নিজস্ব প্রতিবেদক
কাঁচামরিচের দাম ৪০০, ডাবল সেঞ্চুরির পথে ব্রয়লার
রাজধানীর কাঁচাবাজারে নিত্যপণ্যের দাম আবারও ঊর্ধ্বমুখী। এক সপ্তাহের ব্যবধানে সবচেয়ে বেশি বেড়েছে কাঁচা মরিচের দাম। রাজধানীর কাঁচাবাজারে যা বিক্রি হচ্ছে ৩৪০ থেকে ৪০০ টাকা কেজিতে।
সরবরাহ ঘাটতির অজুহাতে মরিচের এই দাম বৃদ্ধি বলছেন বিক্রেতারা। বাজারে এসে দাম শুনে কিছুটা অসহায়ই হয়ে পড়েছেন ক্রেতারা।
স্বস্তি নেই সবজির বাজারেও। প্রতিটি সবজির কেজিই এখন ৭০ টাকার ওপরে। বাজারে সবচেয়ে বেশি চড়া বেগুন ও বরবটি, যা বিক্রি হচ্ছে ১১০ থেকে ১২০ টাকায়। কাঁকরোল কিংবা করলা বিক্রি হচ্ছে ৮০ থেকে ৯০ টাকা।
ডিম ও চালের বাজারেও আছে দাম বৃদ্ধির ছোঁয়া। ফার্মের মুরগির ডিমের হালি ব্রিক্রি হচ্ছে ৪৮ টাকায়, আর ডজন নিলে দিতে হচ্ছে ১৪০- ১৪৫ টাকা। বেড়েছে চিনিগুড়া চালের দান।
গণমানুষের খাবার হয়ে ওঠা মুরগির বাজারও এখন হাতের বাইরে। খুচরা বাজারে ব্রয়লার ও সোনালি মুরগির দাম কেজিতে বেড়েছে ২০-৩০ টাকা। ব্রয়লার ১৮০ থেকে ১৯০ টাকা কেজি, সোনালী ৩২০ থেকে ৩৪০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া গরু ৭৫০-৮০০ আর খাসির মাংস কিনতে ক্রেতাদের গুনতে হচ্ছে ১২০০ টাকা।
মন্তব্য করুন