানাভুক্ত চার আসামি মো. বাছির ওরফে বাবুল (৩০), আরিফুল ইসলাম (৩০), সোহাগ সরকার (৩৫) ও রাজু আহম্মেদ রাসেল (২৫)কে গ্রেপ্তার করে পুলিশ।
এদিকে মাদক সেবনের অপরাধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুজনকে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে। দণ্ডপ্রাপ্তরা হলেন, বেজুড়া এলাকার মো. আবু বকর ছিদ্দিক তুহিন (২৫) ও অনন্তপুর এলাকার আশিকুর রহমান আশিক (২৪)। আবু বকরকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা এবং আশিকুরকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমিল্লা ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন বলেন, গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে। জনস্বার্থে অপরাধ দমনে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://dainikjonotarkonthosor24.com/2026/08/22/%e0%a6%95%e0%a7%81%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%b2%e0%a7%8d%e0%a6%b2%e0%a6%be-%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%b9%e0%a7%8d%e0%a6%ae%e0%a6%a3%e0%a6%aa%e0%a6%be%e0%a6%a1%e0%a6%bc%e0%a6%be-5/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ECam Portable + Keygen All Versions

বাকেরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি জসীমউদ্দীন মল্লিক

বাকেরগঞ্জে গভীর রাতে বেকারির ওপর ঝড়ের তাণ্ডব, দুই গাছ উপড়ে পড়ে ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি

প্রধান শিক্ষকের প্রতারণা ও পুলিশের নির্যাতনে নিঃস্ব পরিবার : ৫ দফা দাবিতে সংবাদ সম্মেলন

মিরপুরে সাংবাদিক প্রান্ত পারভেজের বাসায় গুলিবর্ষণের ঘটনায় জড়িত কিশোরগাং নিশ্চিহ্নে আল্টিমেটাম

ভয়েস অব বাংলাদেশ: গ্র্যান্ড ফিনালের জন্য প্রস্তুত সেরা ১০ ফাইনালিস্ট

কিশোরগঞ্জের কটিয়াদী ও বাজিতপুরে দু’দিনে শিয়ালের কামড়ে নারী-পুরুষসহ অন্তত ১৮ জন আহত

দুই দফা জানাজা শেষে অপ্রতিমের দাফন সম্পন্ন

ঢাবির ট্যুরিজম বিভাগের নবনিযুক্ত পরিচালকের সঙ্গে DU THM Club নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

The Outer Worlds 2 Crack Fixed GOG Release Full Game Windows Version

১০

iZotope Ozone Advanced Portable + Product Key [Clean] [x64]

১১

Magma Crack exe Final x86x64 Lifetime

১২

Nik Collection (by DxO) Portable Windows 11

১৩

পাইকগাছার আগড়ঘাটায় বেগম খালেদা জিয়া স্মৃতি ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত

১৪

MuLab Crack + License Key Windows 11 FileHippo

১৫

কিশোরগঞ্জে আশংকাজনক হারে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ -২৪ ঘন্টায় জেলাটিতে নতুন করে ৫২ রোগী শনাক্ত

১৬

বাগেরহাটে সনদপ্রাপ্ত দলিল লেখদের ৭দফা দাবি আদায়ের লক্ষ্যে অবস্হান কর্মসূচি পালন

১৭

আগৈলঝাড়ায় ১০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

১৮

পরিবেশ রক্ষায় পাইকগাছার আদর্শ লাইব্রেরি উদ্যোগে গাছের চারা বিতরণ

১৯

Gothic 1 Remake 2026

২০