দৈনিক জনতার কণ্ঠস্বর ২৪ ডেক্স
২৬ সেপ্টেম্বর ২০২৬, ৩:২৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বহিষ্কার, পুনর্বহাল; ফের বিতর্কে কোটালীপাড়ার যুবদলের দুই নেতা

৭৯

কোটালীপাড়া প্রতিনিধি

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিষ্কার, পরে পুনর্বহাল—এরপর আবারও বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগ উঠেছে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার বান্ধাবাড়ী ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক সুজন মোল্লার বিরুদ্ধে। তার সাথে এবার একই ঘটনায় নাম এসেছে ইউনিয়ন যুবদলের প্রস্তাবিত দপ্তর সম্পাদক নাজমুল মোল্লারও। সরকারি খালে বাঁধ নির্মাণ এবং ডিবি পুলিশ পরিচয়ে এক যুবককে প্রায় পাঁচ ঘণ্টা আটকে রেখে ১০ হাজার টাকা নেওয়ার অভিযোগ উঠেছে তাঁদের বিরুদ্ধে।

অভিযোগ ঘিরে স্থানীয় যুবদলের নেতাকর্মীদের মধ্যে অস্বস্তি ও সমালোচনা তৈরি হয়েছে। তবে এসব অভিযোগের বিষয়ে এখন পর্যন্ত কোনো দৃশ্যমান সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়নি বলে দাবি করেছেন ইউনিয়ন যুবদলের কয়েকজন নেতাকর্মী।

স্থানীয় যুবদলের একাধিক সূত্র জানায়, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে চলতি বছরের ২৪ ফেব্রুয়ারি সুজন মোল্লাকে বান্ধাবাড়ী ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক পদ থেকে বহিষ্কার করা হয়। পরে ৪ এপ্রিল সেই বহিষ্কারাদেশ প্রত্যাহার করে তাকে পুনর্বহাল করা হয়। স্থানীয় নেতাকর্মীদের অভিযোগ, পুনর্বহালের পর পুণরায় দলীয় প্রভাব বিস্তার করে বিভিন্ন বির্তকিত কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন ।

সম্প্রতি সুজন মোল্লা ও নাজমুল মোল্লার বিরুদ্ধে বান্ধাবাড়ী ইউনিয়নের তুলাতলা এলাকার একটি সরকারি খালে বাঁধ নির্মাণের অভিযোগ ওঠে।

স্থানীয় ছরোয়ার হোসেন মোল্লা বলেন আমি ঢাকার থেকে এসে জানতে পারি যে সুজন মোল্লা নাজমুল মোল্লা আর আমাদের জালাল মোল্লা সরকারি হালটে বাঁধ দিয়ে মাছ চাষ করার জন্য পাইলিং করেছে। সরকারি খালের জায়গা এভাবে আটকে দেওয়ায় অভিযোগে স্থানীয়দের মাঝে তীব্র ক্ষোভ ও সমালোচনা দেখা দিয়েছে।

তবে খালে বাঁধ নির্মাণের বিষয়টি স্বীকার করে সুজন মোল্লা বলেন, “খালের সঙ্গে আমাদের প্রায় ২০ বিঘা জমি রয়েছে। জমিগুলো পতিত থাকে। অন্যদিকে খালটিও পরিত্যক্ত অবস্থায় রয়েছে। যে কারণে বাঁধ দিয়ে পুরো জায়গাটি মাছ চাষের আওতায় আনতে চাচ্ছি। তবে সরকারি জায়গা এভাবে আটকানোটা ঠিক হয়নি।”

এদিকে রিফাত বিশ্বাস নামে এক যুবককে ডিবি পুলিশ পরিচয়ে আটকে রেখে টাকা নেওয়ার অভিযোগও উঠেছে সুজন মোল্লা ও নাজমুল মোল্লার বিরুদ্ধে। বান্ধাবাড়ী ইউনিয়ন যুবদলের কয়েকজন নেতার দাবি, রিফাতকে প্রায় পাঁচ ঘণ্টা আটকে রেখে ১০ হাজার টাকা নেওয়া হয়। পরে তাঁর পরিবারের কাছে ৫ হাজার টাকা ফেরত দেওয়া হয় বলেও তাঁদের দাবি।

এ ঘটনার মধ্যস্থতাকারী বাচ্চু হাওলাদার বলেন, “রাত ১০টার দিকে রিফাতের বাবা আমাকে জানান, তাঁর ছেলেকে নাকি ডিবি পুলিশ আটক করেছে। ঘটনাস্থলে গিয়ে দেখি কোন ডিবি পুলিশ না সুজন মোল্লাসহ কয়েকজন ছেলেটাকে আটকে রেখেছে। পরে ১০ হাজার টাকার বিনিময়ে রিফাতকে ছাড়িয়ে দিই। বিষয়টি এলাকায় জানাজানি হওয়ায় পরে ওই টাকা রিফাতের পরিবারের হাতে পৌঁছে দিই।”

