দৈনিক জনতার কণ্ঠস্বর ২৪ ডেক্স
৩১ অক্টোবর ২০২৬, ৭:৩০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

তথ্য অধিদপ্তর শুধু মাইকিং অধিদপ্তরে পরিনত হয়েছে

২২

তথ্য অধিদপ্তর শুধু মাইকিং অধিদপ্তরে পরিনত হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির সভাপতি আহমেদ আবু জাফর।

এই অধিদপ্তর দিয়ে সাংবাদিকদের কোনো কাজে আসছে বলে বারবার তার প্রমান দেখাতে ব্যর্থ হচ্ছেন কর্তৃপক্ষ। বিভিন্ন পেশাজীবি মানুষকে সাথে নিয়ে সংশ্লিষ্ট অধিদপ্তর গুলো কাজ করে। যেমন; শিক্ষা অধিদপ্তর শুধু শিক্ষা বিভাগ নিয়ে কাজ করেন। মৎস্য অধিদপ্তর মৎস্যজীবী জেলেদের নিয়ে কাজ করেন। স্বাস্থ্য অধিদপ্তর স্বাস্থ্য বিভাগ নিয়ে কাজ করেন। কৃষি অধিদপ্তর কৃষকদের নিয়ে, ধর্ম বিষয়ক অধিদপ্তর ধর্ম নিয়ে কাজ করছেন। কিন্তু তথ্য অধিদপ্তর সব অধিদপ্তরের প্রচারণা চালাচ্ছে, যা মাইকিং অধিদপ্তর হিসেবে সাংবাদিকদের কাছে পরিচিতি লাভ করছে। দেশ গঠনের ৫৫ বছরে এই অধিদপ্তরটি সাংবাদিকদের কল্যাণে উল্লেখযোগ্য কোন অগ্রগতি দেখাতে ব্যর্থ হয়েছেন। তথ্য অধিদপ্তরকে সাংবাদিকদের একক মন্ত্রণালয় বা অধিদপ্তর হিসেবে গড়ে তোলার দাবি জানানো হয়েছে। একই সাথে সাংবাদিক সুরক্ষা আইন, সাংবাদিকদের তালিকা প্রণয়ন, সাংবাদিক নিয়োগ নীতিমালা প্রণয়নসহ পেশার মৌলিক দাবি নিয়ে সরকারকে এখনই ভাবা উচিত। তিনি শনিবার রাজধানীর ক্রীড়া পরিষদ মিলনায়তনে জাতীয় সাংবাদিক সংস্থার ৪৫তম জাতীয় সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে এ কথা বলেছেন।

সম্মেলনে প্রধান অতিথি ছিলেন জাতীয় গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের সুমন। তিনি সাংবাদিকদের কল্যাণে সরকারের গৃহীত নানা ধরনের উদ্যোগের কথা তুলে ধরেন।

প্রধান বক্তা ছিলেন বিএফইউজে সভাপতি ওবায়দুর রহমান শাহীন। এসময় ৬৪ জেলা থেকে আগত জাতীয় সাংবাদিক সংস্থার নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

সম্মেলনে আলমগীর গনিকে সভাপতি এবং মনজুর হোসেনকে নতুন নেতৃত্বের প্রস্তাব করে কমিটি ঘোষণা করেন মরহুম আলতাফ হোসেনের স্ত্রী আছিয়া বেগম।

সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সাবেক মহাসচিব আলমগীর গনি। এ সময় উপস্থিত নেতৃবৃন্দ সংগঠনের ২১ দফা দাবি মেনে নিতে সরকারের নিকট আহবান জানান।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://dainikjonotarkonthosor24.com/2026/10/31/%e0%a6%a4%e0%a6%a5%e0%a7%8d%e0%a6%af-%e0%a6%85%e0%a6%a7%e0%a6%bf%e0%a6%a6%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%b0-%e0%a6%b6%e0%a7%81%e0%a6%a7%e0%a7%81-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%87%e0%a6%95%e0%a6%bf/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাকুন্দিয়ায় স্বপ্নডিঙ্গা ফাউন্ডেশনের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠান

১

বাকেরগঞ্জে ডাইসু মালিক শ্রমিক কল্যাণ সমিতির কমিটি গঠন

২

পাকুন্দিয়ায় ইসলামিক এডুকেশন সোসাইটির উদ্যোগে জাতীয় মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

৩

মানিকগঞ্জে সাটুরিয়ার সংবর্ধনা অনুষ্ঠানে খাদ্য মন্ত্রী— আফরোজা খান রিতা

৪

তথ্য অধিদপ্তর শুধু মাইকিং অধিদপ্তরে পরিনত হয়েছে

৫

বাকেরগঞ্জে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও সেমিনার

৬

বাকেরগঞ্জে ‘ফাটাকেষ্ট’ ভূমিকায় ইউএনও-এসি ল্যান্ড, ওসির ভূমিকা প্রশ্নবিদ্ধ

৭

সাংবাদিক আলিফ হত্যার বিচার দাবিতে কুমিল্লায় বিক্ষোভ-মানববন্ধন, সাগর-রুনী হত্যার বিচারও দাবি

৮

সংবাদ প্রকাশের পর বাকেরগঞ্জে ধর্ষণের অভিযোগে মামলা, ওসির ভূমিকা নিয়ে ওঠা অভিযোগের নিরপেক্ষ তদন্তের দাবি

৯

কিশোরগঞ্জে বাইকেল ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে জেলা পরিষদের অফিস সহায়ক নিহত

১০

কিশোরগঞ্জে পাকুন্দিয়ায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন পাকুন্দিয়া উপজেলার চেয়ারম্যান পদপ্রার্থী আহমেদ ফারুক খোকন

১১

বাকেরগঞ্জে গণধর্ষণের অভিযোগ নিতে ওসির অস্বীকৃতি! উল্টো ভিকটিমকে ৭ বছরের জেলের ভয়!

১২

পল্টন হত্যাকাণ্ডের প্রতিবাদে বাকেরগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১৩

মানিক পশারীর মরদেহ দাফনের পরও আতঙ্ক কাটেনি, ঘরছাড়া স্ত্রী-সন্তান

১৪

কিশোরগঞ্জের সামাদ প্লাজায় ৫১টি মোবাইলসহ প্রায় চার লাখ টাকা চুরি

১৫

পাইকগাছায় মোবাইলে চাঁদা দাবি: ২৪ ঘণ্টায় আটক -৩

১৬

গাইবান্ধার মালিবাড়ীর নাপিতপাড়ায় দুই দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান ও পালাগানের আয়োজন

১৭

পাইকগাছায় বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ পালিত

১৮

সাংবাদিক অলিউল্লাহ খানে’র শুভ জন্মদিন আজ!

১৯

জৈন্তাপুরের চার বাজারে পরিচ্ছন্নতা ও অগ্নিনিরাপত্তায় ভ্যানগাড়ি-সরঞ্জাম বিতরণ

২০