দৈনিক জনতার কণ্ঠস্বর ২৪ ডেক্স
৯ জুন ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কুড়িগ্রাম সীমান্তের ৮ পয়েন্টে ভারতীয় নাগরিককে পুশইনের চেষ্টা ব্যর্থ করে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)

২৮

রিয়াজুল হক সাগর, রংপুর

কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার সীমান্তের ৮টি পয়েন্ট দিয়ে শতাধিক ভারতীয় নাগরিককে বাংলাদেশে পুশইনে (অনুপ্রবেশ) ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) অপচেষ্টা ব্যর্থ করে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্থানীয় জনতা।

মঙ্গলবার (০৯ জুন) জামালপুর ব্যাটালিয়ন (৩৫ বিজিবি)-এর পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার রাত ১টার দিকে জামালপুর ব্যাটালিয়নের অধীনস্থ মোট আটটি বর্ডার অবজারভেশন পোস্ট (বিওপি) এলাকায় একযোগে এই পুশইনের চেষ্টা চালানো হয়। প্রায় প্রতিটি ক্ষেত্রেই বিএসএফ কৌশলে সীমান্তের লাইট বন্ধ করে দেয় এবং ‘থ্রি-টন’ ট্রাকে করে লোক নিয়ে এসে বাংলাদেশে পুশইনের চেষ্টা চালায়। তবে বিজিবি ও স্থানীয় সীমান্তবাসীর কড়া নজরদারি ও প্রতিরোধের মুখে বিএসএফের এই অপচেষ্টা পুরোপুরি ব্যর্থ হয়।

যে ৮টি পয়েন্টে পুশইনের চেষ্টা চালানো হয়, দাঁতভাঙ্গা বিওপি সীমান্ত পিলার এলাকায় ৮ থেকে ১০ জন, মোল্লারচর বিওপি এলাকায় ১০-১২ জন, ইজলামারী বিওপি এলাকায় ১২-১৩ জন, খেয়ারচর বিওপি এলাকায় ২৫-৩০ জনের একটি দলকে পুশইনের চেষ্টা চালানো হয়। এসময় তাদের এ অপচেষ্টা রুখে দেয় বিজিবি ও এলাকাবাসী।

অপরদিকে পাথরেরচর বিওপি এলাকা দিয়ে ১৮-২০ জন, বাঘারচর ও সাতানীপাড়া বিওপি : এই দুটি সীমান্ত এলাকা দিয়ে পৃথকভাবে ৭-৮ জন এবং ঝাউডাঙ্গা বিওপি এলাকা থেকেও ট্রাকে করে আনা ৮-১০ জনকে পুশইনের চেষ্টা করা হলে তা ভণ্ডুল হয়ে যায়।

জামালপুর ৩৫-বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ হাসানুর রহমান বলেন, দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত সুরক্ষায় বিজিবি অত্যন্ত কঠোর অবস্থানে রয়েছে। অনুপ্রবেশের এই ঘটনার পর থেকে সীমান্তজুড়ে নিরাপত্তা ব্যবস্থা ও নজরদারি আরও জোরদার করা হয়েছে। যে কোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ বা অপতৎপরতা ঠেকাতে বিজিবি সদা তৎপর রয়েছে।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://dainikjonotarkonthosor24.com/2026/06/09/%e0%a6%95%e0%a7%81%e0%a6%a1%e0%a6%bc%e0%a6%bf%e0%a6%97%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%ae-%e0%a6%b8%e0%a7%80%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a7%87%e0%a6%b0-%e0%a7%ae-%e0%a6%aa/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১০ লিটার দুধ দিয়ে গোসল করে ব্রাজিলে যোগ দিলেন আর্জেন্টিনা সমর্থক

সচিবালয়ে টেলিফোন তার চুরির পর এবার প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে ল্যাপটপ চুরি

হুমকিতে জানাজার মাঠ, উত্তর হালিশহরে খালপাড় দখলের অভিযোগ, মেয়রের হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ৩ মাদক কারবারীকে ১ বছরের বিনাশ্রম কারাদন্ড

কিশোরগঞ্জে কয়েক দিনের টানা তীব্র দাবদাহ ও ভ্যাপসা গরমের পর স্বস্তির বৃষ্টি

কুমিল্লা দেবিদ্বারে ভ্রাম্যমাণ আদালতেে খাদ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা

সীমান্ত পাহাড়ায় বিজিবির সঙ্গে গ্রাম পুলিশ

খুলনার ফুলতলায় ১৫৪ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যাবসায়ী আটক

ডুমুরিয়া মৎস্য বিভাগের বিশেষ উদ্যোগে আদায় হচ্ছে বহু বছরের বকেয়া সরকারি ঋণ; সচেতন মহলের সাধুবাদ জ্ঞাপন

কুড়িগ্রাম সীমান্তের ৮ পয়েন্টে ভারতীয় নাগরিককে পুশইনের চেষ্টা ব্যর্থ করে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)

১০

নাড়ুর নাম করে কুরিয়ার সার্ভিসে আসলো ১৪ কেজি গাঁজা, উদ্বার করলো ডিবি

১১

পাঁচবিবির গ্রামীণ সড়কে গাছের চারা রোপণ

১২

ডুমুরিয়া উপজেলা চত্বরে অবৈধ ভেড়ার খামার উচ্ছেদ

১৩

জৈন্তাপুরের রূপচেং গ্রামের প্রধান সড়ক ধসে যোগাযোগ বিচ্ছিন্ন, দুর্ভোগে প্রায় ৫ হাজার মানুষ

১৪

পটুয়াখালী ইটবাড়িয়ায় হামলার শিকার গ্রাম পুলিশ মোজাম্মেল হোসেন

১৫

কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অভিযানে ৪ কেজি গাঁজাসহ আটক-১, পরোয়ানাভুক্ত আসামিসহ গ্রেপ্তার-২

১৬

তারাগঞ্জে জাল সনদে চাকরির মামলায় মাদ্ররাসা প্রভাষক আজিজুর গ্রেপ্তার

১৭

হামে শিশু মৃত্যুর দায়ে ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলা

১৮

বাকেরগঞ্জে গৃহবধূকে যৌন হয়রানির অভিযোগে দানিসুর রহমান( লিমন) গ্রেফতার

১৯

পিরোজপুরে পুলিশের অভিযানে শটগান উদ্ধার আটক -১

২০