দৈনিক জনতার কণ্ঠস্বর ২৪ ডেক্স
২৩ অগাস্ট ২০২৬, ৯:৫৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বাকেরগঞ্জ উপজেলার চরামদ্দি ইউনিয়নে কালভার্ট আছে সড়ক নেই, বাঁশের সাঁকোই ভরসা!

৪৭

নিজস্ব সংবাদদাতা বাকেরগঞ্জ

বরিশালের বাকেরগঞ্জ উপজেলার চরামদ্দি ইউনিয়নের পূর্ব বাদল পাড়া ও দক্ষিণ কাটাদিয়া দুই গ্রামের মধ্য দিয়ে বয়ে যাওয়া পোয়ারি বাড়ি খেলের উপর সরকারি অর্থায়নে নির্মিত কালভার্ট থাকলেও দু’পাশে নেই সংযোগ সড়ক। ফলে কালভার্টটি বছরের পর বছর অব্যবহৃত পড়ে আছে, আর এখন দুই গ্রামের মানুষের চলাচলের একমাত্র ভরসা হয়ে উঠেছে কালভার্টের উপর নির্মিত ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকো।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, ২০০৫ সালে এলজিইডির আওতায় খালের ওপর কালভার্টটি নির্মাণ করা হয়। কয়েক বছর যেতে না যেতেই কালভার্টের দুই পাশে সংযোগ সড়ক খালের জোয়ারের পানিতে ভেঙে যায়। এরপর থেকে প্রায় ২০ বছর পার হলেও কালভার্টের দুই পাশে সংযোগ সড়ক নির্মাণ করেনি কর্তৃপক্ষ। স্থানীয়রা চলাচলের জন্য কালভার্টের উপরে বাঁশের সাঁকো নির্মাণ করেন। এখন নিরুপায় হয়ে স্কুলগামী শিক্ষার্থী, কৃষক ও সাধারণ মানুষ জীবনের ঝুঁকি নিয়ে বাঁশের সাঁকো পারাপার হচ্ছে।

বাদল পাড়া গ্রামের বাসিন্দা রফিক বলেন, কালভার্ট বানাইছে ঠিকই, কিন্তু রাস্তা না থাকায় কোনো কাজে আসছে না। বর্ষাকালে বাঁশের সাঁকো ভিজে পিচ্ছিল হয়ে যায়, তখন চলাচল খুবই বিপজ্জনক। এই নড়বড়ে সাঁকো দিয়ে পড়ে গিয়ে এক বৃদ্ধ মৃত্যু বরণ করেছে। এই অবস্থায় ২০ বছর পার হলেও এখন পর্যন্ত কর্তৃপক্ষের কোন নজর নেই।

স্থানীয় নারী রেহেনা বেগম জানান, ছোট ছোট ছেলেমেয়েরা জীবনের ঝুঁকি নিয়েই স্কুলে যায় সাঁকো পার হয়ে। অসুস্থ রোগী বা গর্ভবতী নারীকে হাসপাতালে নিতে গেলে চরম ভোগান্তিতে পড়তে হয়। অনেক সময় বাঁশের সাঁকো পার হতে গিয়ে দুর্ঘটনাও ঘটে।

এ বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে একাধিকবার অভিযোগ জানানো হলেও কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি বলে অভিযোগ গ্রামবাসীর। দ্রুত কালভার্টের দু’পাশে সংযোগ সড়ক নির্মাণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

চরামদ্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাবুদ্দিন খোকন জানান, বিষয়টি একাধিকবার এলজিইডি কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তারা এখন পর্যন্ত কোন কার্যকারী ব্যবস্থা নেয়নি।

উপজেলা এলজিইডি নির্বাহী প্রকৌশলী মো: হাসনাইন আহমেদ জানান, কালভার্টের সংযোগ সড়ক নেই বিষয়টি ইতিমধ্যে জেনেছি। সরেজমিনে পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://dainikjonotarkonthosor24.com/2026/08/23/%e0%a6%ac%e0%a6%be%e0%a6%95%e0%a7%87%e0%a6%b0%e0%a6%97%e0%a6%9e%e0%a7%8d%e0%a6%9c-%e0%a6%89%e0%a6%aa%e0%a6%9c%e0%a7%87%e0%a6%b2%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%9a%e0%a6%b0%e0%a6%be%e0%a6%ae%e0%a6%a6%e0%a7%8d/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাকেরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি জসীমউদ্দীন মল্লিক

বাকেরগঞ্জে গভীর রাতে বেকারির ওপর ঝড়ের তাণ্ডব, দুই গাছ উপড়ে পড়ে ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি

প্রধান শিক্ষকের প্রতারণা ও পুলিশের নির্যাতনে নিঃস্ব পরিবার : ৫ দফা দাবিতে সংবাদ সম্মেলন

মিরপুরে সাংবাদিক প্রান্ত পারভেজের বাসায় গুলিবর্ষণের ঘটনায় জড়িত কিশোরগাং নিশ্চিহ্নে আল্টিমেটাম

ভয়েস অব বাংলাদেশ: গ্র্যান্ড ফিনালের জন্য প্রস্তুত সেরা ১০ ফাইনালিস্ট

কিশোরগঞ্জের কটিয়াদী ও বাজিতপুরে দু’দিনে শিয়ালের কামড়ে নারী-পুরুষসহ অন্তত ১৮ জন আহত

দুই দফা জানাজা শেষে অপ্রতিমের দাফন সম্পন্ন

ঢাবির ট্যুরিজম বিভাগের নবনিযুক্ত পরিচালকের সঙ্গে DU THM Club নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

The Outer Worlds 2 Crack Fixed GOG Release Full Game Windows Version

iZotope Ozone Advanced Portable + Product Key [Clean] [x64]

১০

Magma Crack exe Final x86x64 Lifetime

১১

Nik Collection (by DxO) Portable Windows 11

১২

পাইকগাছার আগড়ঘাটায় বেগম খালেদা জিয়া স্মৃতি ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত

১৩

MuLab Crack + License Key Windows 11 FileHippo

১৪

কিশোরগঞ্জে আশংকাজনক হারে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ -২৪ ঘন্টায় জেলাটিতে নতুন করে ৫২ রোগী শনাক্ত

১৫

বাগেরহাটে সনদপ্রাপ্ত দলিল লেখদের ৭দফা দাবি আদায়ের লক্ষ্যে অবস্হান কর্মসূচি পালন

১৬

আগৈলঝাড়ায় ১০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

১৭

পরিবেশ রক্ষায় পাইকগাছার আদর্শ লাইব্রেরি উদ্যোগে গাছের চারা বিতরণ

১৮

Gothic 1 Remake 2026

১৯

কোটালীপাড়ায় গাছের ডালে লুঙ্গিতে ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

২০