দৈনিক জনতার কণ্ঠস্বর ২৪ ডেক্স
১৫ সেপ্টেম্বর ২০২৬, ৫:২৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সখিপুরে রক্তের বাঁধন ব্লাড ফাউন্ডেশনের ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয়

১০১

মোঃ নুরজামাল শরীয়তপুর জেলা প্রতিনিধি

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখিপুর হাজী শরীয়তউল্লাহ কলেজে ‘রক্তের বাঁধন ব্লাড ফাউন্ডেশন’-এর উদ্যোগে এবং ‘সাজেদা জাব্বার হাসপাতাল’-এর সহযোগিতায় বিনামূল্যে ব্লাড গ্রুপ নির্ণয় কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে কলেজ প্রাঙ্গণে এ কার্যক্রমের আয়োজন করা হয়। সামাজিক, অরাজনৈতিক ও অলাভজনক সংগঠন হিসেবে ‘রক্তের বাঁধন ব্লাড ফাউন্ডেশন’ রক্তের সন্ধান ও রক্তদানের মাধ্যমে অসহায় ও মুমূর্ষু রোগীদের পাশে দাঁড়িয়ে আসছে।

আয়োজকরা জানান, সংগঠনটি ইতোমধ্যে বেশ কয়েকজন মুমূর্ষু রোগীকে রক্তের ব্যবস্থা করে তাদের চিকিৎসায় সহযোগিতা করেছে। রক্তের প্রয়োজন হলে দ্রুত রক্তদাতা খুঁজে দেওয়াই সংগঠনটির অন্যতম প্রধান লক্ষ্য।
ফাউন্ডেশনের সভাপতি সাহিন আহাম্মেদ বলেন, “আমাদের ফাউন্ডেশনের মূল উদ্দেশ্য হলো রক্ত দেওয়া ও নেওয়ার মাধ্যমে মানুষের পাশে দাঁড়ানো। রক্তের অভাবে যেন কোনো মানুষের মৃত্যু না হয়, সেই লক্ষ্যেই আমরা কাজ করে যাচ্ছি।”

ফাউন্ডেশনের উপদেষ্টা সুমন আহাম্মেদ বলেন, “আজ হাজী শরীয়তউল্লাহ কলেজ থেকে আমাদের ব্লাড গ্রুপ নির্ণয় কার্যক্রম শুরু হয়েছে। পর্যায়ক্রমে হাবিব উল্যা কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে এ কার্যক্রম পরিচালনা করা হবে। ভবিষ্যতেও আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে।”

সাজেদা জাব্বার হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মাহাবুব হোসেন বলেন, “এ ধরনের যত সামাজিক সংগঠন রয়েছে, আমরা তাদের সহযোগিতা করব। যত মানুষের ব্লাড গ্রুপ নির্ণয়ের প্রয়োজন হবে, আমরা বিনামূল্যে তা করার চেষ্টা করব।”

কার্যক্রমে অংশ নেওয়া শিক্ষার্থী মহুয়া আক্তার বলেন, “ব্লাড গ্রুপ জানা থাকলে জরুরি প্রয়োজনে সহজেই প্রয়োজনীয় ব্যক্তিকে রক্ত দেওয়া এবং প্রয়োজনের সময় রক্ত নেওয়া সম্ভব হয়। তাই এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ।”

এদিকে, হাজী শরীয়তউল্লাহ কলেজের অধ্যক্ষ এ ধরনের সামাজিক ও মানবিক উদ্যোগকে স্বাগত জানান। তিনি বলেন, শিক্ষার্থীদের মধ্যে রক্তদানের বিষয়ে সচেতনতা তৈরি এবং জরুরি সময়ে রক্তের প্রয়োজন মেটাতে এ ধরনের কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বিনামূল্যে ব্লাড গ্রুপ নির্ণয় কার্যক্রমে ফাউন্ডেশনের সদস্যদের পাশাপাশি কলেজের শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://dainikjonotarkonthosor24.com/2026/09/15/%e0%a6%b8%e0%a6%96%e0%a6%bf%e0%a6%aa%e0%a7%81%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%b0%e0%a6%95%e0%a7%8d%e0%a6%a4%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%81%e0%a6%a7%e0%a6%a8-%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%b2/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাকেরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি জসীমউদ্দীন মল্লিক

বাকেরগঞ্জে গভীর রাতে বেকারির ওপর ঝড়ের তাণ্ডব, দুই গাছ উপড়ে পড়ে ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি

প্রধান শিক্ষকের প্রতারণা ও পুলিশের নির্যাতনে নিঃস্ব পরিবার : ৫ দফা দাবিতে সংবাদ সম্মেলন

মিরপুরে সাংবাদিক প্রান্ত পারভেজের বাসায় গুলিবর্ষণের ঘটনায় জড়িত কিশোরগাং নিশ্চিহ্নে আল্টিমেটাম

ভয়েস অব বাংলাদেশ: গ্র্যান্ড ফিনালের জন্য প্রস্তুত সেরা ১০ ফাইনালিস্ট

কিশোরগঞ্জের কটিয়াদী ও বাজিতপুরে দু’দিনে শিয়ালের কামড়ে নারী-পুরুষসহ অন্তত ১৮ জন আহত

দুই দফা জানাজা শেষে অপ্রতিমের দাফন সম্পন্ন

ঢাবির ট্যুরিজম বিভাগের নবনিযুক্ত পরিচালকের সঙ্গে DU THM Club নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

The Outer Worlds 2 Crack Fixed GOG Release Full Game Windows Version

iZotope Ozone Advanced Portable + Product Key [Clean] [x64]

১০

Magma Crack exe Final x86x64 Lifetime

১১

Nik Collection (by DxO) Portable Windows 11

১২

পাইকগাছার আগড়ঘাটায় বেগম খালেদা জিয়া স্মৃতি ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত

১৩

MuLab Crack + License Key Windows 11 FileHippo

১৪

কিশোরগঞ্জে আশংকাজনক হারে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ -২৪ ঘন্টায় জেলাটিতে নতুন করে ৫২ রোগী শনাক্ত

১৫

বাগেরহাটে সনদপ্রাপ্ত দলিল লেখদের ৭দফা দাবি আদায়ের লক্ষ্যে অবস্হান কর্মসূচি পালন

১৬

আগৈলঝাড়ায় ১০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

১৭

পরিবেশ রক্ষায় পাইকগাছার আদর্শ লাইব্রেরি উদ্যোগে গাছের চারা বিতরণ

১৮

Gothic 1 Remake 2026

১৯

কোটালীপাড়ায় গাছের ডালে লুঙ্গিতে ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

২০