দৈনিক জনতার কণ্ঠস্বর ২৪ ডেক্স
৪ সেপ্টেম্বর ২০২৬, ৮:৫৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দুই মাস ধরে পানিবন্দি বাকেরগঞ্জ পৌরসভার ১নং ওয়ার্ডের বাসিন্দারা, দুর্ভোগ চরমে

১২২

নিজস্ব প্রতিবেদক মারুফ খান শাকিব

বাকেরগঞ্জ পৌরসভার ১নং ওয়ার্ডের মধ্য রুনসী এলাকার খান বাড়ি ও মেকার বাড়ির প্রায় ১৫০ থেকে ২০০ মানুষ গত দুই মাসেরও বেশি সময় ধরে পানিবন্দি জীবনযাপন করছেন। সামান্য বৃষ্টি হলেই নয়, দীর্ঘদিন ধরে জমে থাকা পানি এখন বাড়িঘর ও চলাচলের রাস্তায় স্থায়ী জলাবদ্ধতার সৃষ্টি করেছে।

স্থানীয় বাসিন্দারা জানান, পানি নিষ্কাশনের পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় বাড়ির উঠান, রাস্তা ও আশপাশের এলাকায় পচা ময়লা-আবর্জনাযুক্ত পানি জমে আছে। ফলে ডেঙ্গু, কলেরা ও বিভিন্ন পানিবাহিত রোগের ঝুঁকি বেড়েছে। ইতোমধ্যে ছোট শিশু, বয়স্ক নারীসহ অনেকেই বিভিন্ন অসুস্থতায় ভুগছেন বলে জানান তারা।
জলাবদ্ধতার কারণে এলাকার মানুষ স্বাভাবিক জীবনযাপন করতে পারছেন না। শিশুদের স্কুলে যাতায়াত ব্যাহত হচ্ছে। অসুস্থ রোগী, বয়স্ক নারী ও গর্ভবতী নারীদের জরুরি প্রয়োজনে বাইরে বের হওয়াও কঠিন হয়ে পড়েছে। এমনকি বাড়ির সামনে থাকা জামে মসজিদে মুসল্লিদের যাতায়াতেও সমস্যা হচ্ছে।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে এ দুর্ভোগ চললেও বাকেরগঞ্জ পৌর কর্তৃপক্ষের পক্ষ থেকে কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তারা দ্রুত পানি নিষ্কাশনের জন্য প্রয়োজনীয় ড্রেন নির্মাণ ও স্থায়ী সমাধানের দাবি জানিয়েছেন।
ভুক্তভোগী এলাকাবাসী বাকেরগঞ্জ পৌর কর্তৃপক্ষের কাছে বিনীত অনুরোধ জানিয়েছেন, দ্রুত উদ্যোগ নিয়ে ড্রেন ব্যবস্থার উন্নয়ন করা হোক, যাতে বর্ষাকালে আর এভাবে পানিবন্দি হয়ে মানুষের জীবনযাপন করতে না হয়।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://dainikjonotarkonthosor24.com/2026/09/04/%E0%A6%A6%E0%A7%81%E0%A6%87-%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%B8-%E0%A6%A7%E0%A6%B0%E0%A7%87-%E0%A6%AA%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%AC%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A6%E0%A6%BF-%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%95/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাকেরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি জসীমউদ্দীন মল্লিক

বাকেরগঞ্জে গভীর রাতে বেকারির ওপর ঝড়ের তাণ্ডব, দুই গাছ উপড়ে পড়ে ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি

প্রধান শিক্ষকের প্রতারণা ও পুলিশের নির্যাতনে নিঃস্ব পরিবার : ৫ দফা দাবিতে সংবাদ সম্মেলন

মিরপুরে সাংবাদিক প্রান্ত পারভেজের বাসায় গুলিবর্ষণের ঘটনায় জড়িত কিশোরগাং নিশ্চিহ্নে আল্টিমেটাম

ভয়েস অব বাংলাদেশ: গ্র্যান্ড ফিনালের জন্য প্রস্তুত সেরা ১০ ফাইনালিস্ট

কিশোরগঞ্জের কটিয়াদী ও বাজিতপুরে দু’দিনে শিয়ালের কামড়ে নারী-পুরুষসহ অন্তত ১৮ জন আহত

দুই দফা জানাজা শেষে অপ্রতিমের দাফন সম্পন্ন

ঢাবির ট্যুরিজম বিভাগের নবনিযুক্ত পরিচালকের সঙ্গে DU THM Club নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

The Outer Worlds 2 Crack Fixed GOG Release Full Game Windows Version

iZotope Ozone Advanced Portable + Product Key [Clean] [x64]

১০

Magma Crack exe Final x86x64 Lifetime

১১

Nik Collection (by DxO) Portable Windows 11

১২

পাইকগাছার আগড়ঘাটায় বেগম খালেদা জিয়া স্মৃতি ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত

১৩

MuLab Crack + License Key Windows 11 FileHippo

১৪

কিশোরগঞ্জে আশংকাজনক হারে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ -২৪ ঘন্টায় জেলাটিতে নতুন করে ৫২ রোগী শনাক্ত

১৫

বাগেরহাটে সনদপ্রাপ্ত দলিল লেখদের ৭দফা দাবি আদায়ের লক্ষ্যে অবস্হান কর্মসূচি পালন

১৬

আগৈলঝাড়ায় ১০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

১৭

পরিবেশ রক্ষায় পাইকগাছার আদর্শ লাইব্রেরি উদ্যোগে গাছের চারা বিতরণ

১৮

Gothic 1 Remake 2026

১৯

কোটালীপাড়ায় গাছের ডালে লুঙ্গিতে ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

২০