দৈনিক জনতার কণ্ঠস্বর ২৪
৭ জুন ২০২৬, ১:২১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সৃজনশীলতার রঙে সমাপ্ত হলো “ইমপ্রেশন” চিত্রকলা কর্মশালা

৩৮

জৈন্তাপুর (সিলেট) প্রতিনিদি:মুক্তাদির আল সেলিম

আত্মপ্রকাশ করল ‘সিলেট ডট আর্টিস্ট গ্রুপ’সিলেট আর্টস কলেজের আয়োজনে তিন দিনব্যাপী “ইমপ্রেশন” চিত্রকলা কর্মশালা

৬ জুন (শনিবার) সফল সমাপ্তির মধ্য দিয়ে শেষ হয়েছে। কর্মশালায় অংশগ্রহণকারী ১৫ জন উদীয়মান শিল্পী ও শিল্পানুরাগীর সৃজনশীল প্রচেষ্টায় সম্পন্ন হয়েছে মোট ২৬টি চিত্রকর্ম।

চিত্রশিল্পী তারেক আমিনের তত্ত্বাবধানে পরিচালিত এই কর্মশালায় অংশগ্রহণকারীরা চিত্রকলার মৌলিক ও সমকালীন বিভিন্ন ধারা, পর্যবেক্ষণমূলক অঙ্কন, কম্পোজিশন, রঙের ব্যবহার এবং শিল্পভাবনা নিয়ে নিবিড় অনুশীলনের সুযোগ পান।

তিন দিনের এই শিল্পযাত্রা অংশগ্রহণকারীদের মধ্যে নতুন উদ্দীপনা, আত্মবিশ্বাস এবং সৃজনশীল চিন্তার বিকাশ ঘটিয়েছে।কর্মশালার সমাপনী অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের সনদপত্র প্রদান করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্পী ও শিল্পসংগঠক হ্যারল্ড রশিদ চৌধুরী, শামসুল বাশিত শেরো, নীলাঞ্জন দাস টুকু, দেবাশীষ দেবু, রাজিব চৌধুরী, ইসমাইল গনি হিমনসহ শিল্প ও সংস্কৃতি অঙ্গনের ব্যক্তিবর্গ।সমাপনী অনুষ্ঠানের একটি গুরুত্বপূর্ণ আয়োজন ছিল ‘সিলেট ডট আর্টিস্ট গ্রুপ’-এর আনুষ্ঠানিক আত্মপ্রকাশ।

Bangladesh Dot Artist Group-এর অংশ হিসেবে গঠিত এই অলাভজনক ও অরাজনৈতিক সংগঠনের লক্ষ্য হলো চারুকলার চর্চা, বিকাশ ও প্রসারে শিল্পীদের মধ্যে একটি শক্তিশালী সৃজনশীল নেটওয়ার্ক গড়ে তোলা। “ডট” এখানে একজন শিল্পীর প্রতীক; একজন শিল্পীর সঙ্গে আরেকজন শিল্পীর সৃজনশীল সংযোগই এই সংগঠনের মূল দর্শন।

নবগঠিত কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন করুণ দাস কিরণ, সাধারণ সম্পাদক অনিক দে জয় এবং কোষাধ্যক্ষ মোস্তাফিজুর রহমান সুমন। সদস্য হিসেবে রয়েছেন কুশল রায়, মোঃ শাহনূর ইসলাম শ্রাবণ, দেবাদ্রিতা অর্জুন, হীরক জ্যোতি গুণ তীর্থ, অর্পিতা রায়, শর্মি দাস তালুকদার এবং ইসমাইল গনি হিমন।কর্মশালার পরিচালক চিত্রশিল্পী তারেক আমিন তাঁর বক্তব্যে বলেন, “শিল্প মানুষকে শুধু নান্দনিকতার শিক্ষা দেয় না, বরং চিন্তা, পর্যবেক্ষণ এবং মানবিক মূল্যবোধের বিকাশ ঘটায়। এই কর্মশালার মাধ্যমে শিল্পীদের মধ্যে যে পারস্পরিক সংযোগ ও সৃজনশীল আদান-প্রদান সৃষ্টি হয়েছে, তা ভবিষ্যতের শিল্পচর্চাকে আরও সমৃদ্ধ করবে।”সিলেট আর্টস কলেজ বিশ্বাস করে,

