দৈনিক জনতার কণ্ঠস্বর ২৪ ডেক্স
২৬ অগাস্ট ২০২৬, ৬:১৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বাকেরগঞ্জে বিএনপির দুঃসময়ের ত্যাগী নেতা নিয়ামতির ইউনিয়নের সোহেল সিকদার

৮১

বাকেরগঞ্জ প্রতিনিধি

বরিশালের বাকেরগঞ্জ উপজেলার নিয়ামতি ইউনিয়নে বিএনপির দুঃসময়ে মাঠে থেকে দলের জন্য কাজ করা ত্যাগী নেতাদের মধ্যে সোহেল সিকদার অন্যতম। দীর্ঘদিন ধরে নানা প্রতিকূলতা ও রাজনৈতিক চাপের মধ্যেও তিনি দলীয় আদর্শ ও কর্মীদের পাশে থাকার চেষ্টা করে আসছেন বলে স্থানীয় নেতাকর্মীদের দাবি।

দলীয় সূত্রে জানা যায়, বিএনপির কঠিন সময়ে অনেকেই যখন নানা কারণে রাজনীতির মাঠ থেকে দূরে ছিলেন, তখন সোহেল সিকদার নিয়ামতি ইউনিয়নের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ রেখে সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যান। দলের কর্মসূচিতে অংশগ্রহণের পাশাপাশি তৃণমূলের নেতাকর্মীদের খোঁজখবর নেওয়া এবং বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডেও তাকে সক্রিয় থাকতে দেখা যায়। যে কারণে তাকে দলের ত্যাগী হিসেবে নিয়ামতি ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে। দায়িত্ব পাওয়ার পর থেকেই অত্যন্ত সততা ও নিষ্ঠার সাথে দলীয় কার্যক্রম সহ এলাকার উন্নয়নে কাজ করে যাচ্ছেন তিনি।

স্থানীয় বিএনপির নেতাকর্মীরা জানান, সোহেল সিকদার পদ-পদবির চেয়ে দলের প্রতি আনুগত্য ও ত্যাগকে বেশি গুরুত্ব দিয়েছেন। দীর্ঘ রাজনৈতিক পথচলায় তিনি দলের দুঃসময়ে নেতাকর্মীদের পাশে থাকার কারণে তৃণমূলে একটি গ্রহণযোগ্য অবস্থান তৈরি করেছেন। আওয়ামী লীগের দুঃশাসনামলে সোহেল শিকদার একাধিকবার কারাবরণ করেছেন। বছরের পর বছর মিথ্যা মামলায় হয়রানির শিকার হয়েছেন।

খোঁজখবর নিয়ে জানা যায়, সম্প্রীতি সময়ে নিয়ামতি ইউনিয়নে গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় কয়েকটি সড়ক একটি মসজিদ ও একটি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের সংস্কার কাজ চলমান রয়েছে। যে কাজের সাথে নিয়ামতি ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক সোহের সিকদারের কোন সম্পৃক্ততা নেই। অথচ একটি মহল সাংবাদিকদের ভুল তথ্য দিয়ে সোহেল শিকদারকে জড়িয়ে সংবাদ প্রকাশ করেছে। ওই সব প্রকল্পের সভাপতি রয়েছেন স্থানীয় বিএনপির নেতাকর্মীরা। অথচ সোহেল সিকদারকে সামাজিকভাবে হ্যায় প্রতিপন্ন করতে তার বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশ করা হয়েছে।

নিয়ামতি ইউনিয়নের কয়েকজন বিএনপি কর্মী বলেন, দলের কঠিন সময়ে যারা মাঠে ছিলেন, তাদের মূল্যায়ন করা হলে সোহেল সিকদারের মতো ত্যাগী নেতারা অবশ্যই গুরুত্ব পাওয়ার যোগ্য। ভবিষ্যতে দলীয় সাংগঠনিক কর্মকাণ্ডে তার অভিজ্ঞতা ও ভূমিকা কাজে লাগবে বলে তারা মনে করেন। তারা মনে করছেন সোহেল শিকদারের জনপ্রিয়তায় ঈশ্বরিত হয়ে স্থানীয় একটি কুসক্রিম হল তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।

