দৈনিক জনতার কণ্ঠস্বর ২৪ ডেক্স
৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পাইকগাছায় সিরাতুল হুদা ট্রাস্টের উদ্যোগে বৃক্ষরোপণ অভিযান সম্পন্ন

৬২

মানছুর রহমান জাহিদ, পাইকগাছা, খুলনা

‎“গাছ লাগাই, পরিবেশ বাঁচাই” এই স্লোগানকে সামনে রেখে খুলনার উপকূলীয় সুবিধাবঞ্চিত অঞ্চলে সবুজের সমারোহ ঘটাতে এবং প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় পাইকগাছা পৌরসভার হসপিটাল মোড় সংলগ্নে অবস্থিত “সিরাতুল হুদা ট্রাস্ট”এর উদ্যোগে শুক্রবার দিনব্যাপী এক বিশেষ বৃক্ষরোপণ অভিযান-২০২৬ সফলভাবে সম্পন্ন হয়েছে।

এসময় সংশ্লিষ্টরা জানান, জলবায়ু পরিবর্তনের মারাত্মক ঝুঁকি মোকাবিলা, পরিবেশ সংরক্ষণ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য সুন্দর পৃথিবী গড়ে তোলার লক্ষ্যেই এই মানবিক আয়োজন।

উক্ত ‎কর্মসূচির আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন সিরাতুল হুদা ট্রাস্টের ট্রেজারার এস এম হাসানুজ্জামান।
এ সময় জলবায়ু সংকট ও পরিবেশগত বিপর্যয় নিয়ে সিরাতুল হুদা ট্রাস্টের ট্রেজারার বলেন, “উত্তোরোত্তর বৈশ্বিক উষ্ণায়ন ও অনিয়মিত আবহাওয়ার ফলে আমাদের এই উপকূলীয় অঞ্চল প্রতিনিয়ত নানা প্রাকৃতিক দুর্যোগের মুখোমুখি হচ্ছে। জলবায়ুর এই বিরূপ প্রভাব থেকে নিজেদের রক্ষা করার সবচেয়ে কার্যকর ও প্রাকৃতিক হাতিয়ার হলো বৃক্ষরোপণ। পরিবেশের স্বাভাবিক ভারসাম্য ফিরিয়ে আনতে এবং সুন্দর ভবিষ্যৎ বিনির্মাণে আমাদের প্রত্যেককে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।”

এছাড়াও ‎শামসুর রহমান ফাউন্ডেশনের পাইকগাছা উপজেলার সভাপতি তামিম রায়হান বলেন,”গাছ শুধু বায়ুমণ্ডলে অক্সিজেনের জোগান দেয় না, বরং প্রাকৃতিক ঢাল হয়ে ঝোড়ো হাওয়া ও জলোচ্ছ্বাসের ধ্বংসলীলা থেকে উপকূলকে রক্ষা করে। জলবায়ু পরিবর্তনের মারাত্মক পরিণতি থেকে আমাদের মাটি ও মানুষকে বাঁচাতে এই সবুজ বিপ্লব অব্যাহত রাখা অত্যন্ত জরুরি। প্রতিটি রোপণ করা চারা গাছ আমাদের ভবিষ্যতের নিরাপত্তা নিশ্চিত করবে বলেও তিনি জানান।
জানা গেছে- “‎সামাজিক দায়বদ্ধতা ও মানবিক মূল্যবোধ থেকে গৃহীত এই বিশেষ উদ্যোগে সর্বাত্মক অনুপ্রেরণা ও সহযোগিতা প্রদান করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) সাবেক পরিচালক, সিরাতুল হুদা ট্রাস্টের ও শামছুর রহমান ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান মেজর মোঃ মেসবাহুল ইসলাম (অবঃ)।
এছাড়াও উক্ত কর্মসূচির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ফাউন্ডেশনের সদস্য সচিব মোঃ ইকবাল হোসেন। এবং বৃক্ষরোপণ কর্মসূচিটি সফল করতে সোলাদানা ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী হাফেজ নুরী আলম সিদ্দিকী, সাবেক শিক্ষক আব্দুল গফুর বিশ্বাস, মোঃ জাকির হোসেন শাহিন, মাওঃ আব্দুল গফফার, বাংলাদেশ জামায়াতে ইসলামী সোলাদানা ইউনিয়ন টিমের নেতৃবৃন্দ এবং বিভিন্ন সহযোগী সংগঠনের প্রতিনিধিরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