শিল্পচর্চার এই ধারাবাহিক উদ্যোগ এবং শিল্পীদের সম্মিলিত প্ল্যাটফর্ম ভবিষ্যতে সিলেটের চারুকলা অঙ্গনকে আরও প্রাণবন্ত, সমৃদ্ধ ও আন্তর্জাতিক পরিমণ্ডলে পরিচিত করে তুলবে।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://dainikjonotarkonthosor24.com/2026/06/07/%e0%a6%b8%e0%a7%83%e0%a6%9c%e0%a6%a8%e0%a6%b6%e0%a7%80%e0%a6%b2%e0%a6%a4%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%b0%e0%a6%99%e0%a7%87-%e0%a6%b8%e0%a6%ae%e0%a6%be%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%a4-%e0%a6%b9%e0%a6%b2/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেড় শতাধিক ত্যাগী নেতার প্রশ্ন—আন্দোলন-সংগ্রামের ইতিহাস কি শুধু স্মৃতিতেই সীমাবদ্ধ থাকবে?

সমাজসেবায় জনপ্রিয়তা বাড়ছে পারভেজের, অসহায়দের মাঝে খাদ্য বিতরণ

ধর্ষণে অভিযুক্ত’ শিবির নেতা সাজালেন আত্মগোপনের নাটক

বাকেরগঞ্জ থানার এসআই ফোরকানের জালে গাঁজা এবং গাঁজা-গাছ সহ মাদক ব্যবসায়ি গ্রেপ্তার

ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগে তারাগঞ্জে শিক্ষক বরখাস্ত

হঠাৎ অচল ফেসবুক-মেসেঞ্জার, ভোগান্তিতে ব্যবহারকারীরা

রংপুর কোতোয়ালি থানার ভিতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে মারধর ১১ পুলিশ সদস্য বরখাস্ত

বাকেরগঞ্জে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত

পত্নীতলা ব্যাটালিয়নের আয়োজনে ফ্রিল্যান্সিং ও কম্পিউটার প্রশিক্ষণের সনদপত্র বিতরণ

ইউরোপে পাঠানোর নামে প্রতারণার অভিযোগ, কোটি টাকা নিয়ে উধাও শ্যালক-দুলাভাই

১০

সিংড়ায় স্টার্টআপ বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শন

১১

বিজিবি-র‍্যাব- পুলিশের সমন্বয়ে নিরাপত্তা বলয়! পলাশবাড়ীতে রাম মুর্তি অপসারণের দাবিতে ইমাম ওলামা পরিষদের মানববন্ধন

১২

স্থগিতাদেশ প্রত্যাহার, পুনরায় বহাল মহেশপুর উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটি

১৩

মানবসেবায় অবদানের স্বীকৃতিতে যুক্তরাজ্যে ইউকে টিভি বিডি’র সম্মাননা পেলেন “মিজান খান ওয়েলফেয়ার ফাউন্ডেশন

১৪

কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের প্রথম চেয়ারম্যান মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু

১৫

পাঁচবিবিতে ক্ষুদে বিজ্ঞানীদের উদ্ভাবনী মেলা

১৬

শিশুশ্রম নির্মূলের আইন আছে নজরদারি নেই, ১০ লাখের বেশি শিশু ঝুঁকিতে

১৭

কোটালীপাড়া পৌরসভায় ১০২ কোটি টাকার বাজেট ঘোঘণা

১৮

জৈন্তাপুরে বরেণ্য আলেমেদ্বীন মাওলানাআব্দুল জব্বারের দাফন সম্পন্ন

১৯

চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৪ গ্রাম হেরোইনসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার ​

২০