দৈনিক জনতার কণ্ঠস্বর ২৪ ডেক্স
২২ অগাস্ট ২০২৬, ২:৪০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

স্বাধীনতার ৫৫ বছরে সড়কে লাগেনি উন্নয়নের ছোঁয়া, বাঁশ-গাছের সাঁকোই ৬ গ্রামের মানুষের ভরসা!

৪৮

স্বাধীনতার ৫৫ বছর পেরিয়ে গেলেও উন্নয়নের ছোঁয়া লাগেনি বরিশালের বাকেরগঞ্জ উপজেলার পাদ্রীশিবপুর ইউনিয়নের পশ্চিম দুর্গাপুর গ্রামের গুরুত্বপূর্ণ সড়কে। ৬ গ্রামের মানুষের যাতায়াতের সড়কটি দীর্ঘদিন ধরে সংস্কার ও পাকা সড়কের অভাবে এখন সমতল ভূমির সাথে মিশে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে কয়েক যুগ আগেই। বাধ্য হয়ে স্থানীয় বাসিন্দারা সড়কের উপর বাঁশ ও গাছ দিয়ে তৈরি সাঁকোর ওপর দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করছেন। এতে দুর্ভোগ পোহাচ্ছেন ছয় গ্রামের কয়েক হাজার মানুষ।

স্থানীয়রা জানান, বর্ষা মৌসুমে সড়কটির বিভিন্ন অংশে পানি জমে কাদা ও পিচ্ছিল হয়ে যায়। কোথাও কোথাও সড়কের অস্তিত্বও বোঝা যায় না। সড়কটির কোথাও কোথাও বড় বড় ভাঙ্গন হয়ে খালি পরিণত হয়েছে। আর সেই সব বড় ভাঙ্গন স্থানে স্থানীয়রা সাঁকো নির্মাণ করে চলাচল করছে। যানবাহন চলা তো দূরের কথা মানুষ পায়ে হেটে চলাচল করাই এখন অসম্ভব হয়ে পড়েছে। ফলে স্কুল-কলেজের শিক্ষার্থী, বৃদ্ধ, নারী ও অসুস্থ রোগীদের চলাচলে চরম ভোগান্তিতে পড়তে হয়। বিশেষ করে জরুরি প্রয়োজনে রোগী নিয়ে উপজেলা সদর বা হাসপাতালে যেতে হলে দুর্ভোগ আরও বেড়ে যায়।

সরজমিনে গিয়ে দেখা যায়, সড়কটির অধিকাংশ স্থানই এখন সমতল ভূমির সাথে মিশে গলা পর্যন্ত পানিতে ডুবে রয়েছে। নিরুপায় হয়ে এই সড়ক দিয়েই ইউনিয়নের বড় রঘুনাথপুর, ছোট রঘুনাথপুর, সাকবুনিয়া, ট্যাংরাখালী, দুর্গাপুর, পুয়াউটা ও পার্শ্ববর্তী ইউনিয়ন নিয়ামতির রামনগর এই ছয় গ্রামের হাজারো মানুষ প্রতিদিন চলাচল করছে। এছাড়াও গাজিরহাট বাজার, নুরনগর বাজার, এম পি বাজার সহ পুয়াউটা সরকারি প্রাথমিক বিদ্যালয়, পুয়াউটা মাধ্যমিক বিদ্যালয়, দুর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, রঘুনাথপুর মাধ্যমিক বিদ্যালয়, রঘুনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, রঘুনাথপুর এম. এ. মালেক কলেজ সহ জেলা উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে হাজারো শিক্ষার্থীরা প্রতিদিন এই সড়ক দিয়ে চলাচল করে।

শিক্ষার্থীরা জানায়, প্রতিদিন সাঁকো পার হয়ে বিদ্যালয়ে যেতে হয়। বৃষ্টির সময় সাঁকো পিচ্ছিল হয়ে যাওয়ায় দুর্ঘটনার আশঙ্কা থাকে। অনেক সময় ভয়ে অভিভাবকরাও সন্তানদের বিদ্যালয়ে পাঠাতে চান না। স্থানীয় কৃষকদেরও পড়তে হচ্ছে নানা সমস্যায়। সড়ক যোগাযোগ ব্যবস্থা খারাপ থাকায় কৃষিপণ্য বাজারে নেওয়া কঠিন হয়ে পড়ে। এতে সময় ও পরিবহন খরচ বেড়ে যাওয়ায় কৃষকরা ন্যায্যমূল্য থেকেও বঞ্চিত হচ্ছেন।

