দৈনিক জনতার কণ্ঠস্বর ২৪ ডেক্স
২৬ জুলাই ২০২৬, ৫:০৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নজরুল বিশ্ববিদ্যালয়ের উন্নয়নকল্পে বৃক্ষ নিধন নয়, স্থানান্তর করা হয়েছে

৪৮

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মো: মুশফিকুর রহমান তুহিন

‎(নজরুল বিশ্ববিদ্যালয়, ত্রিশাল): জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের মাস্টারপ্ল্যান অনুযায়ী উন্নয়ন কর্মকান্ড পরিচালনার অংশ হিসেবে বিক্ষিপ্তভাবে থাকা কিছু বৃক্ষ একস্থান হতে অন্যত্র স্থানান্তর করা হয়েছে। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে কতিপয় ব্যক্তি ভুলভাবে এর অপব্যাখ্যা করছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে বৃক্ষ নিধনের কথা বলা হচ্ছে। অথচ বৃক্ষ নিধন আর বৃক্ষ স্থানান্তর সম্পূর্ণ বিপরীত অর্থ প্রকাশ করে। সুতরাং মিথ্যা তথ্য প্রকাশ করে কিছু ব্যক্তি এই বিশ্ববিদ্যালয়ের বিদ্যমান শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করে বিশ্ববিদ্যালয়ের উন্নয়নের ধারাকে বাধাগ্রস্ত করতে চায়।

‎বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ স্পষ্টভাবে জানাচ্ছে যে, বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন ও অবকাঠামোগত প্রয়োজনের অংশ হিসেবে একটি গাছও কাটা হয় নি, বরং যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে সেগুলো মাটি ও শিকড়সহ সতর্কতার সাথে উপযুক্ত স্থানে স্থানান্তর করা হয়েছে। স্থানান্তরিত গাছগুলো যাতে স্বাভাবিকভাবে বেড়ে উঠতে পারে, সে জন্য প্রয়োজনীয় পরিচর্যা ও রক্ষণাবেক্ষণের ব্যবস্থাও গ্রহণ করা হয়েছে।

‎জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় সবসময় পরিবেশ সংরক্ষণ, জীববৈচিত্র্য রক্ষা এবং সবুজ ক্যাম্পাস গড়ে তোলার নীতিতে অঙ্গীকারবদ্ধ। বিশ্ববিদ্যালয় ইতোমধ্যে বৃক্ষরোপণ, সবুজায়ন এবং পরিবেশবান্ধব বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করে আসছে। এছাড়া গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নেওয়া আগামী ৫বছরে (২০২৬-২০৩০পর্যন্ত) ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বৃক্ষরোপণের উদ্যোগ গ্রহণ করেছে। ইতোমধ্যেই বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনের মাননীয় সংসদ সদস্য ও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ডা. মাহাবুবুর রহমান, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)-এর মাননীয় চেয়ারম্যান প্রফেসর ড. মামুন আহমেদ এবং বিশিষ্ট উদ্ভিদবিজ্ঞানী ও বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মোশারফ হোসেন। সংশ্লিষ্ট কাজে প্রকৌশলী, নগর পরিকল্পনাবিদ ও উদ্যানতত্ত্ববিদদেরকে নিয়ে একটি বিশেষজ্ঞ কমিটি করা হয়েছে এবং তাঁদের দিকনির্দেশনায় কার্যক্রম পরিচালিত হচ্ছে।

‎মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, ‘জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় আরও সুন্দর ও পরিকল্পিতভাবে অর্থাৎ মাস্টার প্ল্যান অনুযায়ী বাস্তবায়নের কাজ করছি। এক্ষেত্রে বিক্ষিপ্তভাবে থাকা কিছু গাছ সরিয়ে অন্যত্র লাগানো হয়েছে। গাছগুলোকে কোনভাবেই নিধন করা হয় নি। বরং গাছগুলো সরিয়ে লাগানোর পাশাপাশি পরিকল্পিতভাবে আরও নতুন নতুন এবং বড় বড় গাছের চারা রোপণের কাজ অব্যাহত আছে।’ তাছাড়া পরিকল্পিত বৃক্ষ রোপণের জন্য একটা বড় অংকের সরকারী অনুদান ইতোমধ্যে এই বিশ্ববিদ্যালয় পেয়েছে যা এই অর্থবছরের মধ্যেই যথাযথ প্রক্রিয়ায় ব্যয় করার বাধ্যবাধকতা রয়েছে।

