দৈনিক জনতার কণ্ঠস্বর ২৪ ডেক্স
২২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

আত্মপ্রকাশ করল ছিলোনিয়া হাই স্কুল অ্যালামনাই কমিটি

৪৬

নোয়াখালীর সেনবাগ উপজেলার ঐতিহ্যবাহী ছিলোনিয়া ইউনিয়ন হাই স্কুল অ্যালামনাই এসোসিয়েশনের ২০২৬–২০২৮ মেয়াদের ১০১ সদস্যবিশিষ্ট কার্যকরী কমিটির গৌরবময় আত্মপ্রকাশ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টায় ঢাকার গুলশান-১-এর মেজবান ডাইন রেস্টুরেন্টে আয়োজিত এক আনন্দঘন অনুষ্ঠানের মধ্য দিয়ে নবগঠিত কার্যকরী কমিটির আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ঘটে।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করা হয়। কোরআন তেলাওয়াত করেন নবগঠিত কমিটির সাংগঠনিক সম্পাদক খালেদ মামুন (ব্যাচ ২০০২)। এরপর অনুষ্ঠানটি পরিচালনা করেন কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক বিজয় চন্দ্র শীল।

নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে আবুল হাসনাত মোঃ মহসীন জুয়েল (ব্যাচ ১৯৯৪) এবং সাধারণ সম্পাদক হিসেবে মোহাম্মদ আবু নাছের (ব্যাচ ১৯৯৫) দায়িত্ব গ্রহণ করেন। তাঁদের নেতৃত্বে ২০২৬–২০২৮ মেয়াদের ১০১ সদস্যবিশিষ্ট কার্যকরী কমিটি এসোসিয়েশনের সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করবে।

নবগঠিত কার্যকরী কমিটির আত্মপ্রকাশের পর অনুষ্ঠানে বক্তব্য রাখেন এসোসিয়েশনের সম্মানিত প্রধান উপদেষ্টা লায়ন সৈয়দ হারুন এমজেএফ এবং উপস্থিত অন্যান্য উপদেষ্টা মণ্ডলীর সদস্যরা।
বক্তারা তাঁদের বক্তব্যে এসোসিয়েশনের ভবিষ্যৎ কার্যক্রম, সাংগঠনিক শৃঙ্খলা, সদস্যদের পারস্পরিক ঐক্য ও সহযোগিতা এবং প্রিয় শিক্ষাপ্রতিষ্ঠানের কল্যাণে করণীয় বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক পরামর্শ প্রদান করেন।
তাঁরা নবগঠিত কমিটির সকল সদস্যকে দায়িত্বশীলতা, নিষ্ঠা ও ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। পাশাপাশি এসোসিয়েশনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে সবাইকে সম্মিলিতভাবে এগিয়ে আসার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা লায়ন সৈয়দ হারুন এমজেএফ, উপদেষ্টা মণ্ডলীর সদস্য এবিএম শাহাদাত হোসেন ও অ্যাডভোকেট আক্তার জাহান। এছাড়াও কার্যকরী কমিটির অনেক সম্মানিত সদস্য উপস্থিত থেকে অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলেন।

অনুষ্ঠানে বক্তারা নবগঠিত কমিটির সাফল্য কামনা করেন এবং প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে ভ্রাতৃত্ব, সম্প্রীতি ও ঐক্যের বন্ধন আরও সুদৃঢ় করার প্রত্যাশা ব্যক্ত করেন।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://dainikjonotarkonthosor24.com/2026/09/22/%e0%a6%86%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%ae%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%95%e0%a6%be%e0%a6%b6-%e0%a6%95%e0%a6%b0%e0%a6%b2-%e0%a6%9b%e0%a6%bf%e0%a6%b2%e0%a7%8b%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কিশোরগঞ্জে বাসে তল্লাশী চালিয়ে ৭ হাজার ২৯০ পিস ইয়াবাসহ ২ নারী আটক

১

অসহায় আহত যুবকের পাশে দাঁড়ালেন চেয়ারম্যান পদপ্রত্যাশী পারভেজ

২

চিরিরবন্দরে নানীর বাড়িতে পুকুরের পানিতে ডুবে মোঃ সিয়াম নামে ৭ বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে

৩

বাগেরহাট কারাগারে খাবার গলায় আটকে হাজতির মৃত্যু

৪

পাইকগাছায় জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

৫

সুনামগঞ্জের দোয়ারাবাজারে সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত করতে মারধোরের মুখে তিনবোনের স্ট্রাম্পে টিপছাব স্বাক্ষর আদায়, দোষীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

৬

প্রতি কৃষক কার্ডের বিকাশে এলো আড়াই হাজার টাকা, কোটালীপাড়ায় স্বস্তির হাসি ১,২৫৫ কৃষকের

৭

ফুটবল খেলতে গিয়ে হাত ভাঙল শিশু শিল্পী এশালের, বন্ধ একাধিক শুটিং

৮

পাইকগাছায় পুলিশের অভিযানে অপহরণ মামলার আসামি ও মাদক সহ আটক -২

৯

পাকুন্দিয়ায় গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগীতা

১০

রাণীনগর মহিলা কলেজে নবীন-বরণ অনুষ্ঠিত

১১

মানব সেবায় অসামান্য অবদানের জন্য সম্মাননা স্মারক পেলেন সাংবাদিক জাহিদুল ইসলাম মনির

১২

কালবেলার বরগুনা প্রতিনিধির হাতে হাতকড়া, বিএমএসএফের উদ্বেগ ও প্রতিবাদ

১৩

সামাজিক যোগাযোগ মাধ্যমে এনসিপি নেতার মাদক সেবনের ভিডিও ভাইরাল-দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার

১৪

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় হোম ওয়ার্ক না করায় ৮ বছরের শিশুকে বেধড়ক পেটানোর অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

১৫

উপজেলা প্রশাসনের উদ্যোগে চিরিরবন্দরে নজরুল বর্ষ পালন, বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

১৬

ঔষধে ১০% ছাড় না দেয়ার প্রতিবাদে পাইকগাছার কপিলমুনিতে মানববন্ধন

১৭

বালুর নিচে কোটি টাকার শাড়ি, জৈন্তাপুরে চোরাচালানের অভিনব কৌশল ফাঁস, ট্রাকসহ আটক ১

১৮

কোটালীপাড়ায় প্রতিপক্ষের হামলায় আহত ৩

১৯

সংবাদ প্রকাশের পর প্রশাসনের হস্তক্ষেপে দখলমুক্ত হল সরকারি খাল

২০