দৈনিক জনতার কণ্ঠস্বর ২৪ ডেক্স
৪ অক্টোবর ২০২৬, ৯:৩৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কিশোরগঞ্জ জেলা ও সদর সাব-রেজিস্ট্রি অফিস থেকে সরকারি বালাম বইয়ের পাতা চুরি ও তথ্য জালিয়াতির মামলায় একজন গ্রেফতার

৩১

মোঃ মিজানুর রহমান কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জ জেলা ও সদর সাব-রেজিস্ট্রি অফিস থেকে সরকারি বালাম বইয়ের পাতা চুরি এবং তথ্য জালিয়াতির মামলায় ললিত সরকার (৪৯) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিষয়টি রবিবার (৪ অক্টোবর) বিকালে জানাজানি হওয়ার পর এ নিয়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

সাব-রেজিস্ট্রি অফিসের রেকর্ড কিপার দীপালী রানী পাল বাদী হয়ে এ ব্যাপারে শুক্রবার (২ অক্টোবর) কিশোরগঞ্জ সদর মডেল থানায় মামলা দায়ের করেছেন।

মামলায় ললিত সরকারের নামোল্লেখ ছাড়াও অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করা হয়েছে।

মামলা দায়েরের পর ললিত সরকারকে গ্রেপ্তার করে পুলিশ। সে কিশোরগঞ্জের পূর্ব তারাপাশা এলাকার মৃত সুদন সরকারের ছেলে।

মামলার এজাহারে বলা হয়েছে, গত বৃহস্পতিবার (১ অক্টোবর) সকালে সাব-রেজিস্ট্রি অফিসে কর্মরত নকল নবিশ পপি সাহা রেকর্ড কিপার দিপালী রানী পালকে জানান যে, গত ৩০ সেপ্টেম্বর ললিত সরকার সাব-রেজিস্ট্রি অফিসের সরকারি রেজিস্ট্রি বালাম নম্বর-৫৮ এর ৩৯ থেকে ৪৬ নম্বর পৃষ্ঠা (মোট ৮ পৃষ্ঠা) ছিঁড়ে নিয়ে তাঁর বাসায় হাজির হন এবং সেটির একটি অবিকল নকল কপি তৈরি করে দেওয়ার অনুরোধ জানান।

তবে বালামের পাতার লেখা কাটাছেঁড়া ও নাম-ঠিকানা পরিবর্তন করা দেখে এবং সরকারি নথি একজনের ব্যক্তিগত হাতে আসায় পপি সাহার সন্দেহ হয়। তিনি ওই দলিলের নকল লিখতে অস্বীকৃতি জানান।

পরবর্তীতে রেকর্ড কিপার দিপালী রানী পাল বিষয়টি যাচাই করতে বালাম নম্বর-৫৮ পরীক্ষা করে দেখেন যে ৩৯ থেকে ৪৬ নম্বর পর্যন্ত পৃষ্ঠাগুলো বালাম বইয়ে অনুপস্থিত।

দীপালি রানী পালের ধারণা গত ২৫ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবরের মধ্যে যেকোনো সময়ে ললিত সরকার অজ্ঞাত আসামীদের সহযোগিতায় অফিসে প্রবেশ করে প্রতারণা ও জালিয়াতির উদ্দেশ্যে বালাম বইয়ের ওই অংশটি চুরি করেন।

এ ব্যাপারে কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল কালাম ভূঞা বলেন, মামলা দায়েরের পর আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে রিমান্ড আবেদন করা হয়েছে।

এ বিষয়ে কথা বলতে কিশোরগঞ্জের সাব-রেজিস্ট্রার নাজমুল ইসলামের মন্তব্য জানতে চাইলে তিনি মন্তব্য করতে রাজি হননি।

 

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://dainikjonotarkonthosor24.com/2026/10/04/%e0%a6%95%e0%a6%bf%e0%a6%b6%e0%a7%8b%e0%a6%b0%e0%a6%97%e0%a6%9e%e0%a7%8d%e0%a6%9c-%e0%a6%9c%e0%a7%87%e0%a6%b2%e0%a6%be-%e0%a6%93-%e0%a6%b8%e0%a6%a6%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%be%e0%a6%ac-%e0%a6%b0/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

TunesKit AceMovi Video Editor Crack + License Key [Clean] [Patch]

১

বদলগাছীতে ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না গাছের ডালপালা কর্তনে সোমবার ৪ নম্বর ফিডারের আওতাধীন ২৭ এলাকায় বিদ্যুৎ বন্ধ

২

দুর্গাপূজা ঘিরে দাউদকান্দিতে কর্মচঞ্চল প্রতিমা তৈরির কারখানা

৩

বাগেরহাটে প্রবাসীর স্ত্রীর সাথে অনৈতিক সম্পর্ক, পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

৪

শিক্ষিকাকে উত্ত্যক্তের অভিযোগ, স্বজনদের পিটুনিতে হাসপাতালে যুবক

৫

ব্যবসা-বাণিজ্যে স্বস্তি ফিরুক, বাজারমূল্য হোক সাধারণ মানুষের নাগালের মধ্যে

৬

পুকুরের পানিতে ডুবে ৩ বছর বয়সী শিশুর করুণ মৃত্যু, চিরিরবন্দরে শোকের ছায়া

৭

কিশোরগঞ্জ জেলা ও সদর সাব-রেজিস্ট্রি অফিস থেকে সরকারি বালাম বইয়ের পাতা চুরি ও তথ্য জালিয়াতির মামলায় একজন গ্রেফতার

৮

আত্রাই রাণীনগর মহাসড়কে পুলিশ বক্সের উদ্বোধন

৯

কটিয়াদীতে জামায়াত নেতা ও সাবেক সংসদ সদস্য আখতারুজ্জামানের মুক্তির দাবীতে বিক্ষোভ

১০

Metro Awakening Deluxe Edition (& no VR mod) PC Terabox

১১

জৈন্তাপুরে বাঁশ-বেতের হস্তশিল্প তৈরির প্রশিক্ষণ শুরু দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের লক্ষ্যে ৩০ নারী উদ্যোক্তা অংশ নিলেন

১২

ভূমিদস্যুর হাত থেকে জমি উদ্ধারে পাইকগাছার হরিঢালীর সোনাতনকাটিতে এলাকাবাসীর মানববন্ধন

১৩

কুমিল্লা দাউদকান্দিতে নিষিদ্ধ সংগঠনের সদস্যসহ গ্রেপ্তার-৫

১৪

BarCode Studio Cracked [x86x64] 2026

১৫

Corel Knockout Portable tool Clean [Stable] Verified

১৬

Hogwarts Legacy 2 Cracked Update Repack Bypass Steam 2026

১৭

Topaz AI 5 Portable + Keygen [Clean] x86x64 [Clean]

১৮

কৃষি কাজে কোনো লজ্জা নেই: কৃষিমন্ত্রী

১৯

Reanimal Windows Torrent Download

২০