দৈনিক জনতার কণ্ঠস্বর ২৪ ডেক্স
২৫ অগাস্ট ২০২৬, ৬:২২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পাইকগাছায় শিক্ষকদের সাথে মতবিনিময় ও বৃক্ষ রোপনের উদ্বোধন করেন এমপি আবুল কালাম আজাদ

৭৫

মানছুর রহমান জাহিদ, পাইকগাছা, খুলনা

খুলনার পাইকগাছায় শিক্ষকদের সাথে মতবিনিময় ও বৃক্ষ রোপনের শুভ উদ্বোধন করেন খুলনা-৬ আসনের সংসদ সদস্য মাও: আবুল কালাম আজাদ।

মঙ্গলবার সকালে উপজেলার ৭নং গদাইপুর ইউনিয়নের তোকিয়া গ্রামে অবস্থিত আল আমিন মহিলা দাখিল মাদ্রাসার শিক্ষকদের সাথে উক্ত মতবিনিময় সভা ও বৃক্ষ রোপন কর্মসূচীর শুভ উদ্বোধন করেন এমপি আবুল কালাম আজাদ।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ বলেন, আমাদের পাইকগাছা – কয়রা উপজেলায় শীত যেমন তীব্র, তেমনি গরমের দিনেও আবহাওয়া চরম আকার ধারণ করে, যা মানুষের জীবনযাত্রাকে অসহনীয় করে তোলে। নিজের জন্মভূমিকে এই বৈরী আবহাওয়ার প্রভাব থেকে রক্ষা করতে এবং পরিবেশের ভারসাম্য ফিরিয়ে আনতে ব্যাপকভাবে গাছ লাগাতে হবে।
তিনি আরও বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় সামাজিক ও সাংগঠনিক উদ্যোগের পাশাপাশি ব্যক্তি পর্যায় থেকেও সবাইকে বৃক্ষ রোপনে এগিয়ে আসতে হবে।
এছাড়াও তিনি উক্ত মাদ্রাসার বিষয়ে সার্বিক খোঁজখবর সহ শিক্ষদের বিভিন্ন দিকনির্দেশনাও প্রদান করেন। এসময় প্রতিষ্ঠানের উন্নয়নে বিভিন্ন বিষয়ে শিক্ষকরা তুলে ধরলে প্রতিষ্ঠানটির উন্নয়নে তার পক্ষ থেকে যথেষ্ট ভুমিকা থাকবে বলেও জানান এমপি আবুল কালাম আজাদ।
উক্ত মতবিনিময় সভা ও বৃক্ষ রোপন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কর্মপরিষদ সদস্য মাওঃ এস এম আমিনুল ইসলাম, উপজেলা নায়েবে আমির মাওঃ জি এম বুলবুল আহমেদ, উপজেলা সেক্রেটারি মোঃ আলতাফ হোসেন, ইসলামী ছাত্রশিবির সভাপতি খুলনা জেলা দক্ষিণের মুহাঃ অয়েছ কুরুনী।

এছাড়াও অনুষ্ঠানে মানপত্র পাঠ করেন অত্র মাদ্রাসার সহ সুপার মুহাঃ সিরাজুল ইসলাম ও সম্মাননা ক্রেস্ট প্রদান ও সভাপতিত্বে ছিলেন আল আমিন মহিলা দাখিল মাদ্রাসার সুপার মাওঃ মোঃ বাহারুল আলম।
উল্লেখ্য: মাদ্রাসার পক্ষে বক্তব্য রাখেন সিনিয়র শিক্ষক মোঃ আয়ুব আলী ও মোঃ আক্তারুজ্জামান।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://dainikjonotarkonthosor24.com/2026/08/25/%e0%a6%aa%e0%a6%be%e0%a6%87%e0%a6%95%e0%a6%97%e0%a6%be%e0%a6%9b%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%b6%e0%a6%bf%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%95%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%be%e0%a6%a5/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাকেরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি জসীমউদ্দীন মল্লিক

বাকেরগঞ্জে গভীর রাতে বেকারির ওপর ঝড়ের তাণ্ডব, দুই গাছ উপড়ে পড়ে ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি

প্রধান শিক্ষকের প্রতারণা ও পুলিশের নির্যাতনে নিঃস্ব পরিবার : ৫ দফা দাবিতে সংবাদ সম্মেলন

মিরপুরে সাংবাদিক প্রান্ত পারভেজের বাসায় গুলিবর্ষণের ঘটনায় জড়িত কিশোরগাং নিশ্চিহ্নে আল্টিমেটাম

ভয়েস অব বাংলাদেশ: গ্র্যান্ড ফিনালের জন্য প্রস্তুত সেরা ১০ ফাইনালিস্ট

কিশোরগঞ্জের কটিয়াদী ও বাজিতপুরে দু’দিনে শিয়ালের কামড়ে নারী-পুরুষসহ অন্তত ১৮ জন আহত

দুই দফা জানাজা শেষে অপ্রতিমের দাফন সম্পন্ন

ঢাবির ট্যুরিজম বিভাগের নবনিযুক্ত পরিচালকের সঙ্গে DU THM Club নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

The Outer Worlds 2 Crack Fixed GOG Release Full Game Windows Version

iZotope Ozone Advanced Portable + Product Key [Clean] [x64]

১০

Magma Crack exe Final x86x64 Lifetime

১১

Nik Collection (by DxO) Portable Windows 11

১২

পাইকগাছার আগড়ঘাটায় বেগম খালেদা জিয়া স্মৃতি ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত

১৩

MuLab Crack + License Key Windows 11 FileHippo

১৪

কিশোরগঞ্জে আশংকাজনক হারে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ -২৪ ঘন্টায় জেলাটিতে নতুন করে ৫২ রোগী শনাক্ত

১৫

বাগেরহাটে সনদপ্রাপ্ত দলিল লেখদের ৭দফা দাবি আদায়ের লক্ষ্যে অবস্হান কর্মসূচি পালন

১৬

আগৈলঝাড়ায় ১০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

১৭

পরিবেশ রক্ষায় পাইকগাছার আদর্শ লাইব্রেরি উদ্যোগে গাছের চারা বিতরণ

১৮

Gothic 1 Remake 2026

১৯

কোটালীপাড়ায় গাছের ডালে লুঙ্গিতে ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

২০