দৈনিক জনতার কণ্ঠস্বর ২৪ ডেক্স
১ নভেম্বর ২০২৬, ৭:৩৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কিশোরগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত চক্রের ৪ সদস্যকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ

৪০

মোঃ মিজানুর রহমান কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জের হোসেনপুরে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত চক্রের ৪ সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশ।

এ সময় তাদের কাছ থেকে ছয়টি দেশীয় অস্ত্র ও ছয়টি মুঠোফোন জব্দ করা হয়েছে।

রোববার (১ নভেম্বর) সকালে জেলা পুলিশের মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পুলিশ জানায়, শনিবার রাতে হোসেনপুর উপজেলার পশ্চিম দ্বীপেশ্বর এলাকায় হোসেনপুর-গফরগাঁও সড়কের একটি সেতুর পূর্ব প্রান্তে পাকা সড়কের ওপর পিকআপ নিয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলেন ৮ থেকে ৯ জনের একটি দল।

তাদের কাছে দেশীয় অস্ত্র ছিল। গোপন সংবাদের ভিত্তিতে বিষয়টি জানতে পেরে পুলিশ সুপারের সার্বিক তত্ত্বাবধান ও নির্দেশনায় ডিবি পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। এ সময় ঘটনাস্থল থেকে ৪ জনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- ফরিদপুরের সদরপুর উপজেলার চানপুর গ্রামের ইউনুছ খান (৪৫), মানিকগঞ্জের শিবালয় উপজেলার পোরান পয়লা গ্রামের ইউসুফ হোসেন (৩৪), রংপুরের মিঠাপুকুর উপজেলার ইমাতপুর পশ্চিমপাড়া গ্রামের ওয়াসিম মিয়া (৩৫) এবং বগুড়ার দোনাত থানার আমনগড় গ্রামের আবদুল মালেক ওরফে ছালেক (৫০)।

অভিযানকালে তাদের কাছ থেকে একটি চাইনিজ কুড়াল, একটি কিরিচ, একটি চাপাতি, একটি চাকু, একটি সুইচ গিয়ার ও একটি রামদা উদ্ধার করা হয়।

এ ছাড়া তাদের ব্যবহৃত একটি স্মার্টফোন ও পাঁচটি বাটন ফোন জব্দ করা হয়েছে।

এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://dainikjonotarkonthosor24.com/2026/11/01/%E0%A6%95%E0%A6%BF%E0%A6%B6%E0%A7%8B%E0%A6%B0%E0%A6%97%E0%A6%9E%E0%A7%8D%E0%A6%9C%E0%A7%87-%E0%A6%A1%E0%A6%BE%E0%A6%95%E0%A6%BE%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%B0-%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%B8%E0%A7%8D/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাংবাদিককে কনডেম সেলে রাখার অভিযোগে লিগ্যাল নোটিশ; ২৪ ঘণ্টার মধ্যে স্থানান্তর না হলে হাইকোর্টে রিট

১

কিশোরগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত চক্রের ৪ সদস্যকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ

২

মানবিক সেবায় তরুণদের উদ্যোগ, সরকারি নিবন্ধন পেল রাণীনগর সোশ্যাল ইয়ুথ অর্গানাইজেশন

৩

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত

৪

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

৫

বাকেরগঞ্জে নববধূকে ধর্ষণের অভিযোগে দুলাভাই ও চাচা শ্বশুর গ্রেফতার

৬

পাইকগাছায় জাতীয় যুব দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও প্রশিক্ষণ সনদপত্র বিতরণে

৭

জৈন্তাপুরে জাতীয় যুব দিবস উদযাপন, যুব ঋণের চেক ও সফল যুব সংগঠনকে সম্মাননা প্রদান

৮

বাকেরগঞ্জে জাতীয় যুব দিবস উদযাপন, যুব ঋণের চেক বিতরণ

৯

জামায়াতের লংমার্চের বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে, পথচারী নিহত

১০

আন্দোলন নয়, সরকার পরিবর্তনের একমাত্র পথ নির্বাচন: চিফ হুইপ

১১

কনস্টেবলের স্ত্রীর সঙ্গে পরকীয়া, চাকরি গেলো এএসপির

১২

পাকুন্দিয়ায় স্বপ্নডিঙ্গা ফাউন্ডেশনের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠান

১৩

বাকেরগঞ্জে ডাইসু মালিক শ্রমিক কল্যাণ সমিতির কমিটি গঠন

১৪

পাকুন্দিয়ায় ইসলামিক এডুকেশন সোসাইটির উদ্যোগে জাতীয় মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

১৫

মানিকগঞ্জে সাটুরিয়ার সংবর্ধনা অনুষ্ঠানে খাদ্য মন্ত্রী— আফরোজা খান রিতা

১৬

তথ্য অধিদপ্তর শুধু মাইকিং অধিদপ্তরে পরিনত হয়েছে

১৭

বাকেরগঞ্জে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও সেমিনার

১৮

বাকেরগঞ্জে ‘ফাটাকেষ্ট’ ভূমিকায় ইউএনও-এসি ল্যান্ড, ওসির ভূমিকা প্রশ্নবিদ্ধ

১৯

সাংবাদিক আলিফ হত্যার বিচার দাবিতে কুমিল্লায় বিক্ষোভ-মানববন্ধন, সাগর-রুনী হত্যার বিচারও দাবি

২০