গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধার পলাশবাড়ীতে শ্রী শ্রী রাধা গোবিন্দ ও কালী মন্দিরে বিশ্বের ২য় বৃহত্তর রাম মুর্তি নির্মান কাজ সাময়িক ভাবে স্থগিত করা হয়েছে।
১১ জুন বিকেলে শ্রী শ্রী রাধা গোবিন্দ -কালী মন্দিরের উপদেষ্টা ও দৌলতপুর আলিম মাদ্রাসার প্রভাষক শ্রী শ্যামল কুমার মহন্ত মন্দির প্রাঙ্গণে এক জনাকীর্ন সংবাদ সম্মেলনে বলেন সৌহার্দ্য সম্প্রতির দেশ বাংলাদেশ। সৌহার্দ্য সম্প্রতি অটুট রাখতে মন্দির কমিটির সিদ্ধান্ত মোতাবেক বিশ্বের ২য় বৃহত্তর রাম মুর্তি নির্মান কাজ সাময়িক ভাবে স্থগিত করা হয়েছে।
সংবাদ সম্মেলনে তারা আরো বলেন শুধু মাত্র সাম্প্রদায়িক সম্প্রতি বজায় রাখার স্বার্থেই রাম মন্দির ও রাম মুর্তি নির্মান কাজ স্থগিত করা হয়েছে।
রাম মন্দির ও রামমুর্তি ব্যাতিত শ্রী শী রাধা গোবিন্দ
গোবিন্দ ও কালী মন্দিরের সার্বিক কার্যক্রম স্বাভাবিক নিয়মে চলবে।
সংবাদ সম্মেলনে মন্দির কমিটির সভাপতি শ্রী হরিদাস চন্দ্র তরনী দাস, সাধারণ সম্পাদক বিপিন চন্দ্র বর্মন, যুগ্ম সাধারণ সম্পাদক সুবাস চন্দ্র, সদস্য হিমাংশু কুমার বর্মন,রুপ কুমার সরকার, মনোরঞ্জন চন্দ্র বর্মন,পিযুষ মহন্ত ও সন্তোষ মহন্ত উপস্থিত ছিলেন।
উল্লেখ্য গত কয়েকদিন যাব শ্রী শ্রী রাধা গোবিন্দ ও কালী মন্দিরে বিশ্বের সর্ব বৃহৎ রামমুর্তি নির্মান কাজ বন্ধের দাবি জানিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়।পাশাপাশি ইমাম ওলামা পরিষদ গাইবান্ধা জেলা ও উপজেলা শাখার পক্ষ থেকে সংবাদ সম্মেলন,স্মারকলিপি প্রদানসহ আগামী শুক্রবার বাদ জুম্মা মানববন্ধনের ডাক দেয়।
মন্তব্য করুন