দৈনিক জনতার কণ্ঠস্বর ২৪ ডেক্স
২ অক্টোবর ২০২৬, ৭:৩৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চিরিরবন্দরে নানীর বাড়িতে পুকুরের পানিতে ডুবে মোঃ সিয়াম নামে ৭ বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে

৬৪

মোঃ শরিফুল ইসলাম শাহ চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি
‎
‎চিরিরবন্দরে পুকুরে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু
‎​দিনাজপুরের চিরিরবন্দরে পুকুরের পানিতে ডুবে মোঃ সিয়াম (৭) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সিয়াম সাইতীড়া ইউনিয়নের মোঃ সবুজ ইসলামের ছেলে।
‎
‎​পারিবারিক সূত্রে জানা গেছে, শিশু সিয়ামের বাবা সবুজ ইসলাম ও মা ঢাকায় পোশাক কারখানায় চাকরি করার সুবাদে সে ৫ নম্বর আব্দুলপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের জহিমপাড়া গ্রামে নানি বাড়ি থেকে লেখাপড়া ও বড় হচ্ছিল।
‎​শুক্রবার (২ অক্টোবর) আনুমানিক দুপুর ১২:৩০ মিনিটের দিকে জহিমপাড়া গ্রামে বাড়ির পাশে বন্ধুদের সঙ্গে খেলাধুলার একপর্যায়ে পুকুরে গোসল করতে নামে সিয়াম। সাঁতার না জানার কারণে পানির গভীরে তলিয়ে যায় সে। পরবর্তীতে স্থানীয়রা তাকে দেখতে পেয়ে পুকুর থেকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে চিরিরবন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
‎
‎​স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক সিয়ামের শারীরিক অবস্থার অবনতি দেখে তাকে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ  হাসপাতালে স্থানান্তরের নির্দেশ দেন। তবে হাসপাতালে নিয়ে যাওয়ার পথিমধ্যে তার মৃত্যু হয়।
‎
‎​ঘটনার সত্যতা নিশ্চিত করে চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুন নবী জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
‎

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://dainikjonotarkonthosor24.com/2026/10/02/%E0%A6%9A%E0%A6%BF%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%B0%E0%A6%AC%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A6%E0%A6%B0%E0%A7%87-%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%80%E0%A6%B0-%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%A1%E0%A6%BC%E0%A6%BF%E0%A6%A4/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

AutoCAD 2025 Free[Activated] x86-x64

১

Horizon Zero Dawn Remastered Cracked for Windows 2026

২

কিশোরগঞ্জে বাসে তল্লাশী চালিয়ে ৭ হাজার ২৯০ পিস ইয়াবাসহ ২ নারী আটক

৩

অসহায় আহত যুবকের পাশে দাঁড়ালেন চেয়ারম্যান পদপ্রত্যাশী পারভেজ

৪

চিরিরবন্দরে নানীর বাড়িতে পুকুরের পানিতে ডুবে মোঃ সিয়াম নামে ৭ বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে

৫

বাগেরহাট কারাগারে খাবার গলায় আটকে হাজতির মৃত্যু

৬

পাইকগাছায় জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

৭

সুনামগঞ্জের দোয়ারাবাজারে সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত করতে মারধোরের মুখে তিনবোনের স্ট্রাম্পে টিপছাব স্বাক্ষর আদায়, দোষীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

৮

প্রতি কৃষক কার্ডের বিকাশে এলো আড়াই হাজার টাকা, কোটালীপাড়ায় স্বস্তির হাসি ১,২৫৫ কৃষকের

৯

ফুটবল খেলতে গিয়ে হাত ভাঙল শিশু শিল্পী এশালের, বন্ধ একাধিক শুটিং

১০

পাইকগাছায় পুলিশের অভিযানে অপহরণ মামলার আসামি ও মাদক সহ আটক -২

১১

পাকুন্দিয়ায় গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগীতা

১২

রাণীনগর মহিলা কলেজে নবীন-বরণ অনুষ্ঠিত

১৩

মানব সেবায় অসামান্য অবদানের জন্য সম্মাননা স্মারক পেলেন সাংবাদিক জাহিদুল ইসলাম মনির

১৪

কালবেলার বরগুনা প্রতিনিধির হাতে হাতকড়া, বিএমএসএফের উদ্বেগ ও প্রতিবাদ

১৫

সামাজিক যোগাযোগ মাধ্যমে এনসিপি নেতার মাদক সেবনের ভিডিও ভাইরাল-দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার

১৬

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় হোম ওয়ার্ক না করায় ৮ বছরের শিশুকে বেধড়ক পেটানোর অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

১৭

উপজেলা প্রশাসনের উদ্যোগে চিরিরবন্দরে নজরুল বর্ষ পালন, বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

১৮

ঔষধে ১০% ছাড় না দেয়ার প্রতিবাদে পাইকগাছার কপিলমুনিতে মানববন্ধন

১৯

বালুর নিচে কোটি টাকার শাড়ি, জৈন্তাপুরে চোরাচালানের অভিনব কৌশল ফাঁস, ট্রাকসহ আটক ১

২০