তবে ডিবি পুলিশ পরিচয় দেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন সুজন মোল্লা ও নাজমুল মোল্লা। তাঁদের দাবি, মাদকসহ রিফাতকে আটক করা হয়েছিল। পরে স্থানীয় লোকজনকে নিয়ে বিষয়টি মীমাংসা করে তাঁকে ছেড়ে দেওয়া হয়।

এসব ঘটনায় বান্ধাবাড়ী ইউনিয়ন যুবদলের স্থানীয় নেতাকর্মীদের মধ্যে অস্বস্তি ও সমালোচনা দেখা দিয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন নেতার অভিযোগ, ব্যক্তিবিশেষের এমন কর্মকাণ্ডের প্রভাব পুরো সংগঠনের ভাবমূর্তিতে পড়ছে। তাঁদের দাবি, সুজন মোল্লা ও নাজমুল মোল্লার বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়টি উপজেলা পর্যায়ের সিনিয়র নেতাদের জানানো হয়েছে।

এ বিষয়ে কোটালীপাড়া উপজেলা যুবদলের সদস্যসচিব মান্নান শেখ বলেন, “সুজন মোল্লা ও নাজমুল মোল্লার বিরুদ্ধে যেসব অভিযোগ উঠেছে, সেগুলো দলীয় ফোরামে আলোচনা করা হবে। আলোচনা সাপেক্ষে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।”

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://dainikjonotarkonthosor24.com/2026/09/26/%e0%a6%ac%e0%a6%b9%e0%a6%bf%e0%a6%b7%e0%a7%8d%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%aa%e0%a7%81%e0%a6%a8%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%b9%e0%a6%be%e0%a6%b2-%e0%a6%ab%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ac/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

AutoCAD 2025 Free[Activated] x86-x64

১

Horizon Zero Dawn Remastered Cracked for Windows 2026

২

কিশোরগঞ্জে বাসে তল্লাশী চালিয়ে ৭ হাজার ২৯০ পিস ইয়াবাসহ ২ নারী আটক

৩

অসহায় আহত যুবকের পাশে দাঁড়ালেন চেয়ারম্যান পদপ্রত্যাশী পারভেজ

৪

চিরিরবন্দরে নানীর বাড়িতে পুকুরের পানিতে ডুবে মোঃ সিয়াম নামে ৭ বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে

৫

বাগেরহাট কারাগারে খাবার গলায় আটকে হাজতির মৃত্যু

৬

পাইকগাছায় জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

৭

সুনামগঞ্জের দোয়ারাবাজারে সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত করতে মারধোরের মুখে তিনবোনের স্ট্রাম্পে টিপছাব স্বাক্ষর আদায়, দোষীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

৮

প্রতি কৃষক কার্ডের বিকাশে এলো আড়াই হাজার টাকা, কোটালীপাড়ায় স্বস্তির হাসি ১,২৫৫ কৃষকের

৯

ফুটবল খেলতে গিয়ে হাত ভাঙল শিশু শিল্পী এশালের, বন্ধ একাধিক শুটিং

১০

পাইকগাছায় পুলিশের অভিযানে অপহরণ মামলার আসামি ও মাদক সহ আটক -২

১১

পাকুন্দিয়ায় গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগীতা

১২

রাণীনগর মহিলা কলেজে নবীন-বরণ অনুষ্ঠিত

১৩

মানব সেবায় অসামান্য অবদানের জন্য সম্মাননা স্মারক পেলেন সাংবাদিক জাহিদুল ইসলাম মনির

১৪

কালবেলার বরগুনা প্রতিনিধির হাতে হাতকড়া, বিএমএসএফের উদ্বেগ ও প্রতিবাদ

১৫

সামাজিক যোগাযোগ মাধ্যমে এনসিপি নেতার মাদক সেবনের ভিডিও ভাইরাল-দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার

১৬

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় হোম ওয়ার্ক না করায় ৮ বছরের শিশুকে বেধড়ক পেটানোর অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

১৭

উপজেলা প্রশাসনের উদ্যোগে চিরিরবন্দরে নজরুল বর্ষ পালন, বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

১৮

ঔষধে ১০% ছাড় না দেয়ার প্রতিবাদে পাইকগাছার কপিলমুনিতে মানববন্ধন

১৯

বালুর নিচে কোটি টাকার শাড়ি, জৈন্তাপুরে চোরাচালানের অভিনব কৌশল ফাঁস, ট্রাকসহ আটক ১

২০