‎অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন সোলাদানা ইউনিয়নের সহ-সভাপতি মোঃ মোস্তাফিজুর রহমান, শ্রমিক কল্যাণ ফেডারেশনের ইউনিয়ন সভাপতি কাজী আছাবুর রহমান, ইউনিয়ন বায়তুল মাল সম্পাদক মোঃ সোহাগ হোসাইন, মোঃ তুরজাউল হোসেন এবং ৪নং ওয়ার্ড সভাপতি মোঃ আজিজুল ইসলাম।
‎অনুষ্ঠানের সমাপনীতে আয়োজকদের পক্ষ থেকে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও পরিবেশের ভারসাম্য রক্ষায় কেবল সরকারি বা প্রাতিষ্ঠানিক উদ্যোগের ওপর নির্ভর না করে সর্বস্তরের জনগণকে নিজ নিজ অবস্থান থেকে স্বতঃস্ফূর্তভাবে গাছ লাগানোর এবং প্রাকৃতিক সুরক্ষা গড়ে তোলার উদাত্ত আহ্বান জানানো হচ্ছে।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://dainikjonotarkonthosor24.com/2026/09/04/%e0%a6%aa%e0%a6%be%e0%a6%87%e0%a6%95%e0%a6%97%e0%a6%be%e0%a6%9b%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a4%e0%a7%81%e0%a6%b2-%e0%a6%b9%e0%a7%81%e0%a6%a6%e0%a6%be/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাকেরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি জসীমউদ্দীন মল্লিক

বাকেরগঞ্জে গভীর রাতে বেকারির ওপর ঝড়ের তাণ্ডব, দুই গাছ উপড়ে পড়ে ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি

প্রধান শিক্ষকের প্রতারণা ও পুলিশের নির্যাতনে নিঃস্ব পরিবার : ৫ দফা দাবিতে সংবাদ সম্মেলন

মিরপুরে সাংবাদিক প্রান্ত পারভেজের বাসায় গুলিবর্ষণের ঘটনায় জড়িত কিশোরগাং নিশ্চিহ্নে আল্টিমেটাম

ভয়েস অব বাংলাদেশ: গ্র্যান্ড ফিনালের জন্য প্রস্তুত সেরা ১০ ফাইনালিস্ট

কিশোরগঞ্জের কটিয়াদী ও বাজিতপুরে দু’দিনে শিয়ালের কামড়ে নারী-পুরুষসহ অন্তত ১৮ জন আহত

দুই দফা জানাজা শেষে অপ্রতিমের দাফন সম্পন্ন

ঢাবির ট্যুরিজম বিভাগের নবনিযুক্ত পরিচালকের সঙ্গে DU THM Club নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

The Outer Worlds 2 Crack Fixed GOG Release Full Game Windows Version

iZotope Ozone Advanced Portable + Product Key [Clean] [x64]

১০

Magma Crack exe Final x86x64 Lifetime

১১

Nik Collection (by DxO) Portable Windows 11

১২

পাইকগাছার আগড়ঘাটায় বেগম খালেদা জিয়া স্মৃতি ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত

১৩

MuLab Crack + License Key Windows 11 FileHippo

১৪

কিশোরগঞ্জে আশংকাজনক হারে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ -২৪ ঘন্টায় জেলাটিতে নতুন করে ৫২ রোগী শনাক্ত

১৫

বাগেরহাটে সনদপ্রাপ্ত দলিল লেখদের ৭দফা দাবি আদায়ের লক্ষ্যে অবস্হান কর্মসূচি পালন

১৬

আগৈলঝাড়ায় ১০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

১৭

পরিবেশ রক্ষায় পাইকগাছার আদর্শ লাইব্রেরি উদ্যোগে গাছের চারা বিতরণ

১৮

Gothic 1 Remake 2026

১৯

কোটালীপাড়ায় গাছের ডালে লুঙ্গিতে ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

২০