দৈনিক জনতার কণ্ঠস্বর ২৪ ডেক্স
২২ সেপ্টেম্বর ২০২৬, ৪:০২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে বাগেরহাটে যুবদলের বিক্ষোভ মিছিল

৪৬

বাগেরহাট প্রতিনিধি

পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বাগেরহাটে জেলা যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকালে জেলা যুবদলের সাবেক সাধারন সম্পাদক মো:সুজন মোল্লার উদ্যোগে দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়।
মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহরের নূরমসজিদ মোড়েগিয়ে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তৃতা করেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও জেলা পরিষদেরপ্রশাসক ব্যারিস্টার মো: জাকির হোসেন, জেলা ছাত্রদলের সভাপতি মোল্লা আকিতুর রহমান রাসেল, জেলা কৃষকদলের যুগ্ম আহবায়ক মো: গোলাম রসুল তরফদার
নেওয়াজ, জেলা যুবদলের সাবেক শাহেদ সোমী বাদশা, মো: মনিরুজ্জামান মান্না, মো: সাইফুজ্জামান মনা, যুগ্ম সাধারন সম্পাদক এস কে বদরুল আলম,
শেখ নূরুজ্জামান আল মাসুদ, সদর উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক মো:
আবুল হাসান, বেলায়েত হোসেন ডিগ্রী কলেজ ছাত্রদলের সাধারন সম্পাদক মো:
শহিদুল ইসলাম প্রমূখ। এসময় জেলা, উপজেলা ও পৌর যুবদলের বিভিন্ন পর্যায়ের
নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, পরিকল্পিত সন্ত্রাস, নৈরাজ্য ও বিশৃঙ্খলার মাধ্যমে দেশকে
অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা প্রতিহত করতে বাগেরহাট জেলা যুবদলের
নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। তারা দাবি করেন, বিএনপির নেতৃত্বে দেশ
পরিচালনায় শৃঙ্খলা ও স্থিতিশীলতাকে গুরুত্ব দেওয়া হচ্ছে। প্রধানমন্ত্রী
তারেক রহমানের নেতৃত্বে জনগণের প্রত্যাশা পূরণে সরকার কাজ করছে বলেও দাবি
করেন তারা।

বক্তারা আরও বলেন, দেশের শান্তি, গণতান্ত্রিক পরিবেশ ও উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে রাজনৈতিক দলগুলোর পাশাপাশি সাধারণ জনগণকেও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সন্ত্রাস, নৈরাজ্য ও বিশৃঙ্খলা যাতে জনজীবন ও দেশের স্বাভাবিক পরিবেশ ব্যাহত করতে না পারে, সে বিষয়ে সবাইকে
সতর্ক থাকার আহ্বান জানান ।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://dainikjonotarkonthosor24.com/2026/09/22/%e0%a6%aa%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%95%e0%a6%b2%e0%a7%8d%e0%a6%aa%e0%a6%bf%e0%a6%a4-%e0%a6%b8%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%b8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কিশোরগঞ্জে বাসে তল্লাশী চালিয়ে ৭ হাজার ২৯০ পিস ইয়াবাসহ ২ নারী আটক

১

অসহায় আহত যুবকের পাশে দাঁড়ালেন চেয়ারম্যান পদপ্রত্যাশী পারভেজ

২

চিরিরবন্দরে নানীর বাড়িতে পুকুরের পানিতে ডুবে মোঃ সিয়াম নামে ৭ বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে

৩

বাগেরহাট কারাগারে খাবার গলায় আটকে হাজতির মৃত্যু

৪

পাইকগাছায় জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

৫

সুনামগঞ্জের দোয়ারাবাজারে সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত করতে মারধোরের মুখে তিনবোনের স্ট্রাম্পে টিপছাব স্বাক্ষর আদায়, দোষীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

৬

প্রতি কৃষক কার্ডের বিকাশে এলো আড়াই হাজার টাকা, কোটালীপাড়ায় স্বস্তির হাসি ১,২৫৫ কৃষকের

৭

ফুটবল খেলতে গিয়ে হাত ভাঙল শিশু শিল্পী এশালের, বন্ধ একাধিক শুটিং

৮

পাইকগাছায় পুলিশের অভিযানে অপহরণ মামলার আসামি ও মাদক সহ আটক -২

৯

পাকুন্দিয়ায় গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগীতা

১০

রাণীনগর মহিলা কলেজে নবীন-বরণ অনুষ্ঠিত

১১

মানব সেবায় অসামান্য অবদানের জন্য সম্মাননা স্মারক পেলেন সাংবাদিক জাহিদুল ইসলাম মনির

১২

কালবেলার বরগুনা প্রতিনিধির হাতে হাতকড়া, বিএমএসএফের উদ্বেগ ও প্রতিবাদ

১৩

সামাজিক যোগাযোগ মাধ্যমে এনসিপি নেতার মাদক সেবনের ভিডিও ভাইরাল-দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার

১৪

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় হোম ওয়ার্ক না করায় ৮ বছরের শিশুকে বেধড়ক পেটানোর অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

১৫

উপজেলা প্রশাসনের উদ্যোগে চিরিরবন্দরে নজরুল বর্ষ পালন, বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

১৬

ঔষধে ১০% ছাড় না দেয়ার প্রতিবাদে পাইকগাছার কপিলমুনিতে মানববন্ধন

১৭

বালুর নিচে কোটি টাকার শাড়ি, জৈন্তাপুরে চোরাচালানের অভিনব কৌশল ফাঁস, ট্রাকসহ আটক ১

১৮

কোটালীপাড়ায় প্রতিপক্ষের হামলায় আহত ৩

১৯

সংবাদ প্রকাশের পর প্রশাসনের হস্তক্ষেপে দখলমুক্ত হল সরকারি খাল

২০