দৈনিক জনতার কণ্ঠস্বর ২৪ ডেক্স
৯ জুন ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ডুমুরিয়া মৎস্য বিভাগের বিশেষ উদ্যোগে আদায় হচ্ছে বহু বছরের বকেয়া সরকারি ঋণ; সচেতন মহলের সাধুবাদ জ্ঞাপন

২৭

ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি: শেখ মাহতাব হোসেন ডুমুরিয়া খুলনা

খুলনার ডুমুরিয়া উপজেলায় মৎস্য বিভাগের বিশেষ উদ্যোগে দীর্ঘদিনের বকেয়া সরকারি ঋণ আদায়ে উল্লেখযোগ্য সাফল্য অর্জিত হয়েছে। বছরের পর বছর ধরে অনাদায়ী থাকা মৎস্য ঋণ আদায়ে মাঠপর্যায়ে জোরদার কার্যক্রম পরিচালনা করায় ঋণগ্রহীতাদের মধ্যে ইতিবাচক সাড়া মিলছে।

দপ্তর সূত্রে জানা যায়, শুধুমাত্র ২০২৫-২০২৬ অর্থবছরেই এ পর্যন্ত মোট ৪ লাখ ৪৬ হাজার টাকা সরকারি ঋণ আদায় করা হয়েছে। চলতি মাসের মধ্যেই আদায়ের পরিমাণ ৫ লাখ টাকা ছাড়িয়ে যাবে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা আশা করছেন।

সংশ্লিষ্ট সূত্রে আরও জানা যায়, আদায়কৃত ঋণের অধিকাংশই ১৫ থেকে ১৭ বছর ধরে বকেয়া ছিল। দীর্ঘদিনের এসব পাওনা আদায়ে বর্তমান সময়ে স্বল্প জনবল নিয়েই উপজেলা মৎস্য দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা বাড়ি বাড়ি গিয়ে ঋণগ্রহীতাদের সঙ্গে যোগাযোগ করছেন। পাশাপাশি নোটিশ প্রদান, গ্রাম পুলিশের সহায়তায় ঋণগ্রহীতাদের শনাক্তকরণ এবং স্থানীয় ইউপি সদস্যদের মাধ্যমে নিয়মিত তাগিদ প্রদান করা হচ্ছে।

এ কার্যক্রমের ফলে দীর্ঘদিন প্রশাসনের নজরের বাইরে থাকা ঋণগ্রহীতারাও ঋণ পরিশোধে এগিয়ে আসছেন। সম্প্রতি আমেনা বেগম গং তাদের সম্পূর্ণ বকেয়া ঋণ পরিশোধ করেছেন। এছাড়া নীহার কবিরাজ, চৈতন্য কবিরাজ, অভিজিৎ কুণ্ডু ও মো. রুহুল শেখসহ বেশ কয়েকজন ঋণগ্রহীতা সম্পূর্ণ ঋণের অর্থ পরিশোধ করেছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সরকারি পাওনা আদায় কার্যক্রমে উপজেলা প্রশাসন, ডুমুরিয়া এবং জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় থেকে প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করা হচ্ছে। এ ধরনের সমন্বিত উদ্যোগ অব্যাহত থাকলে দীর্ঘদিনের অনাদায়ী সরকারি ঋণ দ্রুত আদায় সম্ভব হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
কয়েকজন ঋণ গ্রহীতা নাম প্রকাশ না করার সত্বে জানান, দীর্ঘদিন কেউ না আসায় আমরা ভেবেছিলাম যে আমাদের টাকা মনে হয় মওকুফ হয়ে গেছে। আর এখন তো দেখি বাড়ি এসে সরকারি লোক বসে থাকে। উপর থেকে চাপ আছে বলে মনে হয়। তবে তারা টাকা পরিশোধ করতে পেরে মানুষিক শান্তি পাচ্ছেন বলে জানান এবং তাদের নিজেদের উদ্যেগে টাকা পরিশোধ করা উচিত ছিল বলে তারা স্বীকারও করেন।
স্থানীয় সচেতন মহল ও মৎস্য চাষীরা মৎস্য অফিসের বিশেষ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এবং বলেছেন, “দীর্ঘদিন এমন ভূমিকা ও পদক্ষেপ দেখা যায়নি। এ ধারা অব্যাহত থাকলে সরকারি টাকা মেরে দেয়ার চিন্তা মানুষের মাথা থেকে চলে যাবে।”
এ বিষয়ে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সোহেল মোঃ জিল্লুর রহমান রিগান জানান, “সরকারি অর্থ পুনরুদ্ধারের পাশাপাশি মৎস্যচাষী ও মৎস্যজীবীদের সেবা প্রদান করার মাধ্যমে মাছ-চিংড়ির উৎপাদন বৃদ্ধিই আমাদের মূল লক্ষ্য। ভবিষ্যতেও বকেয়া ঋণ আদায়ে এ অভিযান অব্যাহত থাকবে।”