সোহেল সিকদার বলেন, বিএনপি আমার কাছে শুধু একটি রাজনৈতিক দল নয়, এটি আমার দীর্ঘদিনের রাজনৈতিক বিশ্বাস ও আদর্শের অংশ। দলের দুঃসময়ে নেতাকর্মীদের পাশে ছিলাম, ভবিষ্যতেও থাকব। কোনো পদ-পদবির প্রত্যাশা নয়, দলের জন্য কাজ করাই আমার মূল লক্ষ্য। এলাকার মানুষের উন্নয়নের জন্য রাজনীতি করি। যতদিন বেঁচে আছি মানুষের কল্যাণে কাজ করে যাব।

তৃণমূল নেতাকর্মীদের প্রত্যাশা, দলের দুঃসময়ে যারা ত্যাগ স্বীকার করে মাঠে ছিলেন, ভবিষ্যতে সাংগঠনিক কর্মকাণ্ডে তাদের যথাযথ মূল্যায়ন করা হবে। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে নিয়ামতি ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে দল সোহেল সিকদারকে যথাযথ মূল্যায়ন করবে।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://dainikjonotarkonthosor24.com/2026/08/26/%e0%a6%ac%e0%a6%be%e0%a6%95%e0%a7%87%e0%a6%b0%e0%a6%97%e0%a6%9e%e0%a7%8d%e0%a6%9c%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%8f%e0%a6%a8%e0%a6%aa%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%a6%e0%a7%81%e0%a6%83%e0%a6%b8%e0%a6%ae/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাকেরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি জসীমউদ্দীন মল্লিক

বাকেরগঞ্জে গভীর রাতে বেকারির ওপর ঝড়ের তাণ্ডব, দুই গাছ উপড়ে পড়ে ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি

প্রধান শিক্ষকের প্রতারণা ও পুলিশের নির্যাতনে নিঃস্ব পরিবার : ৫ দফা দাবিতে সংবাদ সম্মেলন

মিরপুরে সাংবাদিক প্রান্ত পারভেজের বাসায় গুলিবর্ষণের ঘটনায় জড়িত কিশোরগাং নিশ্চিহ্নে আল্টিমেটাম

ভয়েস অব বাংলাদেশ: গ্র্যান্ড ফিনালের জন্য প্রস্তুত সেরা ১০ ফাইনালিস্ট

কিশোরগঞ্জের কটিয়াদী ও বাজিতপুরে দু’দিনে শিয়ালের কামড়ে নারী-পুরুষসহ অন্তত ১৮ জন আহত

দুই দফা জানাজা শেষে অপ্রতিমের দাফন সম্পন্ন

ঢাবির ট্যুরিজম বিভাগের নবনিযুক্ত পরিচালকের সঙ্গে DU THM Club নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

The Outer Worlds 2 Crack Fixed GOG Release Full Game Windows Version

iZotope Ozone Advanced Portable + Product Key [Clean] [x64]

১০

Magma Crack exe Final x86x64 Lifetime

১১

Nik Collection (by DxO) Portable Windows 11

১২

পাইকগাছার আগড়ঘাটায় বেগম খালেদা জিয়া স্মৃতি ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত

১৩

MuLab Crack + License Key Windows 11 FileHippo

১৪

কিশোরগঞ্জে আশংকাজনক হারে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ -২৪ ঘন্টায় জেলাটিতে নতুন করে ৫২ রোগী শনাক্ত

১৫

বাগেরহাটে সনদপ্রাপ্ত দলিল লেখদের ৭দফা দাবি আদায়ের লক্ষ্যে অবস্হান কর্মসূচি পালন

১৬

আগৈলঝাড়ায় ১০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

১৭

পরিবেশ রক্ষায় পাইকগাছার আদর্শ লাইব্রেরি উদ্যোগে গাছের চারা বিতরণ

১৮

Gothic 1 Remake 2026

১৯

কোটালীপাড়ায় গাছের ডালে লুঙ্গিতে ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

২০