দৈনিক জনতার কণ্ঠস্বর ২৪ ডেক্স
১৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

গ্যাস সংকটে খিলগাঁও-বাসাবো-  চরম দুর্ভোগে স্থানীয় বাসিন্দারা!

৬৩

নিজস্ব প্রতিবেদক :- মাহমুদুল হাসান সোহাগ

রাজধানী ঢাকার খিলগাঁও, বাসাবো, কদমতলা, শান্তিপুর ও তালতলা এলাকার বিভিন্ন স্থানে দীর্ঘ সময় ধরে গ্যাস সংকটে চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। অনেক পরিবারে সারাদিন গ্যাসের চাপ না থাকায় রান্নাবান্না কার্যত বন্ধ হয়ে যাচ্ছে বলে অভিযোগ উঠেছে।

স্থানীয়দের অভিযোগ, সকাল থেকে দীর্ঘ সময় গ্যাসের পর্যাপ্ত চাপ না থাকায় পরিবারের সদস্যদের খাবার প্রস্তুত করতেও নানা সমস্যার মুখে পড়তে হচ্ছে। বিশেষ করে শিশু, বয়স্ক ও কর্মজীবী মানুষেরা এতে বেশি দুর্ভোগে পড়ছেন।

শুধু বাসাবাড়িতেই নয়, গ্যাসের সংকটের প্রভাব পড়েছে এলাকার বিভিন্ন খাবারের দোকান ও ছোট-বড় হোটেল-রেস্তোরাঁয়। পর্যাপ্ত গ্যাস না থাকায় অনেক দোকানে সময়মতো রান্না করা সম্ভব হচ্ছে না। ফলে কোনো কোনো দোকানে খাবারের সংকট তৈরি হচ্ছে, আবার কোথাও রান্না সীমিত করতে হচ্ছে বলে ব্যবসায়ীদের অভিযোগ।

স্থানীয় বাসিন্দারা প্রশ্ন তুলেছেন—গ্যাস সরবরাহের সংকট যদি দিনের পর দিন চলতে থাকে, তাহলে সাধারণ মানুষ তাদের দৈনন্দিন জীবন কীভাবে পরিচালনা করবেন? নিয়মিত গ্যাস বিল পরিশোধ করার পরও প্রয়োজনের সময় গ্যাস না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন অনেকেই।

ভুক্তভোগীদের দাবি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উচিত দ্রুত খিলগাঁও, বাসাবো, কদমতলা, শান্তিপুর ও তালতলা এলাকার গ্যাস সরবরাহ পরিস্থিতি পরিদর্শন করে সমস্যার কারণ চিহ্নিত করা এবং স্বাভাবিক চাপ নিশ্চিত করা।

সারাদিন গ্যাস না থাকার কারণে একদিকে যেমন পরিবারগুলো রান্নাবান্না নিয়ে বিপাকে পড়ছে, অন্যদিকে খাবারের দোকানগুলোও ব্যবসায়িকভাবে ক্ষতির মুখে পড়ছে। গ্যাস সংকটের স্থায়ী সমাধান এখন স্থানীয়দের অন্যতম প্রধান দাবি।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://dainikjonotarkonthosor24.com/2026/09/15/%E0%A6%97%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%B8-%E0%A6%B8%E0%A6%82%E0%A6%95%E0%A6%9F%E0%A7%87-%E0%A6%96%E0%A6%BF%E0%A6%B2%E0%A6%97%E0%A6%BE%E0%A6%81%E0%A6%93-%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%B8%E0%A6%BE/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাকেরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি জসীমউদ্দীন মল্লিক

বাকেরগঞ্জে গভীর রাতে বেকারির ওপর ঝড়ের তাণ্ডব, দুই গাছ উপড়ে পড়ে ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি

প্রধান শিক্ষকের প্রতারণা ও পুলিশের নির্যাতনে নিঃস্ব পরিবার : ৫ দফা দাবিতে সংবাদ সম্মেলন

মিরপুরে সাংবাদিক প্রান্ত পারভেজের বাসায় গুলিবর্ষণের ঘটনায় জড়িত কিশোরগাং নিশ্চিহ্নে আল্টিমেটাম

ভয়েস অব বাংলাদেশ: গ্র্যান্ড ফিনালের জন্য প্রস্তুত সেরা ১০ ফাইনালিস্ট

কিশোরগঞ্জের কটিয়াদী ও বাজিতপুরে দু’দিনে শিয়ালের কামড়ে নারী-পুরুষসহ অন্তত ১৮ জন আহত

দুই দফা জানাজা শেষে অপ্রতিমের দাফন সম্পন্ন

ঢাবির ট্যুরিজম বিভাগের নবনিযুক্ত পরিচালকের সঙ্গে DU THM Club নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

The Outer Worlds 2 Crack Fixed GOG Release Full Game Windows Version

iZotope Ozone Advanced Portable + Product Key [Clean] [x64]

১০

Magma Crack exe Final x86x64 Lifetime

১১

Nik Collection (by DxO) Portable Windows 11

১২

পাইকগাছার আগড়ঘাটায় বেগম খালেদা জিয়া স্মৃতি ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত

১৩

MuLab Crack + License Key Windows 11 FileHippo

১৪

কিশোরগঞ্জে আশংকাজনক হারে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ -২৪ ঘন্টায় জেলাটিতে নতুন করে ৫২ রোগী শনাক্ত

১৫

বাগেরহাটে সনদপ্রাপ্ত দলিল লেখদের ৭দফা দাবি আদায়ের লক্ষ্যে অবস্হান কর্মসূচি পালন

১৬

আগৈলঝাড়ায় ১০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

১৭

পরিবেশ রক্ষায় পাইকগাছার আদর্শ লাইব্রেরি উদ্যোগে গাছের চারা বিতরণ

১৮

Gothic 1 Remake 2026

১৯

কোটালীপাড়ায় গাছের ডালে লুঙ্গিতে ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

২০