দৈনিক জনতার কণ্ঠস্বর ২৪ ডেক্স
১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সরকারি নিবন্ধন পেলো কক্সবাজার ফিল্ম সোসাইটি

৪৫

নিজস্ব প্রতিবেদক: পর্যটন নগরী কক্সবাজারে চলচ্চিত্রচর্চা ও সুস্থ সাংস্কৃতিক আন্দোলনে যুক্ত হলো নতুন সম্ভাবনার দ্বার।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধন লাভ করেছে চলচ্চিত্রপ্রেমীদের সংগঠন কক্সবাজার ফিল্ম সোসাইটি। সোমবার(৩১ আগস্ট) মন্ত্রণালয়ের সেন্সর সার্টিফিকেশন বোর্ড কর্তৃক সংগঠনের সভাপতি মোহাম্মদ সাহেদ এর কাছে নিবন্ধন সার্টিফিকেট হস্তান্তর করা হয়।যার নিবন্ধন নং -এফ সি ০৯।

সরকারি এই নিবন্ধনকে সংগঠনটির জন্য একটি গুরুত্বপূর্ণ অর্জন ও স্বীকৃতি হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। এর মাধ্যমে কক্সবাজারে সুস্থধারার চলচ্চিত্রচর্চা, মানসম্মত চলচ্চিত্র প্রদর্শন, চলচ্চিত্র উৎসব আয়োজন এবং নতুন প্রজন্মের চলচ্চিত্রকর্মীদের দক্ষতা উন্নয়নে আরও পরিকল্পিত ও সুসংগঠিতভাবে কাজ করার সুযোগ সৃষ্টি হয়েছে।

কক্সবাজার ফিল্ম সোসাইটির সভাপতি মোহাম্মদ সাহেদ জানান, দেশের চলচ্চিত্র সংসদ আন্দোলনের মূল চেতনা ধারণ করে কক্সবাজারে চলচ্চিত্র সংস্কৃতির বিকাশ ঘটানোই সংগঠনটির অন্যতম লক্ষ্য। পাশাপাশি স্থানীয় তরুণদের চলচ্চিত্র নির্মাণ, অভিনয়, চিত্রনাট্য, নির্দেশনা ও চলচ্চিত্র বিষয়ক বিভিন্ন সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে নেওয়া হবে নানা উদ্যোগ।

সভাপতি আরো বলেন, “তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধন লাভ কক্সবাজার ফিল্ম সোসাইটির জন্য অত্যন্ত আনন্দ ও গৌরবের। এই স্বীকৃতি আমাদের দায়িত্ব আরও বাড়িয়ে দিয়েছে। কক্সবাজারের তরুণ প্রজন্মকে সুস্থ ও সৃজনশীল চলচ্চিত্রচর্চায় সম্পৃক্ত করার পাশাপাশি চলচ্চিত্র সংস্কৃতির বিকাশে আমরা আন্তরিকভাবে কাজ করে যাব।

সংগঠনের সাধারণ সম্পাদক আবু সুফিয়ান বলেন, “কক্সবাজার শুধু বিশ্বের দীর্ঘতম সমুদ্রসৈকতের জন্য নয়, শিল্প-সংস্কৃতি ও সৃজনশীল মানুষের জন্যও সম্ভাবনাময় একটি জনপদ। চলচ্চিত্রচর্চার মাধ্যমে এখানকার ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ও মানুষের জীবনসংগ্রামকে দেশ-বিদেশের দর্শকদের সামনে তুলে ধরার ব্যাপারে কক্সবাজার ফিল্ম সোসাইটি কাজ করবে।

নেতৃবৃন্দরা জানান, নিবন্ধন লাভের পর সংগঠনটির ভবিষ্যৎ পরিকল্পনার মধ্যে রয়েছে দেশি-বিদেশি মানসম্মত চলচ্চিত্র প্রদর্শন, চলচ্চিত্র উৎসব আয়োজন, চলচ্চিত্র বিষয়ক সেমিনার ও কর্মশালা, চলচ্চিত্র আলোচনা, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ এবং নতুন চলচ্চিত্রকর্মীদের প্রশিক্ষণের ব্যবস্থা করা।