স্থানীয় বাসিন্দা ইউনুস আলী অভিযোগ, দীর্ঘদিন ধরে সড়কটি উন্নয়নের দাবি জানিয়ে এলেও কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। ফলে নিজেদের উদ্যোগেই বাঁশ ও গাছ দিয়ে সাঁকো তৈরি করে কোনো রকমে যাতায়াতের ব্যবস্থা করেছেন এলাকাবাসী। স্বাধীনতার এত বছর পরও আমাদের এলাকায় ভালো একটি সড়ক হয়নি। বর্ষা এলেই দুর্ভোগ কয়েকগুণ বেড়ে যায়। বাঁশের সাঁকো পার হতে গিয়ে অনেকেই পড়ে আহত হয়েছেন। আমরা দ্রুত সড়কটি সংস্কার ও পাকা করার দাবি জানাই।

এলাকাবাসীর দাবি, ছয় গ্রামের মানুষের দুর্ভোগ লাঘবে দ্রুত সড়কটি পরিদর্শন করে প্রয়োজনীয় সংস্কার ও উন্নয়নকাজ শুরু করতে হবে। একই সঙ্গে ঝুঁকিপূর্ণ বাঁশ ও গাছের সাঁকোর পরিবর্তে স্থায়ী সড়ক নির্মাণেরও দাবি জানিয়েছেন তারা।

স্থানীয়দের প্রশ্ন, স্বাধীনতার ৫৫ বছরেও যেখানে একটি চলাচলযোগ্য সড়ক নিশ্চিত হয়নি, সেখানে উন্নয়নের সুফল থেকে তারা আর কতদিন বঞ্চিত থাকবেন? দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ চান ভুক্তভোগী ছয় গ্রামের মানুষ।

বাকেরগঞ্জ উপজেলা এলজিইডি নির্বাহী প্রকৌশলী হাসনাইন আহমেদ জানান, পাদ্রীশিবপুর ইউনিয়নের পশ্চিম দুর্গাপুর সড়কটির সরেজমিন পরিদর্শন করে যেকোনো একটি প্রকল্পের মাধ্যমে সংস্কার করা হবে।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://dainikjonotarkonthosor24.com/2026/08/22/%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%be%e0%a6%a7%e0%a7%80%e0%a6%a8%e0%a6%a4%e0%a6%be%e0%a6%b0-%e0%a7%ab%e0%a7%ab-%e0%a6%ac%e0%a6%9b%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%b8%e0%a6%a1%e0%a6%bc%e0%a6%95%e0%a7%87/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ECam Portable + Keygen All Versions

বাকেরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি জসীমউদ্দীন মল্লিক

বাকেরগঞ্জে গভীর রাতে বেকারির ওপর ঝড়ের তাণ্ডব, দুই গাছ উপড়ে পড়ে ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি

প্রধান শিক্ষকের প্রতারণা ও পুলিশের নির্যাতনে নিঃস্ব পরিবার : ৫ দফা দাবিতে সংবাদ সম্মেলন

মিরপুরে সাংবাদিক প্রান্ত পারভেজের বাসায় গুলিবর্ষণের ঘটনায় জড়িত কিশোরগাং নিশ্চিহ্নে আল্টিমেটাম

ভয়েস অব বাংলাদেশ: গ্র্যান্ড ফিনালের জন্য প্রস্তুত সেরা ১০ ফাইনালিস্ট

কিশোরগঞ্জের কটিয়াদী ও বাজিতপুরে দু’দিনে শিয়ালের কামড়ে নারী-পুরুষসহ অন্তত ১৮ জন আহত

দুই দফা জানাজা শেষে অপ্রতিমের দাফন সম্পন্ন

ঢাবির ট্যুরিজম বিভাগের নবনিযুক্ত পরিচালকের সঙ্গে DU THM Club নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

The Outer Worlds 2 Crack Fixed GOG Release Full Game Windows Version

১০

iZotope Ozone Advanced Portable + Product Key [Clean] [x64]

১১

Magma Crack exe Final x86x64 Lifetime

১২

Nik Collection (by DxO) Portable Windows 11

১৩

পাইকগাছার আগড়ঘাটায় বেগম খালেদা জিয়া স্মৃতি ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত

১৪

MuLab Crack + License Key Windows 11 FileHippo

১৫

কিশোরগঞ্জে আশংকাজনক হারে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ -২৪ ঘন্টায় জেলাটিতে নতুন করে ৫২ রোগী শনাক্ত

১৬

বাগেরহাটে সনদপ্রাপ্ত দলিল লেখদের ৭দফা দাবি আদায়ের লক্ষ্যে অবস্হান কর্মসূচি পালন

১৭

আগৈলঝাড়ায় ১০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

১৮

পরিবেশ রক্ষায় পাইকগাছার আদর্শ লাইব্রেরি উদ্যোগে গাছের চারা বিতরণ

১৯

Gothic 1 Remake 2026

২০