দৈনিক জনতার কণ্ঠস্বর ২৪ ডেক্স
৮ সেপ্টেম্বর ২০২৬, ৬:২৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জৈন্তাপুরে বাংলা কিউআর বাস্তবায়নে বর্ণাঢ্য র‍্যালি ও মতবিনিময় সভা

৪৫

মুক্তাদির আল সেলিম জৈন্তাপুর(সিলেট) প্রতিনিধি:

ডিজিটাল লেনদেনকে আরও সহজ, নিরাপদ ও সর্বসাধারণের কাছে গ্রহণযোগ্য করতে সিলেটের জৈন্তাপুর উপজেলায় ‘বাংলা কিউআর’ বাস্তবায়ন সংক্রান্ত মতবিনিময় সভা ও প্রচারণা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের আয়োজনে জৈন্তাপুর উপজেলা পরিষদ মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে লিড ব্যাংক হিসেবে দায়িত্ব পালন করে পূবালী ব্যাংক পিএলসি।

মতবিনিময় সভা শুরুর আগে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি জৈন্তাপুর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।

মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক, সিলেট কার্যালয়ের পরিচালক মোহাম্মদ মাহমুদুল হাসান। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংক, সিলেট কার্যালয়ের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ শফিকুল ইসলাম এবং পূবালী ব্যাংক পিএলসি সিলেট পূর্ব অঞ্চলের উপ-মহাব্যবস্থাপক ও অঞ্চল প্রধান মোঃ ফজলুল কবীর চৌধুরী।

সভাপতিত্ব করেন পূবালী ব্যাংক পিএলসির সিলেট প্রিন্সিপাল অফিসের মহাব্যবস্থাপক চৌধুরী মোঃ শফিউল হাসান।

অনুষ্ঠানটি পরিচালনা করেন সায়মা সুলতানা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন পূবালী ব্যাংক পিএলসি, দরবস্ত শাখার ব্যবস্থাপক মোর্শেদ আলম।

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন ৫নং ফতেহপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হাজি আবদুল মতিন, জৈন্তাপুর প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি মনিরুজ্জামান, সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ, উপজেলা শিক্ষা কর্মকর্তা আনোয়ার পারভেজ, জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি গোলাম সারওয়ার বিলাল, জৈন্তাপুর পূর্ব বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আব্দুল মালেক এবং স্থানীয় নারী উদ্যোক্তা মেরী সুমের।

এ সময় উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক পিএলসি সিলেট প্রিন্সিপাল অফিসের প্রিন্সিপাল অফিসার রানেশ কান্ত দাস, জৈন্তাপুর উপ-শাখার ব্যবস্থাপক তাহমিদ চৌধুরী এবং চতুল বাজার শাখার ব্যবস্থাপক মোঃ মাহমুদ হাসানসহ বিভিন্ন ব্যাংকের কর্মকর্তা ও প্রতিনিধিরা।

সভায় বাংলা কিউআর ব্যবহারের সুবিধা, ডিজিটাল লেনদেনের নিরাপত্তা, ব্যবসায়ী ও সাধারণ গ্রাহকদের মধ্যে এর ব্যবহার বৃদ্ধি এবং নগদ অর্থের ওপর নির্ভরতা কমানোর বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে অগ্রণী ব্যাংক পিএলসি, কর্মসংস্থান ব্যাংক, বাংলাদেশ কৃষি ব্যাংক, এনআরবিসি ব্যাংক পিএলসি, ব্র্যাক ব্যাংক পিএলসি, পল্লী সঞ্চয় ব্যাংক, ডাচ্-বাংলা ব্যাংক পিএলসি, আইএফআইসি ব্যাংক পিএলসি, সোনালী ব্যাংক পিএলসি এবং উত্তরা ব্যাংক পিএলসিসহ বিভিন্ন ব্যাংকের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে জৈন্তাপুর উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় ব্যাংকের ব্যবস্থাপক ও কর্মকর্তাবৃন্দ, শিক্ষক প্রতিনিধি, ব্যবসায়ী, নারী উদ্যোক্তা এবং বিভিন্ন ব্যাংকের গ্রাহকরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে বিভিন্ন ব্যাংকের পক্ষ থেকে জৈন্তাপুর উপজেলার বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানের মালিকদের হাতে বাংলা কিউআর কোড স্ক্যানার বিতরণ করা হয়। এর মাধ্যমে ব্যবসায়ীদের ডিজিটাল লেনদেনে আরও বেশি সম্পৃক্ত করার পাশাপাশি নগদবিহীন লেনদেন ব্যবস্থাকে উৎসাহিত করা হয়।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://dainikjonotarkonthosor24.com/2026/09/08/%e0%a6%9c%e0%a7%88%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%be%e0%a6%aa%e0%a7%81%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%82%e0%a6%b2%e0%a6%be-%e0%a6%95%e0%a6%bf%e0%a6%89%e0%a6%86%e0%a6%b0-%e0%a6%ac/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ECam Portable + Keygen All Versions

বাকেরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি জসীমউদ্দীন মল্লিক

বাকেরগঞ্জে গভীর রাতে বেকারির ওপর ঝড়ের তাণ্ডব, দুই গাছ উপড়ে পড়ে ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি

প্রধান শিক্ষকের প্রতারণা ও পুলিশের নির্যাতনে নিঃস্ব পরিবার : ৫ দফা দাবিতে সংবাদ সম্মেলন

মিরপুরে সাংবাদিক প্রান্ত পারভেজের বাসায় গুলিবর্ষণের ঘটনায় জড়িত কিশোরগাং নিশ্চিহ্নে আল্টিমেটাম

ভয়েস অব বাংলাদেশ: গ্র্যান্ড ফিনালের জন্য প্রস্তুত সেরা ১০ ফাইনালিস্ট

কিশোরগঞ্জের কটিয়াদী ও বাজিতপুরে দু’দিনে শিয়ালের কামড়ে নারী-পুরুষসহ অন্তত ১৮ জন আহত

দুই দফা জানাজা শেষে অপ্রতিমের দাফন সম্পন্ন

ঢাবির ট্যুরিজম বিভাগের নবনিযুক্ত পরিচালকের সঙ্গে DU THM Club নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

The Outer Worlds 2 Crack Fixed GOG Release Full Game Windows Version

১০

iZotope Ozone Advanced Portable + Product Key [Clean] [x64]

১১

Magma Crack exe Final x86x64 Lifetime

১২

Nik Collection (by DxO) Portable Windows 11

১৩

পাইকগাছার আগড়ঘাটায় বেগম খালেদা জিয়া স্মৃতি ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত

১৪

MuLab Crack + License Key Windows 11 FileHippo

১৫

কিশোরগঞ্জে আশংকাজনক হারে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ -২৪ ঘন্টায় জেলাটিতে নতুন করে ৫২ রোগী শনাক্ত

১৬

বাগেরহাটে সনদপ্রাপ্ত দলিল লেখদের ৭দফা দাবি আদায়ের লক্ষ্যে অবস্হান কর্মসূচি পালন

১৭

আগৈলঝাড়ায় ১০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

১৮

পরিবেশ রক্ষায় পাইকগাছার আদর্শ লাইব্রেরি উদ্যোগে গাছের চারা বিতরণ

১৯

Gothic 1 Remake 2026

২০