শেখ মাহতাব হোসেন।
ডুমুরিয়া খুলনা।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://dainikjonotarkonthosor24.com/2026/06/09/%e0%a6%a1%e0%a7%81%e0%a6%ae%e0%a7%81%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be-%e0%a6%ae%e0%a7%8e%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%af-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%ad%e0%a6%be%e0%a6%97%e0%a7%87%e0%a6%b0/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১০ লিটার দুধ দিয়ে গোসল করে ব্রাজিলে যোগ দিলেন আর্জেন্টিনা সমর্থক

সচিবালয়ে টেলিফোন তার চুরির পর এবার প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে ল্যাপটপ চুরি

হুমকিতে জানাজার মাঠ, উত্তর হালিশহরে খালপাড় দখলের অভিযোগ, মেয়রের হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ৩ মাদক কারবারীকে ১ বছরের বিনাশ্রম কারাদন্ড

কিশোরগঞ্জে কয়েক দিনের টানা তীব্র দাবদাহ ও ভ্যাপসা গরমের পর স্বস্তির বৃষ্টি

কুমিল্লা দেবিদ্বারে ভ্রাম্যমাণ আদালতেে খাদ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা

সীমান্ত পাহাড়ায় বিজিবির সঙ্গে গ্রাম পুলিশ

খুলনার ফুলতলায় ১৫৪ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যাবসায়ী আটক

ডুমুরিয়া মৎস্য বিভাগের বিশেষ উদ্যোগে আদায় হচ্ছে বহু বছরের বকেয়া সরকারি ঋণ; সচেতন মহলের সাধুবাদ জ্ঞাপন

কুড়িগ্রাম সীমান্তের ৮ পয়েন্টে ভারতীয় নাগরিককে পুশইনের চেষ্টা ব্যর্থ করে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)

১০

নাড়ুর নাম করে কুরিয়ার সার্ভিসে আসলো ১৪ কেজি গাঁজা, উদ্বার করলো ডিবি

১১

পাঁচবিবির গ্রামীণ সড়কে গাছের চারা রোপণ

১২

ডুমুরিয়া উপজেলা চত্বরে অবৈধ ভেড়ার খামার উচ্ছেদ

১৩

জৈন্তাপুরের রূপচেং গ্রামের প্রধান সড়ক ধসে যোগাযোগ বিচ্ছিন্ন, দুর্ভোগে প্রায় ৫ হাজার মানুষ

১৪

পটুয়াখালী ইটবাড়িয়ায় হামলার শিকার গ্রাম পুলিশ মোজাম্মেল হোসেন

১৫

কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অভিযানে ৪ কেজি গাঁজাসহ আটক-১, পরোয়ানাভুক্ত আসামিসহ গ্রেপ্তার-২

১৬

তারাগঞ্জে জাল সনদে চাকরির মামলায় মাদ্ররাসা প্রভাষক আজিজুর গ্রেপ্তার

১৭

হামে শিশু মৃত্যুর দায়ে ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলা

১৮

বাকেরগঞ্জে গৃহবধূকে যৌন হয়রানির অভিযোগে দানিসুর রহমান( লিমন) গ্রেফতার

১৯

পিরোজপুরে পুলিশের অভিযানে শটগান উদ্ধার আটক -১

২০