‎উল্লেখ্য ভুল তথ্য প্রচার করা দণ্ডবিধি, ১৮৬০-এর ১৭৭ও ১৮২ মোতাবেক একটি শাস্তিযোগ্য অপরাধ। কেউ ভুল তথ্য প্রদান করলে কারাদণ্ড অথবা অর্থদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডিত হবে। এছাড়া দণ্ডবিধির ৪৯৯ ও ৫০০ ধারনুযায়ী তথ্য অধিকার আইন, ২০০৯-এ ভিত্তিহীন তথ্য ইচ্ছাকৃতভাবে প্রকাশের জন্য ন্যূনতম ২ বছর থেকে ৫ বছর সশ্রম কারাদণ্ড বা অর্থদণ্ড বা উভয় দণ্ডের বিধান রয়েছে। এমতাবস্থায় সংশ্লিষ্ট সকলের উদ্দেশ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসন ভুল তথ্য প্রচার না করে, সঠিক তথ্য প্রচারের আহ্বান জানান এবং সকলকে আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার জন্য অনুরোধ করেন।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://dainikjonotarkonthosor24.com/2026/07/26/%e0%a6%a8%e0%a6%9c%e0%a6%b0%e0%a7%81%e0%a6%b2-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%b2%e0%a6%af%e0%a6%bc%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%89/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাকেরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি জসীমউদ্দীন মল্লিক

বাকেরগঞ্জে গভীর রাতে বেকারির ওপর ঝড়ের তাণ্ডব, দুই গাছ উপড়ে পড়ে ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি

প্রধান শিক্ষকের প্রতারণা ও পুলিশের নির্যাতনে নিঃস্ব পরিবার : ৫ দফা দাবিতে সংবাদ সম্মেলন

মিরপুরে সাংবাদিক প্রান্ত পারভেজের বাসায় গুলিবর্ষণের ঘটনায় জড়িত কিশোরগাং নিশ্চিহ্নে আল্টিমেটাম

ভয়েস অব বাংলাদেশ: গ্র্যান্ড ফিনালের জন্য প্রস্তুত সেরা ১০ ফাইনালিস্ট

কিশোরগঞ্জের কটিয়াদী ও বাজিতপুরে দু’দিনে শিয়ালের কামড়ে নারী-পুরুষসহ অন্তত ১৮ জন আহত

দুই দফা জানাজা শেষে অপ্রতিমের দাফন সম্পন্ন

ঢাবির ট্যুরিজম বিভাগের নবনিযুক্ত পরিচালকের সঙ্গে DU THM Club নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

The Outer Worlds 2 Crack Fixed GOG Release Full Game Windows Version

iZotope Ozone Advanced Portable + Product Key [Clean] [x64]

১০

Magma Crack exe Final x86x64 Lifetime

১১

Nik Collection (by DxO) Portable Windows 11

১২

পাইকগাছার আগড়ঘাটায় বেগম খালেদা জিয়া স্মৃতি ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত

১৩

MuLab Crack + License Key Windows 11 FileHippo

১৪

কিশোরগঞ্জে আশংকাজনক হারে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ -২৪ ঘন্টায় জেলাটিতে নতুন করে ৫২ রোগী শনাক্ত

১৫

বাগেরহাটে সনদপ্রাপ্ত দলিল লেখদের ৭দফা দাবি আদায়ের লক্ষ্যে অবস্হান কর্মসূচি পালন

১৬

আগৈলঝাড়ায় ১০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

১৭

পরিবেশ রক্ষায় পাইকগাছার আদর্শ লাইব্রেরি উদ্যোগে গাছের চারা বিতরণ

১৮

Gothic 1 Remake 2026

১৯

কোটালীপাড়ায় গাছের ডালে লুঙ্গিতে ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

২০