দৈনিক জনতার কণ্ঠস্বর ২৪ ডেক্স
৬ সেপ্টেম্বর ২০২৬, ২:৫৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মোরেলগঞ্জে প্রধান শিক্ষকের গ্রেফতারের প্রতিবাদে অভিভাবক ও শিক্ষার্থীদের বিক্ষোভ, অবিলম্বে মুক্তির দাবি

৫৮

বাগেরহাট প্রতিনিধি

​বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার ২০৭নং গাবগাছিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নাজমুল হক (বাদশা মল্লিক)-কে ‘মিথ্যা ও হয়রানিমূলক’ মামলায় গ্রেফতারের প্রতিবাদে বিদ্যালয় প্রাঙ্গণে প্রতিবাদ সমাবেশ করেছে স্থানীয় অভিভাবক ও শিক্ষার্থীরা। এ সময় তারা এই গ্রেফতারের তীব্র নিন্দা জানান এবং প্রধান শিক্ষকের অবিলম্বে মুক্তির জন্য প্রশাসনের কাছে জোড় দাবি জানান।
​প্রতিবাদ সমাবেশে স্থানীয় অভিভাবক মোঃ জাহিদুল ইসলাম জাহিদ, সোবাহান শেখ, বাবুল শেখ, আলামিন আকন, মনিরা খানম, শিউলি পারভীন ও খাদিজা বেগম বক্তব্য রাখেন। তারা বলেন, “আমাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষক অত্যন্ত নিষ্ঠার সাথে বিদ্যালয়টি পরিচালনা করে আসছেন। তাকে সম্পূর্ণ মিথ্যা ও হয়রানিমূলক মামলায় গ্রেফতার করা হয়েছে। তাকে অবিলম্বে মুক্তি দেওয়া না হলে আমাদের ছেলেমেয়েদের লেখাপড়ার ওপর এর মারাত্মক নেতিবাচক প্রভাব পড়বে।”
​সমাবেশকালে বিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের প্রিয় শিক্ষকের মুক্তির দাবিতে “মুক্তি চাই, মুক্তি চাই, আমার শিক্ষকের মুক্তি চাই” স্লোগানে বিদ্যালয় প্রাঙ্গণ মুখরিত করে তোলে।
​ঘটনার বিবরণ দিয়ে বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুমন আকন জানান, গতকাল প্রধান শিক্ষক তাকে জানিয়েছিলেন যে শারীরিক অসুস্থতার কারণে ডাক্তার দেখাতে তিনি ৩ দিনের ছুটিতে থাকবেন। তবে আজ সকালে স্কুলে এসে তিনি জানতে পারেন, গতকাল রাত আনুমানিক ১২টার দিকে প্রধান শিক্ষককে গ্রেফতার করা হয়েছে।
​তিনি আরও জানান, গ্রেফতারের খবর পেয়ে ক্ষুব্ধ স্থানীয় অভিভাবকেরা শিক্ষার্থীদের সাথে নিয়ে সড়ক অবরোধ করতে চেয়েছিলেন। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তিনি বিদ্যালয় প্রাঙ্গণেই প্রতিবাদ সমাবেশ করার মৌন সম্মতি দিয়ে বিষয়টি শান্ত করেন। একজন সরকারি চাকরিজীবী হিসেবে প্রধান শিক্ষকের বিরুদ্ধে এই হয়রানিমূলক মামলার তীব্র নিন্দা জানিয়ে তিনি প্রশাসনের সুনজরে আসার আহ্বান জানান এবং অবিলম্বে তার মুক্তির অনুরোধ করেন।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://dainikjonotarkonthosor24.com/2026/09/06/%e0%a6%ae%e0%a7%8b%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b2%e0%a6%97%e0%a6%9e%e0%a7%8d%e0%a6%9c%e0%a7%87-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a7%e0%a6%be%e0%a6%a8-%e0%a6%b6%e0%a6%bf%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%95/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাকেরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি জসীমউদ্দীন মল্লিক

বাকেরগঞ্জে গভীর রাতে বেকারির ওপর ঝড়ের তাণ্ডব, দুই গাছ উপড়ে পড়ে ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি

প্রধান শিক্ষকের প্রতারণা ও পুলিশের নির্যাতনে নিঃস্ব পরিবার : ৫ দফা দাবিতে সংবাদ সম্মেলন

মিরপুরে সাংবাদিক প্রান্ত পারভেজের বাসায় গুলিবর্ষণের ঘটনায় জড়িত কিশোরগাং নিশ্চিহ্নে আল্টিমেটাম

ভয়েস অব বাংলাদেশ: গ্র্যান্ড ফিনালের জন্য প্রস্তুত সেরা ১০ ফাইনালিস্ট

কিশোরগঞ্জের কটিয়াদী ও বাজিতপুরে দু’দিনে শিয়ালের কামড়ে নারী-পুরুষসহ অন্তত ১৮ জন আহত

দুই দফা জানাজা শেষে অপ্রতিমের দাফন সম্পন্ন

ঢাবির ট্যুরিজম বিভাগের নবনিযুক্ত পরিচালকের সঙ্গে DU THM Club নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

The Outer Worlds 2 Crack Fixed GOG Release Full Game Windows Version

iZotope Ozone Advanced Portable + Product Key [Clean] [x64]

১০

Magma Crack exe Final x86x64 Lifetime

১১

Nik Collection (by DxO) Portable Windows 11

১২

পাইকগাছার আগড়ঘাটায় বেগম খালেদা জিয়া স্মৃতি ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত

১৩

MuLab Crack + License Key Windows 11 FileHippo

১৪

কিশোরগঞ্জে আশংকাজনক হারে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ -২৪ ঘন্টায় জেলাটিতে নতুন করে ৫২ রোগী শনাক্ত

১৫

বাগেরহাটে সনদপ্রাপ্ত দলিল লেখদের ৭দফা দাবি আদায়ের লক্ষ্যে অবস্হান কর্মসূচি পালন

১৬

আগৈলঝাড়ায় ১০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

১৭

পরিবেশ রক্ষায় পাইকগাছার আদর্শ লাইব্রেরি উদ্যোগে গাছের চারা বিতরণ

১৮

Gothic 1 Remake 2026

১৯

কোটালীপাড়ায় গাছের ডালে লুঙ্গিতে ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

২০