দৈনিক জনতার কণ্ঠস্বর ২৪ ডেক্স
২৭ সেপ্টেম্বর ২০২৬, ৬:৩৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পাইকগাছার আগড়ঘাটায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের ১ম রাউন্ডের শেষ খেলা অনুষ্ঠিত

৮৬

মানছুর রহমান জাহিদ, পাইকগাছা, খুলনা

খুলনার পাইকগাছা উপজেলার কপিলমুনি ইউনিয়নের ঐতিহ্যবাহী আগড়ঘাটা বিনোদ বিহারী স্পোর্টিং ক্লাব আয়োজিত “ মরহুমা বেগম খালেদা জিয়া স্মৃতি ৮ দলীয় ফুটবল টুর্নামেন্ট-২০২৬” এর ১ম রাউন্ডের শেষ খেলা অনুষ্ঠিত হয়েছে।
রোববার বিকেলে আগড়ঘাটা মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উক্ত খেলার শুভ উদ্বোধন করেন পাইকগাছা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক, উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য, ষোলআনা ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ এর পরিচালক ও কপিলমুনি ইউনিয়নের চেয়ারম্যান পদ প্রার্থী “মোহা: আমিনুল ইসলাম বজলু”
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা কৃষক দলের সাবেক সিনিয়র সহ সভাপতি আবু বক্কর সিদ্দিকী।
ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আবু হানিফের সভাপতিত্বে ও ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি বুলবুল আহমেদ এবং ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ মিনারুল ইসলামের পরিচালনায় আয়োজিত ১ম রাউন্ডের শেষ খেলার উদ্ভোধনী অনুষ্ঠানে বিএনপি নেতা সরদার বাবুল আহমেদ, ফসিয়ার রহমান, রেজাউল করিম, উপজেলা কৃষক দল নেতা ও সাবেক গোলকিপার এস এম শাহাবুদ্দিন, তাসলিমুর রহমান, লোকমান গাজী, আবু ইসহাক, আলাউদ্দিন ঢালী,
বিল্লাল হোসেন, খাইরুল ইসলাম, হুমায়ুন, ইউনুস, কুদ্দুস, জনি, মোস্তাকিম প্রমুখ উপস্থিত ছিলেন।
খেলায় ধারাভাষ্য প্রদান করেন জনপ্রিয় ভাষ্যকর রাহুল ও হাবিবুর রহমান।
এছাড়াও উক্ত খেলায় উপজেলার বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার ক্রীড়া প্রেমীরা উপস্থিত হয়ে আনন্দঘন পরিবেশে খেলা উপভোগ করেন।

উল্লেখ্য : অনুষ্ঠিত উক্ত ১ম রাউন্ডের শেষ খেলায় মাঠে প্রতিদ্বন্দ্বিতা করেন কপিলমুনি মেহেরাব একাদশ বনাম ধনি ফুটবল একাদশ, লতা।

এতে ৪/১ গোলের ব্যবধানে কপিলমুনি মেহেরাব একাদশ বিজয় লাভ করে।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://dainikjonotarkonthosor24.com/2026/09/27/%e0%a6%aa%e0%a6%be%e0%a6%87%e0%a6%95%e0%a6%97%e0%a6%be%e0%a6%9b%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%86%e0%a6%97%e0%a6%a1%e0%a6%bc%e0%a6%98%e0%a6%be%e0%a6%9f%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a7%ae-%e0%a6%a6/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কিশোরগঞ্জে বাসে তল্লাশী চালিয়ে ৭ হাজার ২৯০ পিস ইয়াবাসহ ২ নারী আটক

১

অসহায় আহত যুবকের পাশে দাঁড়ালেন চেয়ারম্যান পদপ্রত্যাশী পারভেজ

২

চিরিরবন্দরে নানীর বাড়িতে পুকুরের পানিতে ডুবে মোঃ সিয়াম নামে ৭ বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে

৩

বাগেরহাট কারাগারে খাবার গলায় আটকে হাজতির মৃত্যু

৪

পাইকগাছায় জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

৫

সুনামগঞ্জের দোয়ারাবাজারে সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত করতে মারধোরের মুখে তিনবোনের স্ট্রাম্পে টিপছাব স্বাক্ষর আদায়, দোষীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

৬

প্রতি কৃষক কার্ডের বিকাশে এলো আড়াই হাজার টাকা, কোটালীপাড়ায় স্বস্তির হাসি ১,২৫৫ কৃষকের

৭

ফুটবল খেলতে গিয়ে হাত ভাঙল শিশু শিল্পী এশালের, বন্ধ একাধিক শুটিং

৮

পাইকগাছায় পুলিশের অভিযানে অপহরণ মামলার আসামি ও মাদক সহ আটক -২

৯

পাকুন্দিয়ায় গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগীতা

১০

রাণীনগর মহিলা কলেজে নবীন-বরণ অনুষ্ঠিত

১১

মানব সেবায় অসামান্য অবদানের জন্য সম্মাননা স্মারক পেলেন সাংবাদিক জাহিদুল ইসলাম মনির

১২

কালবেলার বরগুনা প্রতিনিধির হাতে হাতকড়া, বিএমএসএফের উদ্বেগ ও প্রতিবাদ

১৩

সামাজিক যোগাযোগ মাধ্যমে এনসিপি নেতার মাদক সেবনের ভিডিও ভাইরাল-দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার

১৪

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় হোম ওয়ার্ক না করায় ৮ বছরের শিশুকে বেধড়ক পেটানোর অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

১৫

উপজেলা প্রশাসনের উদ্যোগে চিরিরবন্দরে নজরুল বর্ষ পালন, বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

১৬

ঔষধে ১০% ছাড় না দেয়ার প্রতিবাদে পাইকগাছার কপিলমুনিতে মানববন্ধন

১৭

বালুর নিচে কোটি টাকার শাড়ি, জৈন্তাপুরে চোরাচালানের অভিনব কৌশল ফাঁস, ট্রাকসহ আটক ১

১৮

কোটালীপাড়ায় প্রতিপক্ষের হামলায় আহত ৩

১৯

সংবাদ প্রকাশের পর প্রশাসনের হস্তক্ষেপে দখলমুক্ত হল সরকারি খাল

২০