দৈনিক জনতার কণ্ঠস্বর ২৪ ডেক্স
২৭ অগাস্ট ২০২৬, ৭:৩৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কপিলমুনি ইউপির সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় নতুন মুখ

৫৬

মানছুর রহমান জাহিদ, পাইকগাছা, খুলনা

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে খুলনার পাইকগাছা উপজেলার ২নং কপিলমুনি ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের নিয়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা।
স্থানীয়দের একাংশের মতে, চেয়ারম্যান পদে নতুন মুখ হলেও সমাজসেবক ও তরুণ রাজনৈতিক নেতা শেখ আবু তালেব সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে ইউনিয়ন জুড়ে বেশ পরিচিতি ও সমর্থন অর্জন করেছেন। এমনকি চায়ের দোকান থেকে শুরু করে সর্বত্রই আলোচনায় ভাসছেন তারই নাম।
শেখ আবু তালেব কপিলমুনি ইউনিয়নের রেজাকপুর গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান। তার পিতার নাম শেখ আনসার আলী। তিনি উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য ও ইউনিয়ন পলিশিং কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

দীর্ঘদিন ধরে তিনি এলাকার বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে অংশ নিয়ে সাধারণ মানুষের পাশে রয়েছেন বলেও স্থানীয়রা জানান।

এদিকে স্থানীয় সূত্রের দাবি, রাজনৈতিক অঙ্গনেও তিনি দীর্ঘদিন ধরে সক্রিয় রয়েছেন। নানা প্রতিকূলতার মধ্যেও রাজনৈতিক কার্যক্রম ও জনসম্পৃক্ততা বজায় রেখে তিনি এলাকায় নিজস্ব অবস্থান তৈরি করেছেন বলে তাঁর সমর্থকদের অভিমত।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক স্থানীয়রা বলেন, “তালেব ভাই শুধু একজন রাজনৈতিক নেতা নন। এলাকার মানুষের সুখ-দুঃখে সবসময় পাশে থাকার আরেক আবু তালেব।”
এছাড়াও স্থানীয়দের একাংশের প্রত্যাশা, নির্বাচিত হলে তিনি কপিলমুনি ইউনিয়নের দীর্ঘদিনের উন্নয়ন চাহিদা বাস্তবায়নে কার্যকর ভূমিকা রাখবেন।

সম্ভাব্য ইউপি চেয়ারম্যান প্রার্থী শেখ আবু তালেবের সাথে কথা হলে তিনি বলেন, “জনগণের সেবা করাই আমার মূল লক্ষ্য। জনগণ আমাকে দায়িত্ব দিলে স্বচ্ছ, জবাবদিহিমূলক ও উন্নয়নমুখী ইউনিয়ন পরিষদ গড়ে তুলতে কাজ করব। শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগব্যবস্থা, মাদকমুক্ত সমাজ এবং সুষম উন্নয়ন নিশ্চিত করতে সর্বোচ্চ চেষ্টা থাকবে।”

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://dainikjonotarkonthosor24.com/2026/08/27/%e0%a6%86%e0%a6%b8%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a8-%e0%a6%87%e0%a6%89%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a6%a8-%e0%a6%aa%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%b7%e0%a6%a6-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b0%e0%a7%8d/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাকেরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি জসীমউদ্দীন মল্লিক

বাকেরগঞ্জে গভীর রাতে বেকারির ওপর ঝড়ের তাণ্ডব, দুই গাছ উপড়ে পড়ে ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি

প্রধান শিক্ষকের প্রতারণা ও পুলিশের নির্যাতনে নিঃস্ব পরিবার : ৫ দফা দাবিতে সংবাদ সম্মেলন

মিরপুরে সাংবাদিক প্রান্ত পারভেজের বাসায় গুলিবর্ষণের ঘটনায় জড়িত কিশোরগাং নিশ্চিহ্নে আল্টিমেটাম

ভয়েস অব বাংলাদেশ: গ্র্যান্ড ফিনালের জন্য প্রস্তুত সেরা ১০ ফাইনালিস্ট

কিশোরগঞ্জের কটিয়াদী ও বাজিতপুরে দু’দিনে শিয়ালের কামড়ে নারী-পুরুষসহ অন্তত ১৮ জন আহত

দুই দফা জানাজা শেষে অপ্রতিমের দাফন সম্পন্ন

ঢাবির ট্যুরিজম বিভাগের নবনিযুক্ত পরিচালকের সঙ্গে DU THM Club নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

The Outer Worlds 2 Crack Fixed GOG Release Full Game Windows Version

iZotope Ozone Advanced Portable + Product Key [Clean] [x64]

১০

Magma Crack exe Final x86x64 Lifetime

১১

Nik Collection (by DxO) Portable Windows 11

১২

পাইকগাছার আগড়ঘাটায় বেগম খালেদা জিয়া স্মৃতি ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত

১৩

MuLab Crack + License Key Windows 11 FileHippo

১৪

কিশোরগঞ্জে আশংকাজনক হারে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ -২৪ ঘন্টায় জেলাটিতে নতুন করে ৫২ রোগী শনাক্ত

১৫

বাগেরহাটে সনদপ্রাপ্ত দলিল লেখদের ৭দফা দাবি আদায়ের লক্ষ্যে অবস্হান কর্মসূচি পালন

১৬

আগৈলঝাড়ায় ১০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

১৭

পরিবেশ রক্ষায় পাইকগাছার আদর্শ লাইব্রেরি উদ্যোগে গাছের চারা বিতরণ

১৮

Gothic 1 Remake 2026

১৯

কোটালীপাড়ায় গাছের ডালে লুঙ্গিতে ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

২০