কক্সবাজারের সাংস্কৃতিক অঙ্গনের সংশ্লিষ্টরা মনে করছেন, সরকারি নিবন্ধন লাভের মাধ্যমে কক্সবাজারে চলচ্চিত্রচর্চার পরিধি আরও বিস্তৃত হবে এবং নতুন প্রজন্মের সৃজনশীল প্রতিভা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে কক্সবাজার ফিল্ম সোসাইটি।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধন লাভ করায় সংগঠনটির সদস্য, চলচ্চিত্রপ্রেমী ও সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিবর্গ কক্সবাজার ফিল্ম সোসাইটিকে অভিনন্দন জানিয়েছেন এবং এর সফল ও কার্যকর পথচলা কামনা করেছেন।

কক্সবাজারে এপর্যন্ত সরকারের নিবন্ধিত বৈধ সংগঠনের সংখ্যা দুটি। একটি কক্সবাজার ফিল্ম ক্লাব অপরটি কক্সবাজার ফিল্ম সোসাইটি।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://dainikjonotarkonthosor24.com/2026/09/01/%e0%a6%b8%e0%a6%b0%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0%e0%a6%bf-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%ac%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a7%e0%a6%a8-%e0%a6%aa%e0%a7%87%e0%a6%b2%e0%a7%8b-%e0%a6%95%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b8/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাকেরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি জসীমউদ্দীন মল্লিক

বাকেরগঞ্জে গভীর রাতে বেকারির ওপর ঝড়ের তাণ্ডব, দুই গাছ উপড়ে পড়ে ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি

প্রধান শিক্ষকের প্রতারণা ও পুলিশের নির্যাতনে নিঃস্ব পরিবার : ৫ দফা দাবিতে সংবাদ সম্মেলন

মিরপুরে সাংবাদিক প্রান্ত পারভেজের বাসায় গুলিবর্ষণের ঘটনায় জড়িত কিশোরগাং নিশ্চিহ্নে আল্টিমেটাম

ভয়েস অব বাংলাদেশ: গ্র্যান্ড ফিনালের জন্য প্রস্তুত সেরা ১০ ফাইনালিস্ট

কিশোরগঞ্জের কটিয়াদী ও বাজিতপুরে দু’দিনে শিয়ালের কামড়ে নারী-পুরুষসহ অন্তত ১৮ জন আহত

দুই দফা জানাজা শেষে অপ্রতিমের দাফন সম্পন্ন

ঢাবির ট্যুরিজম বিভাগের নবনিযুক্ত পরিচালকের সঙ্গে DU THM Club নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

The Outer Worlds 2 Crack Fixed GOG Release Full Game Windows Version

iZotope Ozone Advanced Portable + Product Key [Clean] [x64]

১০

Magma Crack exe Final x86x64 Lifetime

১১

Nik Collection (by DxO) Portable Windows 11

১২

পাইকগাছার আগড়ঘাটায় বেগম খালেদা জিয়া স্মৃতি ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত

১৩

MuLab Crack + License Key Windows 11 FileHippo

১৪

কিশোরগঞ্জে আশংকাজনক হারে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ -২৪ ঘন্টায় জেলাটিতে নতুন করে ৫২ রোগী শনাক্ত

১৫

বাগেরহাটে সনদপ্রাপ্ত দলিল লেখদের ৭দফা দাবি আদায়ের লক্ষ্যে অবস্হান কর্মসূচি পালন

১৬

আগৈলঝাড়ায় ১০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

১৭

পরিবেশ রক্ষায় পাইকগাছার আদর্শ লাইব্রেরি উদ্যোগে গাছের চারা বিতরণ

১৮

Gothic 1 Remake 2026

১৯

কোটালীপাড়ায় গাছের ডালে লুঙ্গিতে ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

২০