দৈনিক জনতার কণ্ঠস্বর ২৪ ডেক্স
৪ অক্টোবর ২০২৬, ৩:২৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ভূমিদস্যুর হাত থেকে জমি উদ্ধারে পাইকগাছার হরিঢালীর সোনাতনকাটিতে এলাকাবাসীর মানববন্ধন

৫৯

মানছুর রহমান জাহিদ, পাইকগাছা, খুলনা

খুলনার পাইকগাছার হরিঢালী ইউনিয়নের ৯০ বিঘা জমি দখল নিয়ে দুই উপজেলার পাশ্ববর্তী দুই ইউনিয়নের লোকদের মধ্যে চরম বিরোধ দেখা দিয়েছে।
এ বিষয়কে কেন্দ্র করে উপজেলার সোনাতনকাটির বালিয়া খেয়াঘাট এলাকায় স্থানীয় ভূমিহীনদের নিয়ে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
জানা গেছে, পাইকগাছার হরিঢালী ইউনিয়নের চর পাথর ঘাটা মৌজায় ৩০ বিঘা ও তালা উপজেলার ডুমুরিয়া মৌজায় নদী ভাঙ্গনে জেগে উঠা ৬০ বিঘা জমি দখল নিয়েই এ বিরোধ।
পাইকগাছা উপজেলার সোনাতন কাটি এলাকার সাধারণ জনগণ ও ভূমিহীনদের দাবী পাশ্ববর্তী তালা উপজেলার খেসরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান লিয়াকত আলীর নেতৃত্বে উক্ত সম্পূর্ণ জমি জবর দখলের চেষ্টা করা হচ্ছে। তাদের কবল থেকে উক্ত জমি উদ্ধার ও তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবীতে রোববার সকালে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।
আয়োজিত মানববন্ধনে সভাপতিত্ব করেন সোনাতনকাটি গ্রামের ভূমিহীনদের সমন্বয়ক মোমিনুর রহমান। এ সময় বক্তব্য রাখেন, ইকবাল গাজী, আহাদ আলী ও মতিয়ার রহমান সহ আরও অনেকে।
এ সময় বক্তারা বলেন, কপোতাক্ষ নদের ভাঙ্গনে নদের দক্ষিণ পাশে তালা উপজেলার ডুমুরিয়া মৌজায় ৬০ বিঘা জমি জেগে ওঠে। যা সোনাতনকাটি এলাকার সাধারণ লোকজন ও ভূমিহীন কৃষকরা উক্ত জমিতে ধান ও মৎস্য চাষ করে জীবিকা নির্বাহ করতো। সম্প্রতি খেসরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান লিয়াকত আলীর নেতৃত্বে দখলদারদের বাসাবাড়ী ভাংচুর ও মালামাল লুপাট ও মারধর করে তাদেরকে বিতাড়িত করে উক্ত জমি দখল করে নেয়। অপরদিকে সোনাতন কাটির চর পাথরঘাটা মৌজার ৩০ বিঘা জমিতে মোমিনুর রহমানসহ স্থানীয়রা ধান ও মাছ চাষ করে আসছে দীর্ঘদিন । সে জমিও উক্ত লিয়াকত চেয়ারম্যানের লোকেরা দখলের পায়তারা করছে। তাই দ্রুত তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের দাবী করা হয় মানববন্ধনে।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://dainikjonotarkonthosor24.com/2026/10/04/%e0%a6%ad%e0%a7%82%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%a6%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%af%e0%a7%81%e0%a6%b0-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%a4-%e0%a6%a5%e0%a7%87%e0%a6%95%e0%a7%87-%e0%a6%9c%e0%a6%ae%e0%a6%bf-%e0%a6%89/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

TunesKit AceMovi Video Editor Crack + License Key [Clean] [Patch]

১

বদলগাছীতে ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না গাছের ডালপালা কর্তনে সোমবার ৪ নম্বর ফিডারের আওতাধীন ২৭ এলাকায় বিদ্যুৎ বন্ধ

২

দুর্গাপূজা ঘিরে দাউদকান্দিতে কর্মচঞ্চল প্রতিমা তৈরির কারখানা

৩

বাগেরহাটে প্রবাসীর স্ত্রীর সাথে অনৈতিক সম্পর্ক, পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

৪

শিক্ষিকাকে উত্ত্যক্তের অভিযোগ, স্বজনদের পিটুনিতে হাসপাতালে যুবক

৫

ব্যবসা-বাণিজ্যে স্বস্তি ফিরুক, বাজারমূল্য হোক সাধারণ মানুষের নাগালের মধ্যে

৬

পুকুরের পানিতে ডুবে ৩ বছর বয়সী শিশুর করুণ মৃত্যু, চিরিরবন্দরে শোকের ছায়া

৭

কিশোরগঞ্জ জেলা ও সদর সাব-রেজিস্ট্রি অফিস থেকে সরকারি বালাম বইয়ের পাতা চুরি ও তথ্য জালিয়াতির মামলায় একজন গ্রেফতার

৮

আত্রাই রাণীনগর মহাসড়কে পুলিশ বক্সের উদ্বোধন

৯

কটিয়াদীতে জামায়াত নেতা ও সাবেক সংসদ সদস্য আখতারুজ্জামানের মুক্তির দাবীতে বিক্ষোভ

১০

Metro Awakening Deluxe Edition (& no VR mod) PC Terabox

১১

জৈন্তাপুরে বাঁশ-বেতের হস্তশিল্প তৈরির প্রশিক্ষণ শুরু দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের লক্ষ্যে ৩০ নারী উদ্যোক্তা অংশ নিলেন

১২

ভূমিদস্যুর হাত থেকে জমি উদ্ধারে পাইকগাছার হরিঢালীর সোনাতনকাটিতে এলাকাবাসীর মানববন্ধন

১৩

কুমিল্লা দাউদকান্দিতে নিষিদ্ধ সংগঠনের সদস্যসহ গ্রেপ্তার-৫

১৪

BarCode Studio Cracked [x86x64] 2026

১৫

Corel Knockout Portable tool Clean [Stable] Verified

১৬

Hogwarts Legacy 2 Cracked Update Repack Bypass Steam 2026

১৭

Topaz AI 5 Portable + Keygen [Clean] x86x64 [Clean]

১৮

কৃষি কাজে কোনো লজ্জা নেই: কৃষিমন্ত্রী

১৯

Reanimal Windows Torrent Download

২০