দৈনিক জনতার কণ্ঠস্বর ২৪ ডেক্স
১০ জুলাই ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দুর্যোগে মানবতার হাত বাড়ালেন নেজাম উদ্দিন কোম্পানি: ইয়াংছায় ২৩৯ পরিবারে খাদ্যসামগ্রী, নগদ অর্থ ও ত্রিপল বিতরণ

৫৫

মুহাম্মদ এমরান লামা (বান্দরবান) প্রতিনিধি

টানা কয়েকদিনের বর্ষণে বিপর্যস্ত বান্দরবানের লামা উপজেলার ইয়াংছা এলাকার অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন বিশিষ্ট সমাজসেবক নেজাম উদ্দিন কোম্পানি। দুর্যোগে যখন অনেক পরিবার খাদ্যসংকট, বসতঘরের ক্ষতি এবং অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছে, ঠিক তখনই নিজ উদ্যোগে ক্ষতিগ্রস্তদের জন্য ত্রাণ ও জরুরি সহায়তা নিয়ে এগিয়ে আসেন তিনি।

জানা গেছে, মানবিক এই কর্মসূচির আওতায় ২০১টি পরিবারের মাঝে খাদ্যসামগ্রী, ৩১ জন অসহায় ব্যক্তির হাতে নগদ আর্থিক সহায়তা এবং ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত ৭টি পরিবারের মাঝে কালো পলিথিন ও কোরিয়ান ত্রিপল বিতরণ করা হয়েছে। বিতরণকৃত খাদ্যসামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, ভোজ্যতেল, আলুসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য।
ত্রাণ বিতরণের সময় নেজাম উদ্দিন কোম্পানি বলেন, মানুষ মানুষের জন্য। দুর্যোগের এই সময়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। যতদিন প্রয়োজন হবে, সামর্থ্য অনুযায়ী মানুষের পাশে থাকার চেষ্টা অব্যাহত থাকবে।
ত্রাণ পাওয়া কয়েকজন উপকারভোগী জানান, বন্যার কারণে অনেক পরিবার কর্মহীন হয়ে পড়েছে। ঘরে খাদ্যসংকট দেখা দিয়েছে, অনেকের বসতঘরও ক্ষতিগ্রস্ত হয়েছে। এমন কঠিন সময়ে নেজাম উদ্দিন কোম্পানির এই সহায়তা তাদের জন্য অনেক বড় আশীর্বাদ হয়ে এসেছে।

স্থানীয় সচেতন মহলের মতে, সাম্প্রতিক দুর্যোগের শুরু থেকেই নেজাম উদ্দিন কোম্পানি ধারাবাহিকভাবে বিভিন্ন এলাকায় খাদ্যসামগ্রী বিতরণ, নগদ অর্থ প্রদান এবং ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য প্রয়োজনীয় ত্রিপলের ব্যবস্থা করে যাচ্ছেন। জনপ্রতিনিধি না হয়েও তিনি নীরবে মানবিক দায়িত্ব পালন করে এলাকার মানুষের প্রশংসা অর্জন করেছেন। তিনি বিগত সময়েও মসজিদ-মাদ্রাসা, অসুস্থ রোগী গরীব অসহায় মানুষের বিভিন্ন সহযোগিতা করে আসছেন।
দুর্যোগ মোকাবিলায় সরকারি উদ্যোগের পাশাপাশি সমাজের বিত্তবান ও সামর্থ্যবান ব্যক্তিদেরও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন স্থানীয়রা। তাদের মতে, সম্মিলিত মানবিক উদ্যোগই পারে দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের কষ্ট কিছুটা হলেও লাঘব করতে।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://dainikjonotarkonthosor24.com/2026/07/10/%E0%A6%A6%E0%A7%81%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%AF%E0%A7%8B%E0%A6%97%E0%A7%87-%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%AC%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%B9%E0%A6%BE%E0%A6%A4-%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%A1/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ECam Portable + Keygen All Versions

বাকেরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি জসীমউদ্দীন মল্লিক

বাকেরগঞ্জে গভীর রাতে বেকারির ওপর ঝড়ের তাণ্ডব, দুই গাছ উপড়ে পড়ে ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি

প্রধান শিক্ষকের প্রতারণা ও পুলিশের নির্যাতনে নিঃস্ব পরিবার : ৫ দফা দাবিতে সংবাদ সম্মেলন

মিরপুরে সাংবাদিক প্রান্ত পারভেজের বাসায় গুলিবর্ষণের ঘটনায় জড়িত কিশোরগাং নিশ্চিহ্নে আল্টিমেটাম

ভয়েস অব বাংলাদেশ: গ্র্যান্ড ফিনালের জন্য প্রস্তুত সেরা ১০ ফাইনালিস্ট

কিশোরগঞ্জের কটিয়াদী ও বাজিতপুরে দু’দিনে শিয়ালের কামড়ে নারী-পুরুষসহ অন্তত ১৮ জন আহত

দুই দফা জানাজা শেষে অপ্রতিমের দাফন সম্পন্ন

ঢাবির ট্যুরিজম বিভাগের নবনিযুক্ত পরিচালকের সঙ্গে DU THM Club নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

The Outer Worlds 2 Crack Fixed GOG Release Full Game Windows Version

১০

iZotope Ozone Advanced Portable + Product Key [Clean] [x64]

১১

Magma Crack exe Final x86x64 Lifetime

১২

Nik Collection (by DxO) Portable Windows 11

১৩

পাইকগাছার আগড়ঘাটায় বেগম খালেদা জিয়া স্মৃতি ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত

১৪

MuLab Crack + License Key Windows 11 FileHippo

১৫

কিশোরগঞ্জে আশংকাজনক হারে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ -২৪ ঘন্টায় জেলাটিতে নতুন করে ৫২ রোগী শনাক্ত

১৬

বাগেরহাটে সনদপ্রাপ্ত দলিল লেখদের ৭দফা দাবি আদায়ের লক্ষ্যে অবস্হান কর্মসূচি পালন

১৭

আগৈলঝাড়ায় ১০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

১৮

পরিবেশ রক্ষায় পাইকগাছার আদর্শ লাইব্রেরি উদ্যোগে গাছের চারা বিতরণ

১৯

Gothic 1 Remake 2026

২০