মোঃ শরিফুল ইসলাম শাহ চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের চিরিরবন্দরে মহাসড়কে হেলমেটবিহীন, লাইসেন্সহীন ও বেপরোয়া মোটরসাইকেল চালক ও বিভিন্ন মাইক্রোর বিরুদ্ধে সাঁড়াশি অভিযান চালিয়েছে প্রশাসন।
আজ সোমবার (১৪ সেপ্টেম্বর) উপজেলার ব্যস্ততম ঘুঘুরাতলী মোড়ে এই অভিযান ও বিভিন্ন গাড়িতে তল্লাশি চালানো হয়। চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুন নবীর নেতৃত্বে এ অভিযানে অংশ নেন এসআই আইয়ুব আলী এবং ট্রাফিক সার্জেন্ট রুপন।
অভিযানকালে লাইসেন্স ও হেলমেট ছাড়া মোটরসাইকেল চালানো এবং বেপরোয়া গতিতে গাড়ি চালানোর অপরাধে বেশ কয়েকজন চালককে আটক করা হয় এবং তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা নেওয়া হয়।
ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে সার্জেন্ট রুপন মোটরসাইকেল চালকদের বিরুদ্ধে ৪টি মামলা দায়ের করেন এবং মোট ১০,৫০০ টাকা জরিমানা আদায় করেন।
অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুন নবী জানান, মহাসড়কে নিরাপত্তা নিশ্চিত করা এবং অকাল প্রাণহানি রোধে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।
প্রশাসনের পক্ষ থেকে সকল মোটরসাইকেল আরোহীকে হেলমেট পরিধান এবং সাথে বৈধ কাগজপত্র রেখে সতর্কতার সাথে গাড়ি চালানোর জন্য বিশেষ অনুরোধ জানানো হয়েছে।
একটি দুর্ঘটনা সারাজীবনের কান্না—তাই আপনার একটু সচেতনতাই পারে একটি পরিবারকে নিশ্চিত দুর্ঘটনার হাত থেকে বাঁচাতে।
মন্তব্য করুন