আগৈলঝাড়প্রতিনিধি
নতুন প্রাণের আগমনের অপেক্ষায় যখন পরিবারজুড়ে ছিল আনন্দ ও স্বপ্ন, তখনই সেই আনন্দ মুহূর্তে পরিণত হয় শোকে। সিজারিয়ান অপারেশনের সময় মারা গেছেন বরিশালের উদীয়মান উদ্যোক্তা ও ‘Nazia’s Closet’-এর স্বত্বাধিকারী নাজিয়া মাইশা।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে বরিশাল নগরীর একটি বেসরকারি হাসপাতালে সিজারিয়ান অপারেশনের সময় তার মৃত্যু হয় বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।
নাজিয়া মাইশা নগরীর কালিজিরা এলাকার বাসিন্দা। তিনি গণপূর্ত বিভাগের কর্মকর্তা মরহুম বাদলের ছোট মেয়ে। নিজের উদ্যোগ ও পরিশ্রমে ‘Nazia’s Closet’ পরিচালনা করে তিনি পরিচিতি অর্জন করেছিলেন।
তবে নাজিয়ার মৃত্যুকে স্বাভাবিকভাবে মেনে নিতে পারছেন না তার স্বজনরা। তাদের অভিযোগ, সিজারিয়ান অপারেশনের সময় চিকিৎসক ডা. তহুরার তাড়াহুড়ার কারণে ভুলভাবে নাড়ি কেটে যায়। এতে অতিরিক্ত রক্তক্ষরণ শুরু হয় এবং অপারেশন থিয়েটারেই নাজিয়ার মৃত্যু হয় বলে দাবি করেছেন তারা।
পরিবারের সদস্যদের ভাষ্য, ঘটনার পর প্রথমে হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে নাজিয়া হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা গ
মন্তব্য করুন