দৈনিক জনতার কণ্ঠস্বর ২৪ ডেক্স
৩০ জুলাই ২০২৬, ৯:৩২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রাশেদ ছৈয়ালের ব্যক্তিগত অর্থায়নে গাজী কান্দিতে কাঠের পুল নির্মাণ, স্বস্তি ফিরেছে এলাকাবাসীর চলাচলে

৬৯

মো: নুরজামাল শরীয়তপুর জেলা প্রতিনিধি

‎শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার ডি. এম. খালী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের গাজী কান্দিতে দীর্ঘদিনের জনদুর্ভোগ লাঘবে একটি কাঠের পুল নির্মাণ করা হয়েছে। সমাজসেবক রাশেদ ছৈয়ালের ব্যক্তিগত অর্থায়নে নির্মিত এ পুলটি উদ্বোধনের পর স্থানীয়দের মাঝে স্বস্তি ফিরে এসেছে।

‎স্থানীয় সূত্রে জানা যায়, গাজী কান্দি এলাকার খালের ওপর দীর্ঘদিন ধরে কোনো নিরাপদ পারাপারের ব্যবস্থা না থাকায় শিক্ষার্থী, কৃষক, শ্রমিক, ব্যবসায়ীসহ সাধারণ মানুষকে প্রতিদিন ঝুঁকি নিয়ে চলাচল করতে হতো। বিশেষ করে বর্ষা মৌসুমে খালটি পানিতে পরিপূর্ণ হয়ে গেলে পারাপার আরও কষ্টসাধ্য হয়ে উঠত। স্থানীয়দের বহুদিনের দাবি থাকলেও পুল নির্মাণের উদ্যোগ বাস্তবায়ন হয়নি।

‎এ অবস্থায় স্থানীয়দের দুর্ভোগ বিবেচনায় নিয়ে সমাজসেবক রাশেদ ছৈয়াল নিজস্ব অর্থায়নে একটি কাঠের পুল নির্মাণের উদ্যোগ নেন। অল্প সময়ের মধ্যেই নির্মাণকাজ শেষ হলে এলাকাবাসী স্বস্তির সঙ্গে চলাচল শুরু করেন।

‎স্থানীয় বাসিন্দারা জানান, নতুন এই পুলের মাধ্যমে স্কুল-কলেজগামী শিক্ষার্থী, কৃষিপণ্য বহনকারী কৃষক এবং সাধারণ মানুষের যাতায়াত অনেক সহজ ও নিরাপদ হয়েছে। তারা রাশেদ ছৈয়ালের এমন জনকল্যাণমূলক উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও ইউনিয়নের বিভিন্ন এলাকায় উন্নয়নমূলক কাজে তাঁর অংশগ্রহণ কামনা করেন।

‎এ বিষয়ে স্থানীয়রা বলেন, জনগণের প্রয়োজনকে গুরুত্ব দিয়ে রাশেদ ছৈয়াল যে উদ্যোগ নিয়েছেন, তা নিঃসন্দেহে প্রশংসনীয়। তারা আশা করেন, ভবিষ্যতেও তিনি ডি. এম. খালী ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের মানুষের সুখে-দুঃখে পাশে থেকে উন্নয়নমূলক কর্মকাণ্ড অব্যাহত রাখবেন।

‎রাশেদ ছৈয়াল বলেন, “আমি সবসময় বিশ্বাস করি, মানুষের কল্যাণে কাজ করাই সবচেয়ে বড় দায়িত্ব। গাজী কান্দির মানুষের দীর্ঘদিনের ভোগান্তির কথা জানতে পেরে ব্যক্তিগত উদ্যোগে এই কাঠের পুল নির্মাণ করেছি। এটি কোনো দান বা অনুগ্রহ নয়, বরং এলাকার মানুষের প্রতি আমার দায়িত্ববোধের একটি ছোট প্রয়াস।

‎তিনি আরও বলেন, “ডি. এম. খালী ইউনিয়নের যেখানেই মানুষের প্রয়োজন হবে, সাধ্যমতো সেখানে পাশে থাকার চেষ্টা করব। শিক্ষা, যোগাযোগ ও জনকল্যাণমূলক কাজে ভবিষ্যতেও আমার সহযোগিতা অব্যাহত থাকবে। সকলের দোয়া, ভালোবাসা ও সহযোগিতা পেলে এলাকার উন্নয়নে আরও বড় পরিসরে কাজ করতে চাই।”

‎উল্লেখ্য, আসন্ন ডি. এম. খালী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে স্থানীয়দের একাংশ রাশেদ ছৈয়ালকে চেয়ারম্যান পদে দেখতে আগ্রহ প্রকাশ করেছেন। তবে এ বিষয়ে তাঁর কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://dainikjonotarkonthosor24.com/2026/07/30/%e0%a6%b0%e0%a6%be%e0%a6%b6%e0%a7%87%e0%a6%a6-%e0%a6%9b%e0%a7%88%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%b2%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%af%e0%a6%95%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%97%e0%a6%a4/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাকেরগঞ্জে গভীর রাতে বেকারির ওপর ঝড়ের তাণ্ডব, দুই গাছ উপড়ে পড়ে ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি

প্রধান শিক্ষকের প্রতারণা ও পুলিশের নির্যাতনে নিঃস্ব পরিবার : ৫ দফা দাবিতে সংবাদ সম্মেলন

মিরপুরে সাংবাদিক প্রান্ত পারভেজের বাসায় গুলিবর্ষণের ঘটনায় জড়িত কিশোরগাং নিশ্চিহ্নে আল্টিমেটাম

ভয়েস অব বাংলাদেশ: গ্র্যান্ড ফিনালের জন্য প্রস্তুত সেরা ১০ ফাইনালিস্ট

কিশোরগঞ্জের কটিয়াদী ও বাজিতপুরে দু’দিনে শিয়ালের কামড়ে নারী-পুরুষসহ অন্তত ১৮ জন আহত

দুই দফা জানাজা শেষে অপ্রতিমের দাফন সম্পন্ন

ঢাবির ট্যুরিজম বিভাগের নবনিযুক্ত পরিচালকের সঙ্গে DU THM Club নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

The Outer Worlds 2 Crack Fixed GOG Release Full Game Windows Version

iZotope Ozone Advanced Portable + Product Key [Clean] [x64]

Magma Crack exe Final x86x64 Lifetime

১০

Nik Collection (by DxO) Portable Windows 11

১১

পাইকগাছার আগড়ঘাটায় বেগম খালেদা জিয়া স্মৃতি ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত

১২

MuLab Crack + License Key Windows 11 FileHippo

১৩

কিশোরগঞ্জে আশংকাজনক হারে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ -২৪ ঘন্টায় জেলাটিতে নতুন করে ৫২ রোগী শনাক্ত

১৪

বাগেরহাটে সনদপ্রাপ্ত দলিল লেখদের ৭দফা দাবি আদায়ের লক্ষ্যে অবস্হান কর্মসূচি পালন

১৫

আগৈলঝাড়ায় ১০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

১৬

পরিবেশ রক্ষায় পাইকগাছার আদর্শ লাইব্রেরি উদ্যোগে গাছের চারা বিতরণ

১৭

Gothic 1 Remake 2026

১৮

কোটালীপাড়ায় গাছের ডালে লুঙ্গিতে ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

১৯

কুমিল্লায় এসআরবি-১১ এর অভিযানে ২৩৫০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট’সহ আটক-১

২০