দৈনিক জনতার কণ্ঠস্বর ২৪ ডেক্স
২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮:২৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চিরিরবন্দরে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোছাঃ মিনারা বেগমের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

১১৪

মোঃ শরিফুল ইসলাম শাহ চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি
‎
‎দিনাজপুরের চিরিরবন্দরে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোছাঃ মিনারা বেগমের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
‎​২৪ সেপ্টেম্বর ২০২৬ খ্রিঃ উপজেলা পরিষদ মিলনায়তনে ‘প্রাথমিক শিক্ষা পরিবার, চিরিরবন্দর, দিনাজপুর’-এর উদ্যোগে এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
‎
‎​সহকারী উপজেলা শিক্ষা অফিসার মো: মুঞ্জুরুল ইসলামের প্রাণবন্ত উপস্থাপনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত উপজেলা শিক্ষা অফিসার জনাব আবু বক্কর সিদ্দিক, সহকারী উপজেলা শিক্ষা অফিসার জনাব গুলশান আরা এবং উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর মো: ফিরোজ খান।
‎​শিক্ষক ও কর্মচারীদের পক্ষ থেকে স্মৃতিচারণমূলক বক্তব্য প্রদান করেন দপ্তরি কাম প্রহরী সমিতির সভাপতি মো: আবু বক্কর সিদ্দিক সাদ্দাম, বাংলাদেশ সহকারী শিক্ষক কমিটির প্রতিনিধি ইমরুন নেহার, সহকারী শিক্ষক মো: রুহুল আমিন, সহকারী শিক্ষক মো: আবু তাহের, প্রধান শিক্ষক ওয়াহিদা বেগম এবং প্রধান শিক্ষক মো: আরিফুল আলম শাহ।
‎
‎​বক্তারা বিদায়ী কর্মকর্তা মোছাঃ মিনারা বেগমের কর্মজীবনের নানাদিক তুলে ধরে স্মৃতিচারণ করেন এবং চিরিরবন্দরে প্রাথমিক শিক্ষা প্রসারে তাঁর অনবদ্য অবদানের ভূয়সী প্রশংসা করেন। একই সাথে বক্তারা তাঁর উত্তরোত্তর সাফল্য, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।
‎
‎​অনুষ্ঠানের শেষ পর্যায়ে বিদায়ী শিক্ষা অফিসার মোছাঃ মিনারা বেগম তাঁর বক্তব্যে সহকর্মীদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং শিক্ষা পরিবারের প্রতি আন্তরিক ধন্যবাদ জানান।
‎​সংবর্ধনা অনুষ্ঠানে স্থানীয় শিক্ষা বিভাগের বিভিন্ন কর্মকর্তা, বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান ও সহকারী শিক্ষক-শিক্ষিকা এবং শিক্ষা পরিবারের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
‎

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://dainikjonotarkonthosor24.com/2026/09/24/%E0%A6%9A%E0%A6%BF%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%B0%E0%A6%AC%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A6%E0%A6%B0%E0%A7%87-%E0%A6%89%E0%A6%AA%E0%A6%9C%E0%A7%87%E0%A6%B2%E0%A6%BE-%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%A5/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কিশোরগঞ্জে বাসে তল্লাশী চালিয়ে ৭ হাজার ২৯০ পিস ইয়াবাসহ ২ নারী আটক

১

অসহায় আহত যুবকের পাশে দাঁড়ালেন চেয়ারম্যান পদপ্রত্যাশী পারভেজ

২

চিরিরবন্দরে নানীর বাড়িতে পুকুরের পানিতে ডুবে মোঃ সিয়াম নামে ৭ বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে

৩

বাগেরহাট কারাগারে খাবার গলায় আটকে হাজতির মৃত্যু

৪

পাইকগাছায় জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

৫

সুনামগঞ্জের দোয়ারাবাজারে সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত করতে মারধোরের মুখে তিনবোনের স্ট্রাম্পে টিপছাব স্বাক্ষর আদায়, দোষীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

৬

প্রতি কৃষক কার্ডের বিকাশে এলো আড়াই হাজার টাকা, কোটালীপাড়ায় স্বস্তির হাসি ১,২৫৫ কৃষকের

৭

ফুটবল খেলতে গিয়ে হাত ভাঙল শিশু শিল্পী এশালের, বন্ধ একাধিক শুটিং

৮

পাইকগাছায় পুলিশের অভিযানে অপহরণ মামলার আসামি ও মাদক সহ আটক -২

৯

পাকুন্দিয়ায় গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগীতা

১০

রাণীনগর মহিলা কলেজে নবীন-বরণ অনুষ্ঠিত

১১

মানব সেবায় অসামান্য অবদানের জন্য সম্মাননা স্মারক পেলেন সাংবাদিক জাহিদুল ইসলাম মনির

১২

কালবেলার বরগুনা প্রতিনিধির হাতে হাতকড়া, বিএমএসএফের উদ্বেগ ও প্রতিবাদ

১৩

সামাজিক যোগাযোগ মাধ্যমে এনসিপি নেতার মাদক সেবনের ভিডিও ভাইরাল-দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার

১৪

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় হোম ওয়ার্ক না করায় ৮ বছরের শিশুকে বেধড়ক পেটানোর অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

১৫

উপজেলা প্রশাসনের উদ্যোগে চিরিরবন্দরে নজরুল বর্ষ পালন, বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

১৬

ঔষধে ১০% ছাড় না দেয়ার প্রতিবাদে পাইকগাছার কপিলমুনিতে মানববন্ধন

১৭

বালুর নিচে কোটি টাকার শাড়ি, জৈন্তাপুরে চোরাচালানের অভিনব কৌশল ফাঁস, ট্রাকসহ আটক ১

১৮

কোটালীপাড়ায় প্রতিপক্ষের হামলায় আহত ৩

১৯

সংবাদ প্রকাশের পর প্রশাসনের হস্তক্ষেপে দখলমুক্ত হল সরকারি খাল

২০