দৈনিক জনতার কণ্ঠস্বর ২৪ ডেক্স
২৩ অগাস্ট ২০২৬, ৫:২৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

তারাগঞ্জে দিনভর নানা কর্মসূচিতে ব্যস্ত এমপি এটিএম আজহারুল ইসলাম

৫৩

মোঃ সোহেল রানা নিজস্ব প্রতিনিধি

  • বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির ও রংপুর-২ (তারাগঞ্জ-বদরগঞ্জ) আসনের সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলাম রোববার (২৩ আগস্ট) তারাগঞ্জ উপজেলায় দিনব্যাপী বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়েছেন। সেলাই মেশিন ও খেলাধুলার সামগ্রী বিতরণ, পরিদর্শন কক্ষ উদ্বোধন, দলীয় দায়িত্বশীলদের সঙ্গে মতবিনিময় এবং জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনাসহ নানা আয়োজনে ব্যস্ত সময় কাটান তিনি।

সকাল সাড়ে ৯টায় হাড়িয়ারকুঠি ইউনিয়ন পরিষদে অসচ্চল পরিবারের মহিলাদের মাঝে নতুন সেলাই মেশিন বিতরণের মধ্য দিয়ে তাঁর দিনের কর্মসূচি শুরু হয়। পরে সকাল ১০টায় ডাঙ্গীরহাট স্কুল ও কলেজ মাঠে ওই ইউনিয়নের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের মাঝে খেলাধুলার সামগ্রী বিতরণ করেন।সকাল ১১টায় ইকরচালী উচ্চ বিদ্যালয় মাঠে ইকরচালী ইউনিয়নের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের মাঝে খেলাধুলার সামগ্রী বিতরণ করা হয়। দুপুর ১২টায় তারাগঞ্জ ও/মডেল উচ্চ বিদ্যালয় মাঠে কুর্শা ও আলমপুর ইউনিয়নের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের মাঝে খেলাধুলার সামগ্রী বিতরণ করেন এমপি এটিএম আজহারুল ইসলাম।

বিকেল সাড়ে ৩ টায় উপজেলা পরিষদ চত্বরে সংসদ সদস্যের পরিদর্শন কক্ষ উদ্বোধন করেন এটিএম আজহারুল ইসলাম। এ সময় বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদ ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতায় ১০ জন অসহায় ও দুস্থ নারীর মধ্যে ১০ হাজার টাকা করে চেক বিতরণ করা হয়। এ সময় এমপি বলেন, এখন থেকে তিনি বিভিন্ন সময়ে তারাগঞ্জে এসে ওই কক্ষে বসতে পারবেন এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সমস্যা ও প্রয়োজনের কথা শুনে তাদের সঙ্গে কথা বলার সুযোগ পাবেন।এরপর বিকেল ৪টায় উপজেলার রুকন ইউনিয়নের দায়িত্বশীল (সভাপতি ও সেক্রেটারি) নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন তিনি।

দিনের শেষ কর্মসূচি হিসেবে বিকেল ৫টায় উপজেলা মডেল মসজিদে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের ‘A+ সংবর্ধনা’ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলাম।
এ সময় তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ছাত্রজীবনে ভালো ফলাফলের পাশাপাশি নৈতিকতার শিক্ষাও গ্রহণ করতে হবে। ভালো ফলাফল অর্জনের পাশাপাশি নিজেদের নৈতিক ও মানবিক গুণাবলিতে সমৃদ্ধ করে দেশ ও মানুষের সেবায় নিয়োজিত হতে হবে।

দিনব্যাপী এসব কর্মসূচিতে স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, দলীয় নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://dainikjonotarkonthosor24.com/2026/08/23/%e0%a6%a4%e0%a6%be%e0%a6%b0%e0%a6%be%e0%a6%97%e0%a6%9e%e0%a7%8d%e0%a6%9c%e0%a7%87-%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%a8%e0%a6%ad%e0%a6%b0-%e0%a6%a8%e0%a6%be%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%95%e0%a6%b0%e0%a7%8d/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাকেরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি জসীমউদ্দীন মল্লিক

বাকেরগঞ্জে গভীর রাতে বেকারির ওপর ঝড়ের তাণ্ডব, দুই গাছ উপড়ে পড়ে ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি

প্রধান শিক্ষকের প্রতারণা ও পুলিশের নির্যাতনে নিঃস্ব পরিবার : ৫ দফা দাবিতে সংবাদ সম্মেলন

মিরপুরে সাংবাদিক প্রান্ত পারভেজের বাসায় গুলিবর্ষণের ঘটনায় জড়িত কিশোরগাং নিশ্চিহ্নে আল্টিমেটাম

ভয়েস অব বাংলাদেশ: গ্র্যান্ড ফিনালের জন্য প্রস্তুত সেরা ১০ ফাইনালিস্ট

কিশোরগঞ্জের কটিয়াদী ও বাজিতপুরে দু’দিনে শিয়ালের কামড়ে নারী-পুরুষসহ অন্তত ১৮ জন আহত

দুই দফা জানাজা শেষে অপ্রতিমের দাফন সম্পন্ন

ঢাবির ট্যুরিজম বিভাগের নবনিযুক্ত পরিচালকের সঙ্গে DU THM Club নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

The Outer Worlds 2 Crack Fixed GOG Release Full Game Windows Version

iZotope Ozone Advanced Portable + Product Key [Clean] [x64]

১০

Magma Crack exe Final x86x64 Lifetime

১১

Nik Collection (by DxO) Portable Windows 11

১২

পাইকগাছার আগড়ঘাটায় বেগম খালেদা জিয়া স্মৃতি ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত

১৩

MuLab Crack + License Key Windows 11 FileHippo

১৪

কিশোরগঞ্জে আশংকাজনক হারে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ -২৪ ঘন্টায় জেলাটিতে নতুন করে ৫২ রোগী শনাক্ত

১৫

বাগেরহাটে সনদপ্রাপ্ত দলিল লেখদের ৭দফা দাবি আদায়ের লক্ষ্যে অবস্হান কর্মসূচি পালন

১৬

আগৈলঝাড়ায় ১০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

১৭

পরিবেশ রক্ষায় পাইকগাছার আদর্শ লাইব্রেরি উদ্যোগে গাছের চারা বিতরণ

১৮

Gothic 1 Remake 2026

১৯

কোটালীপাড়ায় গাছের ডালে লুঙ্গিতে ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

২০