দৈনিক জনতার কণ্ঠস্বর ২৪ ডেক্স
৪ অক্টোবর ২০২৬, ৪:২৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জৈন্তাপুরে বাঁশ-বেতের হস্তশিল্প তৈরির প্রশিক্ষণ শুরু দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের লক্ষ্যে ৩০ নারী উদ্যোক্তা অংশ নিলেন

৪২

মুক্তাদির আল সেলিম

সিলেটের জৈন্তাপুর উপজেলায় বার্ষিক উন্নয়ন কর্মসূচির (রাজস্ব উদ্বৃত্ত) আওতায় স্থানীয় উদ্যোক্তাদের বাঁশ ও বেত দিয়ে হস্তশিল্প সামগ্রী তৈরির প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
রোববার (৩ অক্টোবর) সকাল ১১টায় জৈন্তাপুর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন জৈন্তাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মনিরুল ইসলাম।

জৈন্তাপুর উপজেলা পরিষদের (সিও) তাপস চন্দ্র পালের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন সহকারী কর্মকর্তা মো. মহসীন, একাডেমি সুপারভাইজার আজিজুল হক খোকন, জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি গোলাম সারওয়ার বেলাল, জৈন্তাপুর উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি সাহেদ আহমদ, প্রশিক্ষক তাসলিমা আক্তার ও মারজিয়া আক্তারসহ সংশ্লিষ্টরা।
প্রশিক্ষণ কর্মসূচিতে উপজেলার ৩০ জন নারী উদ্যোক্তা অংশগ্রহণ করেন। প্রশিক্ষণে বাঁশ ও বেতের ব্যবহার করে নান্দনিক ও ব্যবহারিক বিভিন্ন ধরনের হস্তশিল্প সামগ্রী তৈরির কৌশল হাতে-কলমে শেখানো হবে। পাশাপাশি পণ্যের মান উন্নয়ন, নকশা তৈরি ও বাজারজাতকরণ সম্পর্কেও প্রশিক্ষণ দেওয়া হবে।
আয়োজকরা জানান, স্থানীয়ভাবে সহজলভ্য বাঁশ ও বেতকে কাজে লাগিয়ে হস্তশিল্প পণ্য তৈরি করে উদ্যোক্তারা আয় করতে পারবেন। এর মাধ্যমে তাদের দক্ষতা বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।
প্রধান অতিথির বক্তব্যে সহকারী কমিশনার (ভূমি) মনিরুল ইসলাম বলেন, স্থানীয়ভাবে সহজলভ্য বাঁশ ও বেতকে কাজে লাগিয়ে মানসম্মত ও আকর্ষণীয় হস্তশিল্প পণ্য তৈরি করা সম্ভব। প্রশিক্ষণের মাধ্যমে উদ্যোক্তারা দক্ষতা অর্জনের পাশাপাশি এসব পণ্য বাজারজাত করে নিজেদের আর্থিকভাবে স্বাবলম্বী করতে পারবেন।
তিনি প্রশিক্ষণার্থীদের মনোযোগ সহকারে প্রশিক্ষণ গ্রহণের আহ্বান জানিয়ে বলেন, প্রশিক্ষণ থেকে অর্জিত জ্ঞান ও দক্ষতাকে কাজে লাগিয়ে প্রত্যেক কে উদ্যোক্তা হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে হবে।

অনুষ্ঠানে প্রশিক্ষকরা বাঁশ ও বেতের হস্তশিল্প তৈরির বিভিন্ন কৌশল, পণ্যের মান উন্নয়ন, নান্দনিকতা বৃদ্ধি এবং বাজার জাতকরণের বিভিন্ন দিক নিয়ে প্রশিক্ষণার্থীদের ধারণা দেন।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://dainikjonotarkonthosor24.com/2026/10/04/%e0%a6%9c%e0%a7%88%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%be%e0%a6%aa%e0%a7%81%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%81%e0%a6%b6-%e0%a6%ac%e0%a7%87%e0%a6%a4%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b9%e0%a6%b8/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

TunesKit AceMovi Video Editor Crack + License Key [Clean] [Patch]

১

বদলগাছীতে ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না গাছের ডালপালা কর্তনে সোমবার ৪ নম্বর ফিডারের আওতাধীন ২৭ এলাকায় বিদ্যুৎ বন্ধ

২

দুর্গাপূজা ঘিরে দাউদকান্দিতে কর্মচঞ্চল প্রতিমা তৈরির কারখানা

৩

বাগেরহাটে প্রবাসীর স্ত্রীর সাথে অনৈতিক সম্পর্ক, পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

৪

শিক্ষিকাকে উত্ত্যক্তের অভিযোগ, স্বজনদের পিটুনিতে হাসপাতালে যুবক

৫

ব্যবসা-বাণিজ্যে স্বস্তি ফিরুক, বাজারমূল্য হোক সাধারণ মানুষের নাগালের মধ্যে

৬

পুকুরের পানিতে ডুবে ৩ বছর বয়সী শিশুর করুণ মৃত্যু, চিরিরবন্দরে শোকের ছায়া

৭

কিশোরগঞ্জ জেলা ও সদর সাব-রেজিস্ট্রি অফিস থেকে সরকারি বালাম বইয়ের পাতা চুরি ও তথ্য জালিয়াতির মামলায় একজন গ্রেফতার

৮

আত্রাই রাণীনগর মহাসড়কে পুলিশ বক্সের উদ্বোধন

৯

কটিয়াদীতে জামায়াত নেতা ও সাবেক সংসদ সদস্য আখতারুজ্জামানের মুক্তির দাবীতে বিক্ষোভ

১০

Metro Awakening Deluxe Edition (& no VR mod) PC Terabox

১১

জৈন্তাপুরে বাঁশ-বেতের হস্তশিল্প তৈরির প্রশিক্ষণ শুরু দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের লক্ষ্যে ৩০ নারী উদ্যোক্তা অংশ নিলেন

১২

ভূমিদস্যুর হাত থেকে জমি উদ্ধারে পাইকগাছার হরিঢালীর সোনাতনকাটিতে এলাকাবাসীর মানববন্ধন

১৩

কুমিল্লা দাউদকান্দিতে নিষিদ্ধ সংগঠনের সদস্যসহ গ্রেপ্তার-৫

১৪

BarCode Studio Cracked [x86x64] 2026

১৫

Corel Knockout Portable tool Clean [Stable] Verified

১৬

Hogwarts Legacy 2 Cracked Update Repack Bypass Steam 2026

১৭

Topaz AI 5 Portable + Keygen [Clean] x86x64 [Clean]

১৮

কৃষি কাজে কোনো লজ্জা নেই: কৃষিমন্ত্রী

১৯

Reanimal Windows Torrent Download

২০