দৈনিক জনতার কণ্ঠস্বর ২৪ ডেক্স
২৪ সেপ্টেম্বর ২০২৬, ৬:৪১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কোটালীপাড়ায় ছাত্রদলের সব ইউনিয়ন কমিটি বিলুপ্ত ঘোষণা

৫৫

কোটালীপাড়া প্রতিনিধি

গোপালগঞ্জের কোটালীপাড়ায় ছাত্রদলের উপজেলা শাখার অধীন সব ইউনিয়ন কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। তৃণমূল পর্যায়ে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল, সক্রিয় ও শক্তিশালী করতে নতুন করে এসব কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে উপজেলা ছাত্রদল।

বুধবার (২৩ সেপ্টেম্বর) কোটালীপাড়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. লালন শেখ ও সদস্যসচিব নিলয় হাওলাদার (মন্তফা) স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে ইউনিয়ন কমিটিগুলো বিলুপ্ত ঘোষণার কথা জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, কোটালীপাড়া উপজেলা ছাত্রদল শাখার সিদ্ধান্ত অনুযায়ী উপজেলা শাখার অধীনস্থ সব ইউনিয়ন ছাত্রদল কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো। একই সঙ্গে সংশ্লিষ্ট ইউনিয়নগুলোতে শিগগিরই নতুন কমিটি ঘোষণা করা হবে।

তবে নতুন কমিটি গঠনের নির্দিষ্ট সময়সূচি বা সম্ভাব্য নেতৃত্বের বিষয়ে প্রেস বিজ্ঞপ্তিতে বিস্তারিত কিছু জানানো হয়নি।
জানা গেছে, ২৩ সেপ্টেম্বর দেওয়া ওই প্রেস বিজ্ঞপ্তিটি ২৪ সেপ্টেম্বর দুপুরে নিজের ফেসবুক অ্যাকাউন্টে প্রকাশ করেন কোটালীপাড়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. লালন শেখ। এরপর বিষয়টি সকলের নজরে আসে।

কোটালীপাড়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. লালন শেখ বলেন, ইউনিয়ন পর্যায়ে ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রমকে আরও সক্রিয় ও গতিশীল করার লক্ষ্যেই কমিটিগুলো নতুন করে গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। তৃণমূলের সক্রিয়, যোগ্য ও ত্যাগী নেতাকর্মীদের সমন্বয়ে নতুন নেতৃত্ব গড়ে তোলার বিষয়ে গুরুত্ব দেওয়া হবে।

তিনি বলেন, সাংগঠনিক শৃঙ্খলা, ঐক্য ও দলীয় কার্যক্রমকে সামনে রেখে ইউনিয়ন পর্যায়ে নতুন কমিটি করা হবে। নতুন কমিটিগুলো দায়িত্ব নেওয়ার পর নিয়মিত সাংগঠনিক কর্মসূচি ও দলীয় কার্যক্রম আরও জোরদার হবে।

এদিকে ইউনিয়ন কমিটিগুলো বিলুপ্ত ঘোষণার পর নতুন নেতৃত্ব নিয়ে সংশ্লিষ্ট ইউনিয়নগুলোর নেতাকর্মীদের মধ্যে তৎপরতা শুরু হয়েছে। সম্ভাব্য নতুন কমিটিতে কারা স্থান পাচ্ছেন, তা নিয়ে স্থানীয় ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে আলোচনা চলছে।
উপজেলা ছাত্রদল সূত্র জানিয়েছে, ইউনিয়ন পর্যায়ে সংগঠনকে আরও সক্রিয় করার পাশাপাশি সাংগঠনিক কার্যক্রমে গতি আনতে নতুন কমিটিগুলো গঠন করা হবে। তবে কবে নাগাদ এসব কমিটি ঘোষণা করা হবে, সে বিষয়ে এখনো নির্দিষ্ট কোনো তারিখ জানানো হয়নি।

 

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://dainikjonotarkonthosor24.com/2026/09/24/%e0%a6%95%e0%a7%8b%e0%a6%9f%e0%a6%be%e0%a6%b2%e0%a7%80%e0%a6%aa%e0%a6%be%e0%a6%a1%e0%a6%bc%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%9b%e0%a6%be%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a6%e0%a6%b2%e0%a7%87%e0%a6%b0/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কিশোরগঞ্জে বাসে তল্লাশী চালিয়ে ৭ হাজার ২৯০ পিস ইয়াবাসহ ২ নারী আটক

১

অসহায় আহত যুবকের পাশে দাঁড়ালেন চেয়ারম্যান পদপ্রত্যাশী পারভেজ

২

চিরিরবন্দরে নানীর বাড়িতে পুকুরের পানিতে ডুবে মোঃ সিয়াম নামে ৭ বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে

৩

বাগেরহাট কারাগারে খাবার গলায় আটকে হাজতির মৃত্যু

৪

পাইকগাছায় জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

৫

সুনামগঞ্জের দোয়ারাবাজারে সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত করতে মারধোরের মুখে তিনবোনের স্ট্রাম্পে টিপছাব স্বাক্ষর আদায়, দোষীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

৬

প্রতি কৃষক কার্ডের বিকাশে এলো আড়াই হাজার টাকা, কোটালীপাড়ায় স্বস্তির হাসি ১,২৫৫ কৃষকের

৭

ফুটবল খেলতে গিয়ে হাত ভাঙল শিশু শিল্পী এশালের, বন্ধ একাধিক শুটিং

৮

পাইকগাছায় পুলিশের অভিযানে অপহরণ মামলার আসামি ও মাদক সহ আটক -২

৯

পাকুন্দিয়ায় গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগীতা

১০

রাণীনগর মহিলা কলেজে নবীন-বরণ অনুষ্ঠিত

১১

মানব সেবায় অসামান্য অবদানের জন্য সম্মাননা স্মারক পেলেন সাংবাদিক জাহিদুল ইসলাম মনির

১২

কালবেলার বরগুনা প্রতিনিধির হাতে হাতকড়া, বিএমএসএফের উদ্বেগ ও প্রতিবাদ

১৩

সামাজিক যোগাযোগ মাধ্যমে এনসিপি নেতার মাদক সেবনের ভিডিও ভাইরাল-দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার

১৪

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় হোম ওয়ার্ক না করায় ৮ বছরের শিশুকে বেধড়ক পেটানোর অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

১৫

উপজেলা প্রশাসনের উদ্যোগে চিরিরবন্দরে নজরুল বর্ষ পালন, বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

১৬

ঔষধে ১০% ছাড় না দেয়ার প্রতিবাদে পাইকগাছার কপিলমুনিতে মানববন্ধন

১৭

বালুর নিচে কোটি টাকার শাড়ি, জৈন্তাপুরে চোরাচালানের অভিনব কৌশল ফাঁস, ট্রাকসহ আটক ১

১৮

কোটালীপাড়ায় প্রতিপক্ষের হামলায় আহত ৩

১৯

সংবাদ প্রকাশের পর প্রশাসনের হস্তক্ষেপে দখলমুক্ত হল সরকারি খাল

২০