দৈনিক জনতার কণ্ঠস্বর ২৪ ডেক্স
১০ জুন ২০২৬, ১:০৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সচিবালয়ে টেলিফোন তার চুরির পর এবার প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে ল্যাপটপ চুরি

৩৩

সচিবালয়ে টেলিফোনের তার চুরির ঘটনার পর এবার ইস্কাটনে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারির (সচিব পদমর্যাদা) একান্ত সচিবের ব্যবহৃত ল্যাপটপ চুরির ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (৯ জুন) দুপুরে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের ১৬ তলা থেকে মো. ইমামুল হাফিজ নাদিমের ব্যক্তিগত ব্যবহৃত এইচপি ব্র্যান্ডের ল্যাপটপ চুরি হয়। তিনি প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (এশিয়া প্যাসিফিক অঞ্চলের বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক) ড. মো. শাকিরুল ইসলাম খান শাকিলের একান্ত সচিব।

খোঁজ নিয়ে জানা গেছে, একই তলায় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী পদমর্যাদা) মাহাদী আমিন এবং প্রতিমন্ত্রী নুরুল হক নুরের দফতর রয়েছে।

মন্ত্রণালয়ের একাধিক সূত্র জানায়, দুপুরে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারির শাকিরুল ইসলামের কক্ষে পিএস ইমামুল হাফিজ প্রবেশ করেন। মাত্র পাঁচ মিনিট পর ফিরে এসে তিনি দেখেন তার টেবিলে রাখা ল্যাপটপটি নেই

মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, ওই সময় বিদ্যুৎ ছিল না। এছাড়া কক্ষের বাইরে লোকসমাগমও ছিল। পরবর্তীতে তল্লাশি চালানো হলেও ল্যাপটপটি উদ্ধার করা যায়নি।

নিরাপত্তা কর্মীরা সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দেখতে পান, খয়েরি রঙের শার্ট ও ধূসর প্যান্ট পরিহিত আনুমানিক ৪৫ থেকে ৫০ বছর বয়সী এক ব্যক্তি কালো ব্যাগ নিয়ে দপ্তর থেকে বের হচ্ছেন। ধারণা করা হচ্ছে, ওই ব্যাগের মধ্যেই চুরি হওয়া ল্যাপটপটি ছিল। এতে মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ কিছু নথিও থাকতে পারে বলে একাধিক সূত্র জানিয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে একাধিক কর্মকর্তা জানান, ভবনের ১৬ তলায় শৃঙ্খলা পরিস্থিতি দুর্বল। গুরুত্বপূর্ণ দফতর এলাকায় সহজেই প্রবেশ করা যায়। প্রতিদিনই বিপুল সংখ্যক দর্শনার্থীর উপস্থিতি থাকায় নিরাপত্তা ঝুঁকি তৈরি হচ্ছে।

তারা আরও বলেন, লিফট থেকে নেমেই নিরাপত্তা বলয় ছাড়াই করিডোরে প্রবেশ করা যায়। ফলে দপ্তরগুলো কার্যত ঝুঁকির মধ্যে থাকে।

এ বিষয়ে প্রবাসী কল্যাণ ভবনের নিরাপত্তা ইনচার্জ পিসি আশরাফুল আলম বলেন, ‘ঘটনার পরপরই আমরা উপস্থিত সবার ব্যাগ তল্লাশি করেছি। আমাদের জনবল খুবই সীমিত—মোট ২২ জন আনসার পুরো ভবনে দায়িত্ব পালন করেন। নিরাপত্তার তুলনায় জনবল কম। তারপরও আমরা সর্বোচ্চ চেষ্টা করছি।’

এ বিষয়ে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারির একান্ত সচিব মো. ইমামুল হাফিজ নাদিমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন ধরেননি।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://dainikjonotarkonthosor24.com/2026/06/10/%e0%a6%b8%e0%a6%9a%e0%a6%bf%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b2%e0%a7%9f%e0%a7%87-%e0%a6%9f%e0%a7%87%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%ab%e0%a7%8b%e0%a6%a8-%e0%a6%a4%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%9a%e0%a7%81%e0%a6%b0/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১০ লিটার দুধ দিয়ে গোসল করে ব্রাজিলে যোগ দিলেন আর্জেন্টিনা সমর্থক

সচিবালয়ে টেলিফোন তার চুরির পর এবার প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে ল্যাপটপ চুরি

হুমকিতে জানাজার মাঠ, উত্তর হালিশহরে খালপাড় দখলের অভিযোগ, মেয়রের হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ৩ মাদক কারবারীকে ১ বছরের বিনাশ্রম কারাদন্ড

কিশোরগঞ্জে কয়েক দিনের টানা তীব্র দাবদাহ ও ভ্যাপসা গরমের পর স্বস্তির বৃষ্টি

কুমিল্লা দেবিদ্বারে ভ্রাম্যমাণ আদালতেে খাদ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা

সীমান্ত পাহাড়ায় বিজিবির সঙ্গে গ্রাম পুলিশ

খুলনার ফুলতলায় ১৫৪ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যাবসায়ী আটক

ডুমুরিয়া মৎস্য বিভাগের বিশেষ উদ্যোগে আদায় হচ্ছে বহু বছরের বকেয়া সরকারি ঋণ; সচেতন মহলের সাধুবাদ জ্ঞাপন

কুড়িগ্রাম সীমান্তের ৮ পয়েন্টে ভারতীয় নাগরিককে পুশইনের চেষ্টা ব্যর্থ করে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)

১০

নাড়ুর নাম করে কুরিয়ার সার্ভিসে আসলো ১৪ কেজি গাঁজা, উদ্বার করলো ডিবি

১১

পাঁচবিবির গ্রামীণ সড়কে গাছের চারা রোপণ

১২

ডুমুরিয়া উপজেলা চত্বরে অবৈধ ভেড়ার খামার উচ্ছেদ

১৩

জৈন্তাপুরের রূপচেং গ্রামের প্রধান সড়ক ধসে যোগাযোগ বিচ্ছিন্ন, দুর্ভোগে প্রায় ৫ হাজার মানুষ

১৪

পটুয়াখালী ইটবাড়িয়ায় হামলার শিকার গ্রাম পুলিশ মোজাম্মেল হোসেন

১৫

কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অভিযানে ৪ কেজি গাঁজাসহ আটক-১, পরোয়ানাভুক্ত আসামিসহ গ্রেপ্তার-২

১৬

তারাগঞ্জে জাল সনদে চাকরির মামলায় মাদ্ররাসা প্রভাষক আজিজুর গ্রেপ্তার

১৭

হামে শিশু মৃত্যুর দায়ে ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলা

১৮

বাকেরগঞ্জে গৃহবধূকে যৌন হয়রানির অভিযোগে দানিসুর রহমান( লিমন) গ্রেফতার

১৯

পিরোজপুরে পুলিশের অভিযানে শটগান উদ্ধার আটক -১

২০