দৈনিক জনতার কণ্ঠস্বর ২৪ ডেক্স
১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

কিশোরগঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রীর সঙ্গে প্রশাসন-পুলিশের মতবিনিময়

৭০

মোঃ মিজানুর রহমান  কিশোরগঞ্জ প্রতিনিধি

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রীর সঙ্গে প্রশাসন-পুলিশের মতবিনিময়
কিশোরগঞ্জ জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি ও বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় জেলার আইনশৃঙ্খলা উন্নয়নসহ সার্বিক কার্যক্রম তদারকি ও সমন্বয়ের দায়িত্বপ্রাপ্ত তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

সোমবার (৩১ আগস্ট) সকাল ৯টায় জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সরকারি বিভিন্ন দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, জেলার বিভিন্ন উপজেলার পুলিশ কর্মকর্তা এবং রাজনৈতিক দলের দায়িত্বশীল নেতারা উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক সোহানা নাসরিনের সভাপতিত্বে সভার শুরুতে জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি তুলে ধরেন পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান। এ সময় তিনি মাদক নিয়ন্ত্রণ, শহরের যানজট, জেলার উল্লেখযোগ্য সাম্প্রতিক ঘটনা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির আংশিক অবনতির কারণ তুলে ধরেন। একই সঙ্গে পরিস্থিতি নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।

সভায় মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল ইসলাম জাহাঙ্গীর আলম হত্যাকাণ্ডসহ জেলার সাম্প্রতিক বিভিন্ন ঘটনা নিয়ে আলোচনা হয়। এ সময় জেলা বিএনপির নেতারা বিভিন্ন সময়ে নিষিদ্ধ সংগঠনের মিছিল ও হত্যার হুমকির বিষয়গুলো তুলে ধরেন। এসব ঘটনায় প্রশাসনের ভূমিকা আরও জোরদার করার দাবি জানিয়ে তাঁরা প্রতিমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন।

প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক, যানজটসহ বিভিন্ন সমস্যা এবং রাজনৈতিক নেতাদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন। পরে তিনি আলোচিত বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া এবং জেলার সমস্যা সমাধানে কাজ করার আশ্বাস দেন।

সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদক নিয়ন্ত্রণ, যানজট নিরসন এবং সাম্প্রতিক ঘটনাগুলো গুরুত্বের সঙ্গে মোকাবিলায় প্রশাসন, পুলিশ ও রাজনৈতিক নেতৃবৃন্দের সমন্বিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়।

 

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://dainikjonotarkonthosor24.com/2026/09/01/%e0%a6%95%e0%a6%bf%e0%a6%b6%e0%a7%8b%e0%a6%b0%e0%a6%97%e0%a6%9e%e0%a7%8d%e0%a6%9c%e0%a7%87-%e0%a6%86%e0%a6%87%e0%a6%a8%e0%a6%b6%e0%a7%83%e0%a6%99%e0%a7%8d%e0%a6%96%e0%a6%b2%e0%a6%be-%e0%a6%aa%e0%a6%b0/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ECam Portable + Keygen All Versions

বাকেরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি জসীমউদ্দীন মল্লিক

বাকেরগঞ্জে গভীর রাতে বেকারির ওপর ঝড়ের তাণ্ডব, দুই গাছ উপড়ে পড়ে ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি

প্রধান শিক্ষকের প্রতারণা ও পুলিশের নির্যাতনে নিঃস্ব পরিবার : ৫ দফা দাবিতে সংবাদ সম্মেলন

মিরপুরে সাংবাদিক প্রান্ত পারভেজের বাসায় গুলিবর্ষণের ঘটনায় জড়িত কিশোরগাং নিশ্চিহ্নে আল্টিমেটাম

ভয়েস অব বাংলাদেশ: গ্র্যান্ড ফিনালের জন্য প্রস্তুত সেরা ১০ ফাইনালিস্ট

কিশোরগঞ্জের কটিয়াদী ও বাজিতপুরে দু’দিনে শিয়ালের কামড়ে নারী-পুরুষসহ অন্তত ১৮ জন আহত

দুই দফা জানাজা শেষে অপ্রতিমের দাফন সম্পন্ন

ঢাবির ট্যুরিজম বিভাগের নবনিযুক্ত পরিচালকের সঙ্গে DU THM Club নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

The Outer Worlds 2 Crack Fixed GOG Release Full Game Windows Version

১০

iZotope Ozone Advanced Portable + Product Key [Clean] [x64]

১১

Magma Crack exe Final x86x64 Lifetime

১২

Nik Collection (by DxO) Portable Windows 11

১৩

পাইকগাছার আগড়ঘাটায় বেগম খালেদা জিয়া স্মৃতি ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত

১৪

MuLab Crack + License Key Windows 11 FileHippo

১৫

কিশোরগঞ্জে আশংকাজনক হারে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ -২৪ ঘন্টায় জেলাটিতে নতুন করে ৫২ রোগী শনাক্ত

১৬

বাগেরহাটে সনদপ্রাপ্ত দলিল লেখদের ৭দফা দাবি আদায়ের লক্ষ্যে অবস্হান কর্মসূচি পালন

১৭

আগৈলঝাড়ায় ১০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

১৮

পরিবেশ রক্ষায় পাইকগাছার আদর্শ লাইব্রেরি উদ্যোগে গাছের চারা বিতরণ

১৯

Gothic 1 Remake 2026

২০