দৈনিক জনতার কণ্ঠস্বর ২৪ ডেক্স
২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:২০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সুন্দরবনে বনদস্যু মজনু বাহিনীর হাতে ৪ জেলে অপহরণ

৪৪

বাগেরহাট প্রতিনিধিঃ

পূর্ব সুন্দরবনের পৃথক স্থান থেকে বনদস্যু মজনু বাহিনী জেলে নৌকাসহ ৪ জেলেকে অপহরণ করেছে। শুক্রবার দিবাগত রাতে সুন্দরবনের কালামিয়া ও নারিকেলবাড়ীয়া এলাকায় এ অপহরণের ঘটনা ঘটেছে বলে বনবিভাগ ও জেলে মহাজন সূত্রে জানা গেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক জেলে মহাজন শনিবার দুপুরে মোবাইল ফোনে জানান, বনদস্যু মজনু বাহিনী শনিবার (২৫ সেপ্টেম্বর) দিবাগত গভীর রাতে সাগর সংলগ্ন সুন্দরবনের নারিকেলবাড়ীয়া ও কালামেয়া এলাকায় মাছ ধরারত জেলেদের বহরে হামলা করে ৩ জেলেকে তুলে নিয়ে যায়। অপহৃত জেলেরা হচ্ছে, রিপন (২৬) ফরিদ (৩০) অপর জেলের নাম জানা যায়নি। এদের বাড়ী কয়রা ও শরণখোলা এলাকায়। অপর ঘটনায়, একই রাতে মজনু বাহিনী সুন্দরবনের আমবাড়ীয়া এলাকা থেকে একটি নৌকা ৫ টি মোবাইল ফোন ও জেলেদের খাদ্য সামগ্রী সহ রিপন (২৮) নামে এক জেলেকে অপহরণ করে সুন্দরবনের অজ্ঞাত স্থানে নিয়ে গেছে। অপহৃত এই জেলের বাড়ী রামপালের পেড়িখালী গ্রামে বলে জেলের মহাজন মোংলার মাছ ব্যবসায়ী ইসমাইল হোসেন লিটন গাজী মোবাইল ফোনে জানিয়েছেন। জেলে মহাজন লিটন গাজী বলেন, সর্বমোট ৪ জন জেলেকে একসাথে অপহরণের ঘটনায় সুন্দরবন সংলগ্ন উপকূলীয় এলাকার জেলে ও মৎস্য ব্যবসায়ীদের মাঝে নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। অপহৃতদের উদ্ধার ও দস্যু দমনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আশু হস্তক্ষেপ দাবি করেছেন এই জেলে মহাজন।
সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের জেলেপল্লী দুবলা টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেষ্ট রেঞ্জার মিল্টন রায় মোবাইল ফোনে বলেন, নারিকেলবাড়ীয় ও কালামেয়া এলাকায় ৩ জেলে অপহরণের খবর তিনি পেয়েছেন বলে জানিয়েছেন।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://dainikjonotarkonthosor24.com/2026/09/26/%e0%a6%b8%e0%a7%81%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a6%e0%a6%b0%e0%a6%ac%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%a8%e0%a6%a6%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%af%e0%a7%81-%e0%a6%ae%e0%a6%9c%e0%a6%a8%e0%a7%81-%e0%a6%ac/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কিশোরগঞ্জে বাসে তল্লাশী চালিয়ে ৭ হাজার ২৯০ পিস ইয়াবাসহ ২ নারী আটক

১

অসহায় আহত যুবকের পাশে দাঁড়ালেন চেয়ারম্যান পদপ্রত্যাশী পারভেজ

২

চিরিরবন্দরে নানীর বাড়িতে পুকুরের পানিতে ডুবে মোঃ সিয়াম নামে ৭ বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে

৩

বাগেরহাট কারাগারে খাবার গলায় আটকে হাজতির মৃত্যু

৪

পাইকগাছায় জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

৫

সুনামগঞ্জের দোয়ারাবাজারে সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত করতে মারধোরের মুখে তিনবোনের স্ট্রাম্পে টিপছাব স্বাক্ষর আদায়, দোষীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

৬

প্রতি কৃষক কার্ডের বিকাশে এলো আড়াই হাজার টাকা, কোটালীপাড়ায় স্বস্তির হাসি ১,২৫৫ কৃষকের

৭

ফুটবল খেলতে গিয়ে হাত ভাঙল শিশু শিল্পী এশালের, বন্ধ একাধিক শুটিং

৮

পাইকগাছায় পুলিশের অভিযানে অপহরণ মামলার আসামি ও মাদক সহ আটক -২

৯

পাকুন্দিয়ায় গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগীতা

১০

রাণীনগর মহিলা কলেজে নবীন-বরণ অনুষ্ঠিত

১১

মানব সেবায় অসামান্য অবদানের জন্য সম্মাননা স্মারক পেলেন সাংবাদিক জাহিদুল ইসলাম মনির

১২

কালবেলার বরগুনা প্রতিনিধির হাতে হাতকড়া, বিএমএসএফের উদ্বেগ ও প্রতিবাদ

১৩

সামাজিক যোগাযোগ মাধ্যমে এনসিপি নেতার মাদক সেবনের ভিডিও ভাইরাল-দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার

১৪

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় হোম ওয়ার্ক না করায় ৮ বছরের শিশুকে বেধড়ক পেটানোর অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

১৫

উপজেলা প্রশাসনের উদ্যোগে চিরিরবন্দরে নজরুল বর্ষ পালন, বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

১৬

ঔষধে ১০% ছাড় না দেয়ার প্রতিবাদে পাইকগাছার কপিলমুনিতে মানববন্ধন

১৭

বালুর নিচে কোটি টাকার শাড়ি, জৈন্তাপুরে চোরাচালানের অভিনব কৌশল ফাঁস, ট্রাকসহ আটক ১

১৮

কোটালীপাড়ায় প্রতিপক্ষের হামলায় আহত ৩

১৯

সংবাদ প্রকাশের পর প্রশাসনের হস্তক্ষেপে দখলমুক্ত হল সরকারি খাল

২০